ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ছাত্রলীগের ভুয়া মিছিলের ভিডিও শনাক্ত জবি ছাত্রদল নেতা পরাগের, পরে সংশোধন

ছাত্রলীগের ভুয়া মিছিলের ভিডিও শনাক্ত জবি ছাত্রদল নেতা পরাগের, পরে সংশোধন
ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৌকা মিছিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া বলে শনাক্ত করেছে কালবেলা। ভিডিওটি নিয়ে প্রশ্ন তুলে সংবাদকর্মীদের সতর্ক করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ। তার বক্তব্যের পর একই দিন সংবাদটির শিরোনাম সংশোধন করে ভিডিওটিকে ভুয়া বলে উল্লেখ করে সংবাদমাধ্যমটি।

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টা ৩৩ মিনিটে কালের কণ্ঠে ‘বুড়িগঙ্গার বুকে ব্যানার টাঙিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নৌকা মিছিল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। 

এতে দাবি করা হয়, ওই দিন সকালে রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। ভিডিওতে জবি নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়।

তবে ভিডিওতে দেখানো স্থানটি বুড়িগঙ্গা নদী নয় বলে দাবি করেন জবি ছাত্রদল নেতা সাখাওয়াতুল ইসলাম খান পরাগ। একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য ও ভিডিও যাচাইয়ের আহ্বান জানান।

সাখাওয়াতুল ইসলাম খান পরাগ বলেন, "মিছিল কে কেন্দ্র করে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, সংবাদ কর্মীদের সচেতনভাবে সংবাদ প্রকাশ করার আহ্বান। আজকে খেয়াল করে দেখলাম অনেক সংবাদপত্র জবি ছাত্রলীগ বুড়িগঙ্গায় মিছিল করেছে এরকম নিউজ করেছে, ভিডিওটা ভালো ভাবে খেয়াল করলেই দেখা যায়  এটাতো বুড়িগঙ্গা নদী নয়ই বরং কোন ছোট খাল হতে পারে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সবাই সচেতন থাকবেন এটাই আমার প্রত্যাশা।"

পরাগের পোস্টের পর একই দিন সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে কালবেলা তাদের প্রকাশিত সংবাদের শিরোনাম সংশোধন করে ‘বুড়িগঙ্গায় ছাত্রলীগের নৌকা মিছিলের ভিডিওটি ভুয়া’ করে। সংশোধিত প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া। কালবেলার ফ্যাক্ট চেকের অনুসন্ধানেও বিষয়টি নিশ্চিত হওয়ার কথা উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ভিডিওতে নৌকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টাঙিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনী বার্তা দেওয়ার দাবি করা হয়েছিল। তবে কালবেলার ফ্যাক্ট চেকের অনুসন্ধানে ভিডিওটির ওই দাবির সত্যতা পাওয়া যায়নি।

এদিকে ভিডিওটির স্থান নিয়ে পরাগের আগাম আপত্তি এবং পরবর্তী সময়ে কালবেলার ফ্যাক্ট চেকের মাধ্যমে ভিডিওটি ভুয়া হিসেবে চিহ্নিত হওয়ার ঘটনায় সংবাদ প্রকাশের আগে তথ্য ও দৃশ্যের সত্যতা যাচাইয়ের বিষয়টি আবারও সামনে এসেছে।

ট্যাগ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

চাকরি স্থায়ীকরণসহ চার দাবিতে সাত কলেজের কর্মচারীদের মানববন্ধন

শিক্ষায় এআইয়ের অপব্যবহার রোধে সতর্ক থাকতে হবে: শিক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

২০২৮ সালে নতুন কারিকুলাম, প্রাথমিক শিক্ষায় আসছে পরিবর্তন

কেন্দ্রীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকায় জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

৭ নভেম্বর বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ দিন: ঢাবি উপাচার্য

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


ছাত্রলীগের ভুয়া মিছিলের ভিডিও শনাক্ত জবি ছাত্রদল নেতা পরাগের, পরে সংশোধন

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৌকা মিছিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া বলে শনাক্ত করেছে কালবেলা। ভিডিওটি নিয়ে প্রশ্ন তুলে সংবাদকর্মীদের সতর্ক করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ। তার বক্তব্যের পর একই দিন সংবাদটির শিরোনাম সংশোধন করে ভিডিওটিকে ভুয়া বলে উল্লেখ করে সংবাদমাধ্যমটি।

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টা ৩৩ মিনিটে কালের কণ্ঠে ‘বুড়িগঙ্গার বুকে ব্যানার টাঙিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নৌকা মিছিল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। 

এতে দাবি করা হয়, ওই দিন সকালে রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে নৌকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেন। ভিডিওতে জবি নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়।

তবে ভিডিওতে দেখানো স্থানটি বুড়িগঙ্গা নদী নয় বলে দাবি করেন জবি ছাত্রদল নেতা সাখাওয়াতুল ইসলাম খান পরাগ। একই দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য ও ভিডিও যাচাইয়ের আহ্বান জানান।

সাখাওয়াতুল ইসলাম খান পরাগ বলেন, "মিছিল কে কেন্দ্র করে মিথ্যাচারের আশ্রয় নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, সংবাদ কর্মীদের সচেতনভাবে সংবাদ প্রকাশ করার আহ্বান। আজকে খেয়াল করে দেখলাম অনেক সংবাদপত্র জবি ছাত্রলীগ বুড়িগঙ্গায় মিছিল করেছে এরকম নিউজ করেছে, ভিডিওটা ভালো ভাবে খেয়াল করলেই দেখা যায়  এটাতো বুড়িগঙ্গা নদী নয়ই বরং কোন ছোট খাল হতে পারে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সবাই সচেতন থাকবেন এটাই আমার প্রত্যাশা।"

পরাগের পোস্টের পর একই দিন সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে কালবেলা তাদের প্রকাশিত সংবাদের শিরোনাম সংশোধন করে ‘বুড়িগঙ্গায় ছাত্রলীগের নৌকা মিছিলের ভিডিওটি ভুয়া’ করে। সংশোধিত প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া। কালবেলার ফ্যাক্ট চেকের অনুসন্ধানেও বিষয়টি নিশ্চিত হওয়ার কথা উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ভিডিওতে নৌকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টাঙিয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনী বার্তা দেওয়ার দাবি করা হয়েছিল। তবে কালবেলার ফ্যাক্ট চেকের অনুসন্ধানে ভিডিওটির ওই দাবির সত্যতা পাওয়া যায়নি।

এদিকে ভিডিওটির স্থান নিয়ে পরাগের আগাম আপত্তি এবং পরবর্তী সময়ে কালবেলার ফ্যাক্ট চেকের মাধ্যমে ভিডিওটি ভুয়া হিসেবে চিহ্নিত হওয়ার ঘটনায় সংবাদ প্রকাশের আগে তথ্য ও দৃশ্যের সত্যতা যাচাইয়ের বিষয়টি আবারও সামনে এসেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ