ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঝড়ে ঘর ভাঙে, তবু সিডরে হারানো মেয়ের অপেক্ষায় ১৯ বছর ধরে বেড়িবাঁধে মা

ছবি : সংগৃহীত
ফলো করুন

২০০৭ সালের ১৫ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছিল স্বামী, বসতভিটা ও জীবনের সব স্বাভাবিকতা। সেই ভয়াল রাতে স্রোতের তোড়ে হারিয়ে যাওয়া আট বছর বয়সি ছোট মেয়ে রহিমাকে হারানোর শোক আজও বয়ে বেড়াচ্ছেন রেবা বেগম (৬৭)। মেয়ে একদিন ঠিকই ফিরে এসে ‘মা’ বলে জড়িয়ে ধরবে—এই বিশ্বাসে দীর্ঘ ১৯ বছর ধরে বলেশ্বর নদের তীরে বেড়িবাঁধে বসে মেয়ের পথ চেয়ে আছেন এই বৃদ্ধা।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী গ্রামে বলেশ্বর নদের পাশের বেড়িবাঁধে একা বসে থাকতে দেখা যায় রেবা বেগমকে। তাঁর সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে ১৯ বছর ধরে বয়ে চলা এক মায়ের নিঃশব্দ হাহাকার ও অপেক্ষার করুণ গল্প।

একসময় সচ্ছল গৃহস্থ ছিলেন রেবা বেগমের স্বামী নুর ইসলাম তালুকদার। বলেশ্বর নদ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিল তাঁদের বড় বসতবাড়ি ও কৃষিজমি। সিডরের রাতে প্রাণ বাঁচাতে আশপাশের অনেক মানুষ তাঁদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু রাত ৯টার দিকে হঠাৎ প্রবল জলোচ্ছ্বাস শুরু হলে সবাই ঘর ছেড়ে বেড়িবাঁধে ওঠেন এবং প্রচণ্ড স্রোতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান।

স্রোতের তোড়ে ভেসে যেতে যেতে রেবা বেগম মেজো মেয়ে রিমা খাতুনকে নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে একটি সাইক্লোন আশ্রয়কেন্দ্রের কাছে পৌঁছান এবং পরে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা তাঁদের উদ্ধার করেন। পরদিন সকালে বড় মেয়ে রুমা খাতুনকে একটি গাছের ডাল থেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন স্বামী নুর ইসলাম ও ছোট মেয়ে রহিমা। তিন দিন পর সুন্দরবনসংলগ্ন এলাকায় স্বামীর মরদেহ পাওয়া যায় এবং কাফনের কাপড় ও লোকবলের অভাবে ছয় দিন পর তাঁকে মাটিচাপা দিতে বাধ্য হন রেবা বেগম। কিন্তু ছোট মেয়ে রহিমার আর কোনো খোঁজ মেলেনি।

সেই থেকে শুরু হয় এক মায়ের অন্তহীন অপেক্ষা। ১৯ বছরের ব্যবধানে মধ্যবয়সি নারী থেকে তিনি আজ শীর্ণকায় বৃদ্ধা। এর মধ্যে বলেশ্বর নদের ভাঙনে বিলীন হয়েছে তাঁদের কৃষিজমি ও বসতভিটা। আশপাশের মানুষজন নিরাপদ আশ্রয়ে চলে গেলেও অন্য কোথাও গেলে মেয়ে ফিরে এসে তাঁকে খুঁজে পাবে না—এই ভয়ে বেড়িবাঁধের ওপর একটি ছোট কুঁড়েঘরেই থেকে গেছেন রেবা বেগম। প্রতিটি ঝড়ে ঘর ভেঙে গেলেও আবার কোনোভাবে মাথা গোঁজার ঠাঁই তৈরি করে নেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে রেবা বেগম বলেন, “সিডরের পর কতজনের কত বাছা ফিরা আইছে। শুধু মোর পাখিটা ফিরা আয়নাই। আশায় থাহি, একদিন ফিরা আইয়া মা বইলা ডাক দিয়া জড়ায়ে ধরবে। আমার পরানডা ঠান্ডা অইবে। কানতে কানতে চোহে আর পানি নাই। চোহেও ভালো দেখতে পাই না। শুধু চাই, মাইয়াডা ফিরা আসুক।”

নিখোঁজ রহিমার বড় বোন রুমা খাতুন (৩৭) জানান, ছোট বোন হারিয়ে যাওয়ার পর থেকেই মা এই বেড়িবাঁধে বসে আছেন। ১৯ বছরে দুটি বেড়িবাঁধ ভেঙেছে এবং তাঁদের সব জমিজমা নদীতে বিলীন হয়েছে। অন্যত্র বিয়ে হলেও মাকে একা রেখে যাওয়ার মতো কেউ না থাকায় বাধ্য হয়ে মায়ের জন্য এই বেড়িবাঁধেই ঘর বেঁধে থাকতে হচ্ছে তাঁকে। ঝড় ও বড় জোয়ারে ঘরে পানি উঠলেও রহিমা ফিরে আসবে—এই আশায় মা কিছুতেই এলাকা ছাড়তে রাজি নন।

রহিমার মামা গফুর পঞ্চায়েত বলেন, সিডরের সময় অনেক শিশু নিখোঁজ হয়েছিল, যাদের বিভিন্ন সংস্থা উদ্ধার করে নিয়ে গিয়েছিল এবং বড় হয়ে তাদের কেউ কেউ শিকড়ের সন্ধানে ফিরে এসেছে। সেই উদাহরণ থেকেই রহিমাও একদিন ফিরে আসবে বলে আশা নিয়ে দিন কাটাচ্ছেন তাঁর বোন।

ট্যাগ : সিডরে হারানো রহিমা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

ঝড়ে ঘর ভাঙে, তবু সিডরে হারানো মেয়ের অপেক্ষায় ১৯ বছর ধরে বেড়িবাঁধে মা

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

২০০৭ সালের ১৫ নভেম্বরের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর কেড়ে নিয়েছিল স্বামী, বসতভিটা ও জীবনের সব স্বাভাবিকতা। সেই ভয়াল রাতে স্রোতের তোড়ে হারিয়ে যাওয়া আট বছর বয়সি ছোট মেয়ে রহিমাকে হারানোর শোক আজও বয়ে বেড়াচ্ছেন রেবা বেগম (৬৭)। মেয়ে একদিন ঠিকই ফিরে এসে ‘মা’ বলে জড়িয়ে ধরবে—এই বিশ্বাসে দীর্ঘ ১৯ বছর ধরে বলেশ্বর নদের তীরে বেড়িবাঁধে বসে মেয়ের পথ চেয়ে আছেন এই বৃদ্ধা।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার বগী গ্রামে বলেশ্বর নদের পাশের বেড়িবাঁধে একা বসে থাকতে দেখা যায় রেবা বেগমকে। তাঁর সঙ্গে কথা বলতে গিয়ে উঠে আসে ১৯ বছর ধরে বয়ে চলা এক মায়ের নিঃশব্দ হাহাকার ও অপেক্ষার করুণ গল্প।

একসময় সচ্ছল গৃহস্থ ছিলেন রেবা বেগমের স্বামী নুর ইসলাম তালুকদার। বলেশ্বর নদ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ছিল তাঁদের বড় বসতবাড়ি ও কৃষিজমি। সিডরের রাতে প্রাণ বাঁচাতে আশপাশের অনেক মানুষ তাঁদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু রাত ৯টার দিকে হঠাৎ প্রবল জলোচ্ছ্বাস শুরু হলে সবাই ঘর ছেড়ে বেড়িবাঁধে ওঠেন এবং প্রচণ্ড স্রোতে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান।

স্রোতের তোড়ে ভেসে যেতে যেতে রেবা বেগম মেজো মেয়ে রিমা খাতুনকে নিয়ে প্রায় এক কিলোমিটার দূরে একটি সাইক্লোন আশ্রয়কেন্দ্রের কাছে পৌঁছান এবং পরে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা তাঁদের উদ্ধার করেন। পরদিন সকালে বড় মেয়ে রুমা খাতুনকে একটি গাছের ডাল থেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন স্বামী নুর ইসলাম ও ছোট মেয়ে রহিমা। তিন দিন পর সুন্দরবনসংলগ্ন এলাকায় স্বামীর মরদেহ পাওয়া যায় এবং কাফনের কাপড় ও লোকবলের অভাবে ছয় দিন পর তাঁকে মাটিচাপা দিতে বাধ্য হন রেবা বেগম। কিন্তু ছোট মেয়ে রহিমার আর কোনো খোঁজ মেলেনি।

সেই থেকে শুরু হয় এক মায়ের অন্তহীন অপেক্ষা। ১৯ বছরের ব্যবধানে মধ্যবয়সি নারী থেকে তিনি আজ শীর্ণকায় বৃদ্ধা। এর মধ্যে বলেশ্বর নদের ভাঙনে বিলীন হয়েছে তাঁদের কৃষিজমি ও বসতভিটা। আশপাশের মানুষজন নিরাপদ আশ্রয়ে চলে গেলেও অন্য কোথাও গেলে মেয়ে ফিরে এসে তাঁকে খুঁজে পাবে না—এই ভয়ে বেড়িবাঁধের ওপর একটি ছোট কুঁড়েঘরেই থেকে গেছেন রেবা বেগম। প্রতিটি ঝড়ে ঘর ভেঙে গেলেও আবার কোনোভাবে মাথা গোঁজার ঠাঁই তৈরি করে নেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে রেবা বেগম বলেন, “সিডরের পর কতজনের কত বাছা ফিরা আইছে। শুধু মোর পাখিটা ফিরা আয়নাই। আশায় থাহি, একদিন ফিরা আইয়া মা বইলা ডাক দিয়া জড়ায়ে ধরবে। আমার পরানডা ঠান্ডা অইবে। কানতে কানতে চোহে আর পানি নাই। চোহেও ভালো দেখতে পাই না। শুধু চাই, মাইয়াডা ফিরা আসুক।”

নিখোঁজ রহিমার বড় বোন রুমা খাতুন (৩৭) জানান, ছোট বোন হারিয়ে যাওয়ার পর থেকেই মা এই বেড়িবাঁধে বসে আছেন। ১৯ বছরে দুটি বেড়িবাঁধ ভেঙেছে এবং তাঁদের সব জমিজমা নদীতে বিলীন হয়েছে। অন্যত্র বিয়ে হলেও মাকে একা রেখে যাওয়ার মতো কেউ না থাকায় বাধ্য হয়ে মায়ের জন্য এই বেড়িবাঁধেই ঘর বেঁধে থাকতে হচ্ছে তাঁকে। ঝড় ও বড় জোয়ারে ঘরে পানি উঠলেও রহিমা ফিরে আসবে—এই আশায় মা কিছুতেই এলাকা ছাড়তে রাজি নন।

রহিমার মামা গফুর পঞ্চায়েত বলেন, সিডরের সময় অনেক শিশু নিখোঁজ হয়েছিল, যাদের বিভিন্ন সংস্থা উদ্ধার করে নিয়ে গিয়েছিল এবং বড় হয়ে তাদের কেউ কেউ শিকড়ের সন্ধানে ফিরে এসেছে। সেই উদাহরণ থেকেই রহিমাও একদিন ফিরে আসবে বলে আশা নিয়ে দিন কাটাচ্ছেন তাঁর বোন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ