ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কিয়েভের দুই সেতুতে রুশ হামলা, পাল্টা আঘাত ক্রিমিয়ার সেতুতে!

কিয়েভের দুই সেতুতে রুশ হামলা, পাল্টা আঘাত ক্রিমিয়ার সেতুতে!
ছবি: সংগৃহীত
ফলো করুন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় এবার লক্ষ্যবস্তু হয়েছে গুরুত্বপূর্ণ সেতুগুলো। ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি বড় সেতুতে রাশিয়ার হামলার কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী কের্চ সেতুতে নতুন করে হামলার খবর পাওয়া গেছে। নিরাপত্তার কারণে সেতুটিতে যান চলাচল বন্ধ রেখেছে রুশ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ক্রিমিয়ায় রাশিয়া-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, মঙ্গলবার ইউক্রেনীয় বাহিনী কের্চ সেতুতে আবারও হামলা চালিয়েছে। এর পরপরই নিরাপত্তার স্বার্থে সেতুর যান চলাচল স্থগিত করা হয়।

এর আগের দিন সোমবারও সেতুটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। একটি ইউক্রেনীয় ড্রোন সেতুর একটি খিলানে আঘাত হানে বলে খবর প্রকাশিত হয়।

ফলে টানা দুই দিন কের্চ সেতুতে হামলার ঘটনা ঘটল। তবে সর্বশেষ হামলায় সেতুটির কতটা ক্ষতি হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কের্চ সেতু রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে যুক্ত করেছে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল ও নিজ ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার পর এই সেতুটি নির্মাণ করে।

রাশিয়ার জন্য সেতুটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। অন্যদিকে ইউক্রেনের দাবি, সামরিক কাজে ব্যবহার হওয়ায় এটি তাদের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু।

এর আগেও অন্তত দুবার সেতুটি ধ্বংস করার চেষ্টা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

কিয়েভের দুই সেতুতে রাশিয়ার হামলা

কের্চ সেতুতে নতুন হামলার আগে সোমবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী।

শহরের উত্তর ও দক্ষিণ সেতুতে আঘাত হানার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো।

সোমবার মধ্যরাতের কিছু আগে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা হয়েছে।

পরে তিনি জানান, হামলায় শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি এলাকায় পানি ও তাপ সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়েছে। বিদ্যুৎ সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে।

হামলার আগে ইউক্রেনের বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল।

এর কিছুক্ষণ পরই কিয়েভের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় করা হয় শহরের বিমান প্রতিরক্ষাব্যবস্থা।

স্থানীয় বাসিন্দারাও একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

পাল্টাপাল্টি হামলায় নতুন উত্তেজনা

রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ সেতু ও পরিষেবা অবকাঠামোতে হামলার পর ক্রিমিয়ার কের্চ সেতুতেও নতুন আঘাতের খবর সামনে এসেছে।

রাশিয়ার নিয়োগ দেওয়া ক্রিমিয়ার প্রশাসন ইউক্রেনকে সর্বশেষ হামলার জন্য দায়ী করেছে। তবে মঙ্গলবারের হামলায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি।

অন্যদিকে কিয়েভের দুটি সেতু এবং বিদ্যুৎ-পানি সরবরাহব্যবস্থার ক্ষয়ক্ষতি সম্পর্কে ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

দুই দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক হামলার ঘটনাগুলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন করে তীব্র হয়ে ওঠা পরিস্থিতিকে সামনে এনেছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

ট্যাগ : পাল্টা আঘাত রুশ হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


কিয়েভের দুই সেতুতে রুশ হামলা, পাল্টা আঘাত ক্রিমিয়ার সেতুতে!

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলায় এবার লক্ষ্যবস্তু হয়েছে গুরুত্বপূর্ণ সেতুগুলো। ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি বড় সেতুতে রাশিয়ার হামলার কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী কের্চ সেতুতে নতুন করে হামলার খবর পাওয়া গেছে। নিরাপত্তার কারণে সেতুটিতে যান চলাচল বন্ধ রেখেছে রুশ কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ক্রিমিয়ায় রাশিয়া-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, মঙ্গলবার ইউক্রেনীয় বাহিনী কের্চ সেতুতে আবারও হামলা চালিয়েছে। এর পরপরই নিরাপত্তার স্বার্থে সেতুর যান চলাচল স্থগিত করা হয়।

এর আগের দিন সোমবারও সেতুটিতে ড্রোন হামলার ঘটনা ঘটে। একটি ইউক্রেনীয় ড্রোন সেতুর একটি খিলানে আঘাত হানে বলে খবর প্রকাশিত হয়।

ফলে টানা দুই দিন কের্চ সেতুতে হামলার ঘটনা ঘটল। তবে সর্বশেষ হামলায় সেতুটির কতটা ক্ষতি হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কের্চ সেতু রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়া উপদ্বীপকে যুক্ত করেছে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল ও নিজ ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার পর এই সেতুটি নির্মাণ করে।

রাশিয়ার জন্য সেতুটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। অন্যদিকে ইউক্রেনের দাবি, সামরিক কাজে ব্যবহার হওয়ায় এটি তাদের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু।

এর আগেও অন্তত দুবার সেতুটি ধ্বংস করার চেষ্টা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

কিয়েভের দুই সেতুতে রাশিয়ার হামলা

কের্চ সেতুতে নতুন হামলার আগে সোমবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী।

শহরের উত্তর ও দক্ষিণ সেতুতে আঘাত হানার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো।

সোমবার মধ্যরাতের কিছু আগে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা হয়েছে।

পরে তিনি জানান, হামলায় শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি এলাকায় পানি ও তাপ সরবরাহব্যবস্থা বিঘ্নিত হয়েছে। বিদ্যুৎ সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে।

হামলার আগে ইউক্রেনের বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল।

এর কিছুক্ষণ পরই কিয়েভের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় করা হয় শহরের বিমান প্রতিরক্ষাব্যবস্থা।

স্থানীয় বাসিন্দারাও একাধিক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

পাল্টাপাল্টি হামলায় নতুন উত্তেজনা

রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ সেতু ও পরিষেবা অবকাঠামোতে হামলার পর ক্রিমিয়ার কের্চ সেতুতেও নতুন আঘাতের খবর সামনে এসেছে।

রাশিয়ার নিয়োগ দেওয়া ক্রিমিয়ার প্রশাসন ইউক্রেনকে সর্বশেষ হামলার জন্য দায়ী করেছে। তবে মঙ্গলবারের হামলায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি।

অন্যদিকে কিয়েভের দুটি সেতু এবং বিদ্যুৎ-পানি সরবরাহব্যবস্থার ক্ষয়ক্ষতি সম্পর্কে ইউক্রেনীয় কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

দুই দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে সাম্প্রতিক হামলার ঘটনাগুলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নতুন করে তীব্র হয়ে ওঠা পরিস্থিতিকে সামনে এনেছে।

সূত্র : দ্য গার্ডিয়ান


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ