ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘সৌদির পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত’: হাবিবুল্লাহ মিয়াজি

‘সৌদির পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত’: হাবিবুল্লাহ মিয়াজি
ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবের পাশে দাঁড়িয়ে যুদ্ধে অংশ নিতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। তিনি বলেছেন, সৌদি সরকার যুদ্ধের ডাক দিলে বাংলাদেশের মুসলমানরা দেশটির পাশে দাঁড়াবেন।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

সমাবেশে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, সৌদি আরবের সঙ্গে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানের সংহতি রয়েছে এবং বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তাঁরা সেই সংহতির বার্তাই দিচ্ছেন। সৌদি সরকার যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান দেশটির পক্ষে লড়াই করতে প্রস্তুত থাকবেন বলে তিনি উল্লেখ করেন।

অতীতের একটি ঐতিহাসিক ঘটনার প্রসঙ্গ টেনে খেলাফত আন্দোলনের আমির বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে মক্কার হারাম শরিফে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সৌদি সরকার বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল। সে সময় বাংলাদেশ থেকে সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়েছিল, যারা হারাম শরিফ থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল। অতীতের মতো এখনো বাংলাদেশ সৌদি আরবের পাশে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় জাতিসংঘের মাধ্যমে হুথিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে হাবিবুল্লাহ মিয়াজি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যারা পবিত্র ভূমিতে হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের প্রতি সংহতির বার্তা দিয়ে তিনি আরও বলেন, প্রয়োজনে সৌদি আরব বাংলাদেশের মুসলমানদের পাশে পাবে এবং বিশ্বব্যাপী ঐক্যের আহ্বান জানানো হলে বিভিন্ন দেশের মুসলমানরাও সৌদি আরবের সমর্থনে এগিয়ে আসবেন। সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরাও বক্তব্য দেন। বক্তব্য শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

ট্যাগ : হাবিবুল্লাহ মিয়াজি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


‘সৌদির পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত’: হাবিবুল্লাহ মিয়াজি

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবের পাশে দাঁড়িয়ে যুদ্ধে অংশ নিতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। তিনি বলেছেন, সৌদি সরকার যুদ্ধের ডাক দিলে বাংলাদেশের মুসলমানরা দেশটির পাশে দাঁড়াবেন।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

সমাবেশে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, সৌদি আরবের সঙ্গে বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানের সংহতি রয়েছে এবং বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তাঁরা সেই সংহতির বার্তাই দিচ্ছেন। সৌদি সরকার যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান দেশটির পক্ষে লড়াই করতে প্রস্তুত থাকবেন বলে তিনি উল্লেখ করেন।

অতীতের একটি ঐতিহাসিক ঘটনার প্রসঙ্গ টেনে খেলাফত আন্দোলনের আমির বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে মক্কার হারাম শরিফে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সৌদি সরকার বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল। সে সময় বাংলাদেশ থেকে সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়েছিল, যারা হারাম শরিফ থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল। অতীতের মতো এখনো বাংলাদেশ সৌদি আরবের পাশে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় জাতিসংঘের মাধ্যমে হুথিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে হাবিবুল্লাহ মিয়াজি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যারা পবিত্র ভূমিতে হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের প্রতি সংহতির বার্তা দিয়ে তিনি আরও বলেন, প্রয়োজনে সৌদি আরব বাংলাদেশের মুসলমানদের পাশে পাবে এবং বিশ্বব্যাপী ঐক্যের আহ্বান জানানো হলে বিভিন্ন দেশের মুসলমানরাও সৌদি আরবের সমর্থনে এগিয়ে আসবেন। সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতাকর্মীরাও বক্তব্য দেন। বক্তব্য শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ