ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত চলবে অভিযান: ডিএসসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানিয়েছেন, পুরো শহর পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি বন্ধ করা হবে না।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নাগরিকদের আরও কাছাকাছি নিয়ে যেতে কাজ করছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিকসেবা নিশ্চিত করার পাশাপাশি সিটি করপোরেশনের কার্যক্রমে জবাবদিহি বাড়ানোর চেষ্টা চলছে।

রাজধানীর বেইলি রোডকে পরিচ্ছন্নতার বিশেষ মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক।

তিনি জানান, বেইলি রোডের এক প্রান্ত থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এলাকাকে বিশেষ পরিচ্ছন্ন সড়ক হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। সেখানে নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে এবং সড়কের কোথাও আবর্জনা জমতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে এ কার্যক্রমের আওতা আরও বাড়ানো হবে।

স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দেন আবদুস সালাম। তিনি জানান, বেইলি রোডের বাসিন্দাদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। তাঁদের অংশগ্রহণে আলাদা একটি পরিচ্ছন্নতা কর্মসূচি আয়োজন করা হবে।

একই সঙ্গে এলাকাটিতে গাছ লাগানো এবং ফুটপাত পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, শহরের পরিবেশ পরিষ্কার না থাকলে মশার উপদ্রব কমানো কিংবা ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দেওয়া কঠিন হবে। একইভাবে বায়ুদূষণ নিয়ন্ত্রণেও পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব রয়েছে।

তাঁর মতে, নগরবাসীর সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও দূষণমুক্ত রাখার বিকল্প নেই।

পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে নগরবাসী, বিশেষ করে ব্যবসায়ীদের সহযোগিতা চান আবদুস সালাম। তিনি বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনা জমিয়ে রাখা যাবে না। দোকান পরিষ্কারের পর সেই ময়লা রাস্তায় না ফেলে নির্ধারিত স্থানে রাখতে হবে।

পাশাপাশি সাধারণ নাগরিকদেরও যেখানে-সেখানে আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি।

প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের যুক্ত হওয়ার পরামর্শ দেন ডিএসসিসি প্রশাসক। কোথাও অবৈধভাবে ময়লা ফেলা হচ্ছে কি না এবং সিটি করপোরেশন নিয়মিত আবর্জনা অপসারণ করছে কি না, সেসব বিষয় নজরদারির আহ্বান জানান তিনি।

এ ছাড়া কোনো এলাকায় মশার উপদ্রব বাড়লে সেখানে মশক নিধনের ওষুধ ছিটানো হচ্ছে কি না, সে বিষয়েও নাগরিকদের খোঁজ রাখতে বলেন আবদুস সালাম। প্রয়োজন হলে সিটি করপোরেশনকে জানানোর পরামর্শ দেন তিনি।

ঢাকার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আশাবাদ প্রকাশ করে ডিএসসিসি প্রশাসক বলেন, তিনি রাজধানীকে এমন একটি শহর হিসেবে গড়ে তুলতে চান, যেখানে নাগরিকেরা পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবেন। একই সঙ্গে ঢাকা দেশের উন্নয়নের একটি মডেল নগরী হিসেবে পরিচিতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে সাপ্তাহিক ক্লিনিং ডে কর্মসূচির অংশ হিসেবে শনিবার ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব কার্যক্রমে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।

বেইলি রোডের কর্মসূচিতে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ডিএসসিসি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজধানী

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার১৪
  • ১৪ নভেম্বর ২০২৬
  • ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১২ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ঢাকা পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত চলবে অভিযান: ডিএসসিসি প্রশাসক

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি জানিয়েছেন, পুরো শহর পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি বন্ধ করা হবে না।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নাগরিকদের আরও কাছাকাছি নিয়ে যেতে কাজ করছেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিকসেবা নিশ্চিত করার পাশাপাশি সিটি করপোরেশনের কার্যক্রমে জবাবদিহি বাড়ানোর চেষ্টা চলছে।

রাজধানীর বেইলি রোডকে পরিচ্ছন্নতার বিশেষ মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক।

তিনি জানান, বেইলি রোডের এক প্রান্ত থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এলাকাকে বিশেষ পরিচ্ছন্ন সড়ক হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। সেখানে নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে এবং সড়কের কোথাও আবর্জনা জমতে দেওয়া হবে না। পর্যায়ক্রমে এ কার্যক্রমের আওতা আরও বাড়ানো হবে।

স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দেন আবদুস সালাম। তিনি জানান, বেইলি রোডের বাসিন্দাদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। তাঁদের অংশগ্রহণে আলাদা একটি পরিচ্ছন্নতা কর্মসূচি আয়োজন করা হবে।

একই সঙ্গে এলাকাটিতে গাছ লাগানো এবং ফুটপাত পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

ডেঙ্গু প্রতিরোধ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, শহরের পরিবেশ পরিষ্কার না থাকলে মশার উপদ্রব কমানো কিংবা ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দেওয়া কঠিন হবে। একইভাবে বায়ুদূষণ নিয়ন্ত্রণেও পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব রয়েছে।

তাঁর মতে, নগরবাসীর সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও দূষণমুক্ত রাখার বিকল্প নেই।

পরিচ্ছন্নতা কার্যক্রম সফল করতে নগরবাসী, বিশেষ করে ব্যবসায়ীদের সহযোগিতা চান আবদুস সালাম। তিনি বলেন, ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনা জমিয়ে রাখা যাবে না। দোকান পরিষ্কারের পর সেই ময়লা রাস্তায় না ফেলে নির্ধারিত স্থানে রাখতে হবে।

পাশাপাশি সাধারণ নাগরিকদেরও যেখানে-সেখানে আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি।

প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমে স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকদের যুক্ত হওয়ার পরামর্শ দেন ডিএসসিসি প্রশাসক। কোথাও অবৈধভাবে ময়লা ফেলা হচ্ছে কি না এবং সিটি করপোরেশন নিয়মিত আবর্জনা অপসারণ করছে কি না, সেসব বিষয় নজরদারির আহ্বান জানান তিনি।

এ ছাড়া কোনো এলাকায় মশার উপদ্রব বাড়লে সেখানে মশক নিধনের ওষুধ ছিটানো হচ্ছে কি না, সে বিষয়েও নাগরিকদের খোঁজ রাখতে বলেন আবদুস সালাম। প্রয়োজন হলে সিটি করপোরেশনকে জানানোর পরামর্শ দেন তিনি।

ঢাকার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আশাবাদ প্রকাশ করে ডিএসসিসি প্রশাসক বলেন, তিনি রাজধানীকে এমন একটি শহর হিসেবে গড়ে তুলতে চান, যেখানে নাগরিকেরা পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবেন। একই সঙ্গে ঢাকা দেশের উন্নয়নের একটি মডেল নগরী হিসেবে পরিচিতি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এদিকে সাপ্তাহিক ক্লিনিং ডে কর্মসূচির অংশ হিসেবে শনিবার ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এসব কার্যক্রমে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।

বেইলি রোডের কর্মসূচিতে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ