বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ আখ্যা দিয়ে দেশের চলমান আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লেখেন, “বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ। এ জন্যই কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান আর সংবিধান।”
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই সংক্ষিপ্ত কিন্তু তীর্যক মন্তব্যটি প্রকাশের পরপরই রাজনৈতিক অঙ্গন ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এনসিপির শীর্ষ নেতারা সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করে আসছেন।














মন্তব্যসমূহ