ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জুলাই শহীদদের স্মরণসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আহত জুলাইযোদ্ধা এবং নিহতদের পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত রয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ, আহতদের সম্মাননা এবং শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজনটি বিশেষ তাৎপর্য বহন করছে বলে আয়োজকরা জানিয়েছেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান জুলাইযোদ্ধা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জুলাই শহীদদের স্মরণসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাইযোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আহত জুলাইযোদ্ধা এবং নিহতদের পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত রয়েছেন।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ, আহতদের সম্মাননা এবং শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজনটি বিশেষ তাৎপর্য বহন করছে বলে আয়োজকরা জানিয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ