ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাড়িতে হামলার পেছনে আওয়ামী লীগ রয়েছে বলে মনে করি: এমপি নুসরাত

ছবি: সংগৃহীত
ফলো করুন

কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক বাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। ঘটনার আগে একাধিকবার হুমকি পাওয়ার কথা জানিয়ে দ্রুত তদন্ত ও জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত।

তিনি জানান, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাঁর বাড়িতে পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে সেটিকে পেট্রলবোমা হামলা বলে মনে হলেও তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলতে চান না তিনি।

নুসরাত বলেন, “মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরণ ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে। বাকিটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। এইজন্য আমি সুনিশ্চিতভাবে বললাম না। কিন্তু জিনিসটা দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো।”

সংবাদ সম্মেলনে আগের হুমকির বিষয়টিও তুলে ধরেন এই সংসদ সদস্য। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর রাতে একটি অপরিচিত নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরে আরও কয়েকটি হুমকিমূলক ফোন পান তিনি। এসব ঘটনায় গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও হুমকি আসা বন্ধ হয়নি বলে অভিযোগ করেন নুসরাত।

তিনি আরও দাবি করেন, বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক অ্যাকাউন্ট থেকে হুমকিমূলক একটি পোস্ট দেওয়া হয়েছিল।

বাড়িটি পরিত্যক্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে উল্লেখ করে নুসরাত জানান, সেখানে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে একটি পরিবার বসবাস করছিল। পরিবারটি তাঁদের বাড়ি দেখাশোনা করত এবং তাঁদের পরিবারের অংশ হয়ে উঠেছিল।

নিজের শৈশবের স্মৃতিবিজড়িত বাড়িটির কথা তুলে ধরে তিনি বলেন, সেখানেই তাঁর বাবা-মা সংসার করেছেন এবং তিনি ও তাঁর ছোট ভাই বড় হয়েছেন। বাড়িটি তাঁর দাদার তৈরি। সেখানে গবাদিপশুর খামারও ছিল।

নুসরাতের দাবি, আগুনে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি গবাদিপশু মারা গেছে এবং সেখানে বসবাসকারী পরিবারের একটি শিশু আহত হয়েছে।

উদ্ধার ও তদন্ত কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, ঘটনার পর খবর দেওয়া হলেও পুলিশ পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। সংবাদ সম্মেলনের সময় পর্যন্ত ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়নি বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে বলে অভিযোগ করেন নুসরাত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যথেষ্ট দেরি হয়ে গিয়েছে। আপনারা দ্রুত আসুন, আলামত সংগ্রহ করুন এবং তদন্ত করে বের করুন যে কারা এই ঘটনার পেছনে রয়েছে। দয়া করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো ধরনের অস্বীকার আশা করছি না। কারণ আমাদের হাতে ইতোমধ্যেই যথেষ্ট পরিমাণে প্রমাণ এবং আলামত রয়েছে।”

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন নুসরাত। তাঁর মতে, সাধারণ মানুষ থেকে শুরু করে সংসদ সদস্য, কেউই এখন নিরাপত্তার নিশ্চয়তা পাচ্ছেন না।

সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তাঁদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে নুসরাত বলেন, “বাংলাদেশের সম্মানিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব, তিনি জানাবেন যে এই ধরনের ঘটনাতে রাষ্ট্র আসলে কতটুকু কী দায়িত্ব নিতে পারে।”

হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, এমন প্রশ্নেও নিজের সন্দেহের কথা জানান নুসরাত। তিনি দাবি করেন, ঘটনার আগে আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে হুমকি পেয়েছেন এবং ঘটনার পর কয়েকটি ফেসবুক পোস্টে উল্লাস করতে দেখা গেছে।

তবে স্থানীয় কোনো বিরোধকে এই ঘটনার কারণ হিসেবে মনে করেন না তিনি।

নুসরাত বলেন, “আমি আমার স্থানীয় লোকজনকে, আমার এলাকাবাসীকে সন্দেহ করি না। পুলিশ পুলিশের কাজ করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা আওয়ামী লীগেরই কাজ।”

একই সঙ্গে হামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে তাঁকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরিয়ে দেওয়া যাবে না বলেও জানান নুসরাত।

এর আগে বুধবার দিবাগত রাতে দৌলতপুরের বাগোয়ান গ্রামে তাঁর দাদার তৈরি বাড়িতে আগুন লাগে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বিকট শব্দের পর গবাদিপশু রাখার ঘরে আগুন দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং গবাদিপশুগুলো সরিয়ে নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কয়েকটি ছাগল ও বেশ কিছু মুরগি মারা যাওয়ার তথ্য জানিয়েছেন পরিবারের সদস্যরা।

ট্যাগ : এনসিপি কুষ্টিয়া নুসরাত তাবাসসুম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বাড়িতে হামলার পেছনে আওয়ামী লীগ রয়েছে বলে মনে করি: এমপি নুসরাত

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

কুষ্টিয়ার দৌলতপুরে পৈতৃক বাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। ঘটনার আগে একাধিকবার হুমকি পাওয়ার কথা জানিয়ে দ্রুত তদন্ত ও জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত।

তিনি জানান, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাঁর বাড়িতে পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে সেটিকে পেট্রলবোমা হামলা বলে মনে হলেও তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলতে চান না তিনি।

নুসরাত বলেন, “মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরণ ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে। বাকিটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। এইজন্য আমি সুনিশ্চিতভাবে বললাম না। কিন্তু জিনিসটা দেখতে একেবারেই পেট্রল বোমা হামলার মতো।”

সংবাদ সম্মেলনে আগের হুমকির বিষয়টিও তুলে ধরেন এই সংসদ সদস্য। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর রাতে একটি অপরিচিত নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরে আরও কয়েকটি হুমকিমূলক ফোন পান তিনি। এসব ঘটনায় গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও হুমকি আসা বন্ধ হয়নি বলে অভিযোগ করেন নুসরাত।

তিনি আরও দাবি করেন, বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক অ্যাকাউন্ট থেকে হুমকিমূলক একটি পোস্ট দেওয়া হয়েছিল।

বাড়িটি পরিত্যক্ত বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে উল্লেখ করে নুসরাত জানান, সেখানে দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর ধরে একটি পরিবার বসবাস করছিল। পরিবারটি তাঁদের বাড়ি দেখাশোনা করত এবং তাঁদের পরিবারের অংশ হয়ে উঠেছিল।

নিজের শৈশবের স্মৃতিবিজড়িত বাড়িটির কথা তুলে ধরে তিনি বলেন, সেখানেই তাঁর বাবা-মা সংসার করেছেন এবং তিনি ও তাঁর ছোট ভাই বড় হয়েছেন। বাড়িটি তাঁর দাদার তৈরি। সেখানে গবাদিপশুর খামারও ছিল।

নুসরাতের দাবি, আগুনে বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি গবাদিপশু মারা গেছে এবং সেখানে বসবাসকারী পরিবারের একটি শিশু আহত হয়েছে।

উদ্ধার ও তদন্ত কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, ঘটনার পর খবর দেওয়া হলেও পুলিশ পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। সংবাদ সম্মেলনের সময় পর্যন্ত ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়নি বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে বলে অভিযোগ করেন নুসরাত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যথেষ্ট দেরি হয়ে গিয়েছে। আপনারা দ্রুত আসুন, আলামত সংগ্রহ করুন এবং তদন্ত করে বের করুন যে কারা এই ঘটনার পেছনে রয়েছে। দয়া করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো ধরনের অস্বীকার আশা করছি না। কারণ আমাদের হাতে ইতোমধ্যেই যথেষ্ট পরিমাণে প্রমাণ এবং আলামত রয়েছে।”

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন নুসরাত। তাঁর মতে, সাধারণ মানুষ থেকে শুরু করে সংসদ সদস্য, কেউই এখন নিরাপত্তার নিশ্চয়তা পাচ্ছেন না।

সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তাঁদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে নুসরাত বলেন, “বাংলাদেশের সম্মানিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব, তিনি জানাবেন যে এই ধরনের ঘটনাতে রাষ্ট্র আসলে কতটুকু কী দায়িত্ব নিতে পারে।”

হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, এমন প্রশ্নেও নিজের সন্দেহের কথা জানান নুসরাত। তিনি দাবি করেন, ঘটনার আগে আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে হুমকি পেয়েছেন এবং ঘটনার পর কয়েকটি ফেসবুক পোস্টে উল্লাস করতে দেখা গেছে।

তবে স্থানীয় কোনো বিরোধকে এই ঘটনার কারণ হিসেবে মনে করেন না তিনি।

নুসরাত বলেন, “আমি আমার স্থানীয় লোকজনকে, আমার এলাকাবাসীকে সন্দেহ করি না। পুলিশ পুলিশের কাজ করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি এটা আওয়ামী লীগেরই কাজ।”

একই সঙ্গে হামলা কিংবা ভয়ভীতি দেখিয়ে তাঁকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরিয়ে দেওয়া যাবে না বলেও জানান নুসরাত।

এর আগে বুধবার দিবাগত রাতে দৌলতপুরের বাগোয়ান গ্রামে তাঁর দাদার তৈরি বাড়িতে আগুন লাগে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বিকট শব্দের পর গবাদিপশু রাখার ঘরে আগুন দেখা যায়।

স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং গবাদিপশুগুলো সরিয়ে নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কয়েকটি ছাগল ও বেশ কিছু মুরগি মারা যাওয়ার তথ্য জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ