স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে (৬৭) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সাবেক এই পুলিশপ্রধানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় মেডিকেল চেকআপ সম্পন্ন করা হয়। পরে বেলা সোয়া ১১টার দিকে পুলিশি পাহারায় তাঁকে পুনরায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. রিদুয়ানুল হক।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানসংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় গ্রেপ্তার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে হাসপাতালে আনা হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা শেষ হওয়ার পর তাঁকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।














মন্তব্যসমূহ