ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজে ২৪ ঘণ্টায় চার জাহাজে হামলার খবর, কতটা নিরাপদ তেলের পথ?

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে আবারও একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। ওমানের উপকূলের কাছে হামলার শিকার হওয়ার পর জাহাজটি অচল হয়ে পড়ে। ইরানের নৌবাহিনীর দাবি, নিষিদ্ধ জলসীমায় চলাচলের সময় নৌমাইনে আঘাত লেগে ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

গত ২৪ ঘণ্টায় হরমুজ অঞ্চলে জাহাজ আক্রান্ত হওয়ার এটি চতুর্থ ঘটনা বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সোমবার (১৬ নভেম্বর) ওমানের খাসাব থেকে প্রায় সাত নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি ট্যাংকারে হামলার খবর পাওয়া যায়।

হামলার পর জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায় এবং সেটি চলাচলের সক্ষমতা হারায়। তবে জাহাজে থাকা সব নাবিক নিরাপদে আছেন বলে জানিয়েছে সংস্থাটি।

ট্যাংকারটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিষিদ্ধ এলাকায় চলাচলের অভিযোগ ইরানের

ইরানের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে নিষিদ্ধ ঘোষিত একটি এলাকায় ট্যাংকারটি চলাচল করছিল। এ সময় জাহাজটির নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল বলে দাবি করেছে তেহরান।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত বিবৃতিতে ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, সামরিক বাহিনীর নির্দেশনা অনুসরণ না করে নিষিদ্ধ জলসীমায় চলাচল করলে নৌমাইনে আঘাত ও অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় এবং নির্ধারিত সামুদ্রিক পথ ব্যবহারের আহ্বানও জানিয়েছে তারা।

তবে ট্যাংকারটি নৌমাইনের আঘাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা ইউকেএমটিও স্বাধীনভাবে নিশ্চিত করেনি।

এর আগেও একাধিক ট্যাংকারে বিস্ফোরণ

সাম্প্রতিক এই ঘটনার আগে হরমুজ প্রণালিতে আরও কয়েকটি তেলবাহী জাহাজ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

ইউকেএমটিওর পৃথক একটি সতর্কবার্তায় জানানো হয়, প্রণালি থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হানে। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়।

সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, পানামার পতাকাবাহী ওই ট্যাংকারের নাম ‘ওএন ফিনিক্স’। ওমান উপকূল থেকে প্রায় তিন নটিক্যাল মাইল দূরে জাহাজটি আক্রান্ত হয়। তবে জাহাজটির সব নাবিক নিরাপদে ছিলেন।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী দাবি করে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে দুটি ট্যাংকার নিষিদ্ধ নৌপথ অতিক্রমের চেষ্টা করার সময় নৌমাইনে আঘাত লেগে আগুন ধরে যায়।

তেহরান এসব ঘটনাকে সামুদ্রিক চলাচলের নিয়ম লঙ্ঘনের পরিণতি হিসেবে বর্ণনা করেছে।

তবে ইরানি কর্তৃপক্ষের দেওয়া নৌমাইন বিস্ফোরণের দাবিগুলো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। ইউকেএমটিওর নথিভুক্ত ঘটনাগুলোর সঙ্গে ইরানের দাবি করা সব ঘটনার সরাসরি সম্পর্কও স্পষ্ট নয়।

হরমুজের নৌনিরাপত্তা নিয়ে উদ্বেগ

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঘিরে উত্তেজনা ও বিধিনিষেধ চলছে।

ইরান বারবার বাণিজ্যিক জাহাজগুলোকে নিষিদ্ধ জলসীমায় প্রবেশ না করতে এবং দেশটির সামরিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে ইউকেএমটিও হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন ও সন্দেহজনক তৎপরতার খবর জানানোর পরামর্শ দিয়েছে।

মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিতে একের পর এক জাহাজ আক্রান্ত হওয়ার ঘটনা আন্তর্জাতিক নৌবাণিজ্যের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সূত্র : আল জাজিরা

ট্যাগ : হরমুজ প্রণালি জাহাজে হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

হরমুজে ২৪ ঘণ্টায় চার জাহাজে হামলার খবর, কতটা নিরাপদ তেলের পথ?

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে আবারও একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। ওমানের উপকূলের কাছে হামলার শিকার হওয়ার পর জাহাজটি অচল হয়ে পড়ে। ইরানের নৌবাহিনীর দাবি, নিষিদ্ধ জলসীমায় চলাচলের সময় নৌমাইনে আঘাত লেগে ট্যাংকারটিতে আগুন ধরে যায়।

গত ২৪ ঘণ্টায় হরমুজ অঞ্চলে জাহাজ আক্রান্ত হওয়ার এটি চতুর্থ ঘটনা বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সোমবার (১৬ নভেম্বর) ওমানের খাসাব থেকে প্রায় সাত নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি ট্যাংকারে হামলার খবর পাওয়া যায়।

হামলার পর জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায় এবং সেটি চলাচলের সক্ষমতা হারায়। তবে জাহাজে থাকা সব নাবিক নিরাপদে আছেন বলে জানিয়েছে সংস্থাটি।

ট্যাংকারটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নিষিদ্ধ এলাকায় চলাচলের অভিযোগ ইরানের

ইরানের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে নিষিদ্ধ ঘোষিত একটি এলাকায় ট্যাংকারটি চলাচল করছিল। এ সময় জাহাজটির নেভিগেশন ব্যবস্থা বন্ধ ছিল বলে দাবি করেছে তেহরান।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত বিবৃতিতে ইরানের নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, সামরিক বাহিনীর নির্দেশনা অনুসরণ না করে নিষিদ্ধ জলসীমায় চলাচল করলে নৌমাইনে আঘাত ও অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যাতায়াতের জন্য ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় এবং নির্ধারিত সামুদ্রিক পথ ব্যবহারের আহ্বানও জানিয়েছে তারা।

তবে ট্যাংকারটি নৌমাইনের আঘাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা ইউকেএমটিও স্বাধীনভাবে নিশ্চিত করেনি।

এর আগেও একাধিক ট্যাংকারে বিস্ফোরণ

সাম্প্রতিক এই ঘটনার আগে হরমুজ প্রণালিতে আরও কয়েকটি তেলবাহী জাহাজ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

ইউকেএমটিওর পৃথক একটি সতর্কবার্তায় জানানো হয়, প্রণালি থেকে বেরিয়ে যাওয়ার সময় একটি ট্যাংকারে অজ্ঞাত বস্তু আঘাত হানে। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়।

সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, পানামার পতাকাবাহী ওই ট্যাংকারের নাম ‘ওএন ফিনিক্স’। ওমান উপকূল থেকে প্রায় তিন নটিক্যাল মাইল দূরে জাহাজটি আক্রান্ত হয়। তবে জাহাজটির সব নাবিক নিরাপদে ছিলেন।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী দাবি করে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে দুটি ট্যাংকার নিষিদ্ধ নৌপথ অতিক্রমের চেষ্টা করার সময় নৌমাইনে আঘাত লেগে আগুন ধরে যায়।

তেহরান এসব ঘটনাকে সামুদ্রিক চলাচলের নিয়ম লঙ্ঘনের পরিণতি হিসেবে বর্ণনা করেছে।

তবে ইরানি কর্তৃপক্ষের দেওয়া নৌমাইন বিস্ফোরণের দাবিগুলো স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। ইউকেএমটিওর নথিভুক্ত ঘটনাগুলোর সঙ্গে ইরানের দাবি করা সব ঘটনার সরাসরি সম্পর্কও স্পষ্ট নয়।

হরমুজের নৌনিরাপত্তা নিয়ে উদ্বেগ

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ঘিরে উত্তেজনা ও বিধিনিষেধ চলছে।

ইরান বারবার বাণিজ্যিক জাহাজগুলোকে নিষিদ্ধ জলসীমায় প্রবেশ না করতে এবং দেশটির সামরিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে ইউকেএমটিও হরমুজ প্রণালি অতিক্রমের সময় জাহাজগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন ও সন্দেহজনক তৎপরতার খবর জানানোর পরামর্শ দিয়েছে।

মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিতে একের পর এক জাহাজ আক্রান্ত হওয়ার ঘটনা আন্তর্জাতিক নৌবাণিজ্যের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সূত্র : আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ