ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চীনে কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে: ট্রাম্প

ছবি: সংগৃহীত
ফলো করুন

চলতি সপ্তাহে চীন সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিম চীনে আসবেন কি না, তা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) হোয়াইট হাউস থেকে ফিলিপাইন ও চীন সফরের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সম্ভাবনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘শি (জিনপিং) এখানে এসেছিলেন। আমরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করব। কিম জং উনের সঙ্গেও দেখা হতে পারে। এটি ভালো হবে। আমাদের অনেক কিছু অর্জনের সুযোগ রয়েছে।’

কিমের সম্ভাব্য চীন সফর সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি আসতেও পারেন, আবার নাও আসতে পারেন। বিষয়টি শি জিনপিংয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

চীনের শেনজেনে আগামী ১৮ ও ১৯ নভেম্বর এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলন ঘিরে বিশ্বনেতাদের একাধিক বৈঠকের প্রস্তুতি চলছে।

সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। এর পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও তুলে ধরেছেন তিনি।

তবে কিম চীন সফর করবেন কি না কিংবা ট্রাম্পের সঙ্গে কোনো বৈঠকে অংশ নেবেন কি না, সে বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে নিশ্চিত কিছু জানানো হয়নি।

এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নিজের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে কিম জং উনের সঙ্গে একাধিকবার সরাসরি বৈঠক করেছিলেন ট্রাম্প।

দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার পর এসব বৈঠক কূটনৈতিক যোগাযোগের নতুন পথ তৈরি করেছিল। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি।

২০১৯ সালে দুই নেতার সর্বশেষ শীর্ষ বৈঠকও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প আবারও কিমের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। গত বছরের এশিয়া সফরের সময়ও তাঁদের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

অন্যদিকে উত্তর কোরিয়া জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার প্রয়োজন দেখছে না তারা। ওয়াশিংটনের নীতির সমালোচনাও করেছে পিয়ংইয়ং।

এদিকে চীনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠক নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে।

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তিন নেতার বৈঠক বৈশ্বিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে জানানো হয়েছে, কিম জং উন চীনে এলে পুতিনের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে আলোচনায় উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ, ইরান পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য এবং অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্ব পাবে।

তবে এসব আলোচনার মাধ্যমে বড় ধরনের কোনো সমঝোতা অর্জন করা যাবে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) কোরিয়া কর্মসূচির প্রধান ভিক্টর চা মনে করেন, ট্রাম্পের বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি কিমকে চীনে আনার বিষয়ে শি জিনপিংয়ের সহযোগিতা চেয়েছেন।

তাঁর মতে, কিম যদি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত হওয়ার সুযোগ পান, তাহলে সেটি উত্তর কোরিয়ার জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা হবে।

এদিকে গত কয়েক বছরে উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে। একই সঙ্গে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে।

ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে রাশিয়াকে সহায়তা করতে প্রায় ১৪ থেকে ১৫ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানো হয়েছে। তাঁদের বড় অংশ রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন ছিল।

এমন পরিস্থিতিতে চীনে ট্রাম্প ও কিমের সম্ভাব্য সাক্ষাৎ নতুন করে আলোচনায় এসেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠকের ঘোষণা দেওয়া হয়নি।

সূত্র : দ্য গার্ডিয়ান

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প কিম জং উন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চীনে কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

চলতি সপ্তাহে চীন সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিম চীনে আসবেন কি না, তা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) হোয়াইট হাউস থেকে ফিলিপাইন ও চীন সফরের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সম্ভাবনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘শি (জিনপিং) এখানে এসেছিলেন। আমরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করব। কিম জং উনের সঙ্গেও দেখা হতে পারে। এটি ভালো হবে। আমাদের অনেক কিছু অর্জনের সুযোগ রয়েছে।’

কিমের সম্ভাব্য চীন সফর সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তিনি আসতেও পারেন, আবার নাও আসতে পারেন। বিষয়টি শি জিনপিংয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

চীনের শেনজেনে আগামী ১৮ ও ১৯ নভেম্বর এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সম্মেলন ঘিরে বিশ্বনেতাদের একাধিক বৈঠকের প্রস্তুতি চলছে।

সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। এর পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও তুলে ধরেছেন তিনি।

তবে কিম চীন সফর করবেন কি না কিংবা ট্রাম্পের সঙ্গে কোনো বৈঠকে অংশ নেবেন কি না, সে বিষয়ে উত্তর কোরিয়ার পক্ষ থেকে নিশ্চিত কিছু জানানো হয়নি।

এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নিজের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে কিম জং উনের সঙ্গে একাধিকবার সরাসরি বৈঠক করেছিলেন ট্রাম্প।

দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার পর এসব বৈঠক কূটনৈতিক যোগাযোগের নতুন পথ তৈরি করেছিল। তবে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি।

২০১৯ সালে দুই নেতার সর্বশেষ শীর্ষ বৈঠকও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর ট্রাম্প আবারও কিমের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। গত বছরের এশিয়া সফরের সময়ও তাঁদের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।

অন্যদিকে উত্তর কোরিয়া জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার প্রয়োজন দেখছে না তারা। ওয়াশিংটনের নীতির সমালোচনাও করেছে পিয়ংইয়ং।

এদিকে চীনে ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠক নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে।

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তিন নেতার বৈঠক বৈশ্বিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাতে জানানো হয়েছে, কিম জং উন চীনে এলে পুতিনের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে আলোচনায় উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ, ইরান পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য এবং অর্থনৈতিক বিষয়গুলো গুরুত্ব পাবে।

তবে এসব আলোচনার মাধ্যমে বড় ধরনের কোনো সমঝোতা অর্জন করা যাবে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষকদের মধ্যে সংশয় রয়েছে।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) কোরিয়া কর্মসূচির প্রধান ভিক্টর চা মনে করেন, ট্রাম্পের বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি কিমকে চীনে আনার বিষয়ে শি জিনপিংয়ের সহযোগিতা চেয়েছেন।

তাঁর মতে, কিম যদি যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত হওয়ার সুযোগ পান, তাহলে সেটি উত্তর কোরিয়ার জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা হবে।

এদিকে গত কয়েক বছরে উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে। একই সঙ্গে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে।

ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে রাশিয়াকে সহায়তা করতে প্রায় ১৪ থেকে ১৫ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানো হয়েছে। তাঁদের বড় অংশ রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন ছিল।

এমন পরিস্থিতিতে চীনে ট্রাম্প ও কিমের সম্ভাব্য সাক্ষাৎ নতুন করে আলোচনায় এসেছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বৈঠকের ঘোষণা দেওয়া হয়নি।

সূত্র : দ্য গার্ডিয়ান

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ