ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ডুবল পণ্যবাহী জাহাজ? উদ্ধার ১২ নাবিক

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ডুবল পণ্যবাহী জাহাজ? উদ্ধার ১২ নাবিক
ছবি: সংগৃহীত
ফলো করুন

বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলে সোমালিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে প্রায় ৩ হাজার মেট্রিক টন গম ছিল। ডুবে যাওয়ার আগে জাহাজটি থেকে বিপৎসংকেত পাঠানো হলে উদ্ধার অভিযান শুরু হয়। এতে ১২ জন নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে বুলগেরিয়ার উপকূলের কাছে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া নাবিকদের দাবি, দুটি সামুদ্রিক ড্রোনের আঘাতে তাঁদের জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে হামলার জন্য কারা দায়ী, তা নিশ্চিত হওয়া যায়নি।

বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাকবলিত জাহাজটির নাম ‘বেতুল ৮’। এটি রোমানিয়া থেকে মিসরের উদ্দেশে যাচ্ছিল।

যাত্রাপথে জাহাজটি বুলগেরিয়ার কেপ কালিয়াকরা থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল বা ৭৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করার সময় বিপৎসংকেত পাঠায়।

সংকেত পাওয়ার পর বুলগেরিয়া উদ্ধার তৎপরতা শুরু করে। অভিযানে বুলগেরিয়া, রোমানিয়া ও তুরস্কের চারটি জাহাজ অংশ নেয়।

পরে বুলগেরিয়ার একটি হেলিকপ্টারে করে উদ্ধার হওয়া নাবিকদের উপকূলে নিয়ে আসা হয়।

উদ্ধার হওয়া ১২ জনের মধ্যে আটজন তুরস্কের এবং চারজন আজারবাইজানের নাগরিক। কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা সবাই সুস্থ রয়েছেন।

উদ্ধারের পর বুলগেরিয়ার বন্দরনগরী ভারনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাবিকেরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, দুটি সামুদ্রিক ড্রোন জাহাজটিতে আঘাত হেনেছিল। এর ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়।

তবে জাহাজটিতে সত্যিই ড্রোন হামলা হয়েছিল কি না এবং হামলা হয়ে থাকলে কারা তা চালিয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কৃষ্ণসাগরে একের পর এক জাহাজে হামলা

বেতুল ৮ ডুবে যাওয়ার আগে সপ্তাহান্তে রোমানিয়ার উপকূলের কাছেও তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটে। রোমানিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সেসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী দান নেকুলায়েস্কু এসব হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।

সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ডায়াপ্লাসের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ের মাঝামাঝি থেকে বুলগেরিয়া ও রোমানিয়ার উপকূলীয় এলাকায় হামলার শিকার হওয়া জাহাজগুলোর মধ্যে বেতুল ৮ হলো ১৭তম।

কৃষ্ণসাগরের এই অঞ্চলের নৌপথ দিয়ে ইউক্রেনের খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্য আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়।

ইউক্রেন বিশ্বের অন্যতম প্রধান গম রপ্তানিকারক দেশ। চার বছরের বেশি সময় আগে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির কৃষ্ণসাগরীয় বন্দরগুলো বারবার হামলার মুখে পড়েছে।

বুলগেরিয়া ও রোমানিয়া উভয় দেশই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। সাম্প্রতিক জাহাজে হামলার ঘটনায় দুই দেশের কর্মকর্তাদের কেউ কেউ রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

তবে বুলগেরিয়া জানিয়েছে, হামলাগুলোর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি।

অন্যদিকে রাশিয়া এর আগে ওই অঞ্চলে প্রাণঘাতী ড্রোন হামলায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।

এমন পরিস্থিতিতে কৃষ্ণসাগরে নতুন করে পণ্যবাহী জাহাজডুবির ঘটনা আন্তর্জাতিক নৌপরিবহন ও খাদ্যশস্য সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

সূত্র : আল জাজিরা

ট্যাগ : ১২ নাবিক কৃষ্ণসাগর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ডুবল পণ্যবাহী জাহাজ? উদ্ধার ১২ নাবিক

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলে সোমালিয়ার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে প্রায় ৩ হাজার মেট্রিক টন গম ছিল। ডুবে যাওয়ার আগে জাহাজটি থেকে বিপৎসংকেত পাঠানো হলে উদ্ধার অভিযান শুরু হয়। এতে ১২ জন নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে বুলগেরিয়ার উপকূলের কাছে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া নাবিকদের দাবি, দুটি সামুদ্রিক ড্রোনের আঘাতে তাঁদের জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে হামলার জন্য কারা দায়ী, তা নিশ্চিত হওয়া যায়নি।

বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাকবলিত জাহাজটির নাম ‘বেতুল ৮’। এটি রোমানিয়া থেকে মিসরের উদ্দেশে যাচ্ছিল।

যাত্রাপথে জাহাজটি বুলগেরিয়ার কেপ কালিয়াকরা থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল বা ৭৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করার সময় বিপৎসংকেত পাঠায়।

সংকেত পাওয়ার পর বুলগেরিয়া উদ্ধার তৎপরতা শুরু করে। অভিযানে বুলগেরিয়া, রোমানিয়া ও তুরস্কের চারটি জাহাজ অংশ নেয়।

পরে বুলগেরিয়ার একটি হেলিকপ্টারে করে উদ্ধার হওয়া নাবিকদের উপকূলে নিয়ে আসা হয়।

উদ্ধার হওয়া ১২ জনের মধ্যে আটজন তুরস্কের এবং চারজন আজারবাইজানের নাগরিক। কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁরা সবাই সুস্থ রয়েছেন।

উদ্ধারের পর বুলগেরিয়ার বন্দরনগরী ভারনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাবিকেরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, দুটি সামুদ্রিক ড্রোন জাহাজটিতে আঘাত হেনেছিল। এর ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়।

তবে জাহাজটিতে সত্যিই ড্রোন হামলা হয়েছিল কি না এবং হামলা হয়ে থাকলে কারা তা চালিয়েছে, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কৃষ্ণসাগরে একের পর এক জাহাজে হামলা

বেতুল ৮ ডুবে যাওয়ার আগে সপ্তাহান্তে রোমানিয়ার উপকূলের কাছেও তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটে। রোমানিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সেসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী দান নেকুলায়েস্কু এসব হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।

সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ডায়াপ্লাসের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ের মাঝামাঝি থেকে বুলগেরিয়া ও রোমানিয়ার উপকূলীয় এলাকায় হামলার শিকার হওয়া জাহাজগুলোর মধ্যে বেতুল ৮ হলো ১৭তম।

কৃষ্ণসাগরের এই অঞ্চলের নৌপথ দিয়ে ইউক্রেনের খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্য আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়।

ইউক্রেন বিশ্বের অন্যতম প্রধান গম রপ্তানিকারক দেশ। চার বছরের বেশি সময় আগে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির কৃষ্ণসাগরীয় বন্দরগুলো বারবার হামলার মুখে পড়েছে।

বুলগেরিয়া ও রোমানিয়া উভয় দেশই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। সাম্প্রতিক জাহাজে হামলার ঘটনায় দুই দেশের কর্মকর্তাদের কেউ কেউ রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

তবে বুলগেরিয়া জানিয়েছে, হামলাগুলোর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি।

অন্যদিকে রাশিয়া এর আগে ওই অঞ্চলে প্রাণঘাতী ড্রোন হামলায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।

এমন পরিস্থিতিতে কৃষ্ণসাগরে নতুন করে পণ্যবাহী জাহাজডুবির ঘটনা আন্তর্জাতিক নৌপরিবহন ও খাদ্যশস্য সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

সূত্র : আল জাজিরা


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ