ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মুনাফিকির কারণে দেশে ইসলামের হুকুমত প্রতিষ্ঠা সম্ভব হয়নি: ফয়জুল করিম

মুনাফিকির কারণে দেশে ইসলামের হুকুমত প্রতিষ্ঠা সম্ভব হয়নি: ফয়জুল করিম
ছবি : সংগৃহীত
ফলো করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, কোনো এক মুনাফিকের মুনাফিকির কারণে দেশে ইসলামের হুকুমত কায়েম সম্ভব হয়নি। ইসলামের এক ভোটবক্স নিয়ে কাফেলা মদিনার দিকে চলছিল এবং এর স্টিয়ারিংয়ে ছিল চরমোনাই; কিন্তু হঠাৎ স্টিয়ারিং ছিনতাই হয়ে যাওয়ায় কাফেলা মদিনার দিক ছেড়ে আমেরিকার দিকে রওনা দিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশালের মুলাদী উপজেলার পূর্ব বাজার লঞ্চঘাটসংলগ্ন গরুর হাটে উপজেলা ইসলামী যুব আন্দোলন আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম বলেন, “আমরা আমেরিকা, ভারত কিংবা অন্য কোনো দেশের ইসলাম চাই না। আমরা চাই মদিনার ইসলাম, যে ইসলাম এ দেশের মানুষের শান্তি বয়ে আনবে।”

দেশের বর্তমান সামাজিক ও বিচারব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দেশে মেধার যথাযথ মূল্যায়ন এবং প্রকৃত সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। ২০২৪ সালের আন্দোলনে মানুষ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় রক্ত ও জীবন দিয়েছে; কিন্তু ক্ষমতার পরিবর্তন হলেও সমাজে বৈষম্যের চিত্র বদলায়নি। অতীতে দলীয় পরিচয় ও ক্ষমতার প্রভাবে বিচারব্যবস্থা পরিচালিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি প্রকৃত ন্যায়বিচার নয়—সত্যিকারের ন্যায়বিচার নিশ্চিত করতে হলে ক্ষমতার প্রভাবমুক্ত থেকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

উপজেলা ইসলামী যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম আলমগীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এবং কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম ও বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদ।

এছাড়া অনুষ্ঠানে মুলাদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এফ এম মাইনুল ইসলাম, উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন (সফিপুর হুজুর), উপজেলা জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি হুসাইন আহমাদ, উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নেছার উদ্দিন সিকদার, সেক্রেটারি মাওলানা আবুল কাসেম জিহাদী, উপজেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি প্রভাষক মাওলানা মনিরুজ্জামান, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মাদ আব্দুল আলিম এবং মুলাদী পৌর ইসলামী আন্দোলনের সভাপতি আলাউদ্দিন ঢালীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ইসলাম ফয়জুল করিম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার১৩
  • ১৩ নভেম্বর ২০২৬
  • ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


মুনাফিকির কারণে দেশে ইসলামের হুকুমত প্রতিষ্ঠা সম্ভব হয়নি: ফয়জুল করিম

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, কোনো এক মুনাফিকের মুনাফিকির কারণে দেশে ইসলামের হুকুমত কায়েম সম্ভব হয়নি। ইসলামের এক ভোটবক্স নিয়ে কাফেলা মদিনার দিকে চলছিল এবং এর স্টিয়ারিংয়ে ছিল চরমোনাই; কিন্তু হঠাৎ স্টিয়ারিং ছিনতাই হয়ে যাওয়ায় কাফেলা মদিনার দিক ছেড়ে আমেরিকার দিকে রওনা দিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বরিশালের মুলাদী উপজেলার পূর্ব বাজার লঞ্চঘাটসংলগ্ন গরুর হাটে উপজেলা ইসলামী যুব আন্দোলন আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম বলেন, “আমরা আমেরিকা, ভারত কিংবা অন্য কোনো দেশের ইসলাম চাই না। আমরা চাই মদিনার ইসলাম, যে ইসলাম এ দেশের মানুষের শান্তি বয়ে আনবে।”

দেশের বর্তমান সামাজিক ও বিচারব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দেশে মেধার যথাযথ মূল্যায়ন এবং প্রকৃত সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। ২০২৪ সালের আন্দোলনে মানুষ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশায় রক্ত ও জীবন দিয়েছে; কিন্তু ক্ষমতার পরিবর্তন হলেও সমাজে বৈষম্যের চিত্র বদলায়নি। অতীতে দলীয় পরিচয় ও ক্ষমতার প্রভাবে বিচারব্যবস্থা পরিচালিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি প্রকৃত ন্যায়বিচার নয়—সত্যিকারের ন্যায়বিচার নিশ্চিত করতে হলে ক্ষমতার প্রভাবমুক্ত থেকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

উপজেলা ইসলামী যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম আলমগীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এবং কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম ও বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা আরমান হোসেন রিয়াদ।

এছাড়া অনুষ্ঠানে মুলাদী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি এফ এম মাইনুল ইসলাম, উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন (সফিপুর হুজুর), উপজেলা জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি হুসাইন আহমাদ, উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নেছার উদ্দিন সিকদার, সেক্রেটারি মাওলানা আবুল কাসেম জিহাদী, উপজেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি প্রভাষক মাওলানা মনিরুজ্জামান, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুহাম্মাদ আব্দুল আলিম এবং মুলাদী পৌর ইসলামী আন্দোলনের সভাপতি আলাউদ্দিন ঢালীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ