ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জলবায়ু বিপর্যয়ের নতুন যুগে বিশ্ব, সতর্ক করলেন গুতেরেস

জলবায়ু বিপর্যয়ের নতুন যুগে বিশ্ব, সতর্ক করলেন গুতেরেস
ছবি: সংগৃহীত
ফলো করুন

পৃথিবী এখন চরম জলবায়ু বিপর্যয়ের এক নতুন যুগে প্রবেশ করেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, শক্তিশালী এল নিনো এবং প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান ঝুঁকির মুখে বিশ্বনেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে এ সতর্কবার্তা দেন গুতেরেস। তাঁর মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী ইতোমধ্যে অতিরিক্ত উত্তপ্ত হয়ে উঠেছে। এর সঙ্গে অস্বাভাবিক শক্তিশালী এল নিনোর প্রভাব যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে।

এই সংকট মোকাবিলায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ দ্রুত কমানো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে ন্যায্য প্রক্রিয়ায় সরে আসা এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

এদিকে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। সংস্থাটি জানিয়েছে, ২০১৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ১২ বছর বিশ্বের উষ্ণতম বছরগুলোর তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে ২০২৩ থেকে ২০২৬ সাল রেকর্ড অনুযায়ী সবচেয়ে উষ্ণ চার বছর।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

এই তাপমাত্রা বৃদ্ধির পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের পাশাপাশি প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী এল নিনোর প্রভাব রয়েছে। ডব্লিউএমওর আশঙ্কা, এর প্রভাবে ২০২৭ সালেও তীব্র তাপপ্রবাহ, খরা ও অতিবৃষ্টির ঝুঁকি বাড়তে পারে। এমনকি আগামী বছর বৈশ্বিক তাপমাত্রা নতুন রেকর্ডেও পৌঁছাতে পারে।

ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাওলো জানিয়েছেন, ২০২৬-২৭ সালের এল নিনো অস্বাভাবিক শক্তিশালী হয়ে উঠছে। এর প্রভাব আগামী বছর আরও প্রকট হতে পারে।

শুধু বায়ুমণ্ডলের তাপমাত্রাই নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে সমুদ্র ও হিমবাহেও। বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে সমুদ্রে সঞ্চিত তাপ বাড়ছে, হিমবাহের বরফ গলছে এবং মিঠা পানির মজুত কমছে।

তবে ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যেও কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে। ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, একাধিক ধরনের প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা রয়েছে, এমন দেশের সংখ্যা ২০১৫ সালের ৫৬টি থেকে বেড়ে ২০২৫ সালে ১৩৬টিতে পৌঁছেছে।

সংস্থাটি বলছে, ঝড়, বন্যা, তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কীকরণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কার্যকর পূর্বাভাসের জন্য নির্ভরযোগ্য আবহাওয়া পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়াতে হবে।

এ জন্য বিশ্বনেতাদের পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ডব্লিউএমও। সংস্থাটির মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি জরুরি।

ট্যাগ : জাতিসংঘ জলবায়ু পরিবর্তন আন্তোনিও গুতেরেস

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


জলবায়ু বিপর্যয়ের নতুন যুগে বিশ্ব, সতর্ক করলেন গুতেরেস

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

পৃথিবী এখন চরম জলবায়ু বিপর্যয়ের এক নতুন যুগে প্রবেশ করেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, শক্তিশালী এল নিনো এবং প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান ঝুঁকির মুখে বিশ্বনেতাদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে এ সতর্কবার্তা দেন গুতেরেস। তাঁর মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী ইতোমধ্যে অতিরিক্ত উত্তপ্ত হয়ে উঠেছে। এর সঙ্গে অস্বাভাবিক শক্তিশালী এল নিনোর প্রভাব যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠছে।

এই সংকট মোকাবিলায় গ্রিনহাউস গ্যাস নিঃসরণ দ্রুত কমানো, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে ন্যায্য প্রক্রিয়ায় সরে আসা এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

এদিকে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। সংস্থাটি জানিয়েছে, ২০১৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ১২ বছর বিশ্বের উষ্ণতম বছরগুলোর তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে ২০২৩ থেকে ২০২৬ সাল রেকর্ড অনুযায়ী সবচেয়ে উষ্ণ চার বছর।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

এই তাপমাত্রা বৃদ্ধির পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের পাশাপাশি প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী এল নিনোর প্রভাব রয়েছে। ডব্লিউএমওর আশঙ্কা, এর প্রভাবে ২০২৭ সালেও তীব্র তাপপ্রবাহ, খরা ও অতিবৃষ্টির ঝুঁকি বাড়তে পারে। এমনকি আগামী বছর বৈশ্বিক তাপমাত্রা নতুন রেকর্ডেও পৌঁছাতে পারে।

ডব্লিউএমওর মহাসচিব সেলেস্তে সাওলো জানিয়েছেন, ২০২৬-২৭ সালের এল নিনো অস্বাভাবিক শক্তিশালী হয়ে উঠছে। এর প্রভাব আগামী বছর আরও প্রকট হতে পারে।

শুধু বায়ুমণ্ডলের তাপমাত্রাই নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে সমুদ্র ও হিমবাহেও। বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে সমুদ্রে সঞ্চিত তাপ বাড়ছে, হিমবাহের বরফ গলছে এবং মিঠা পানির মজুত কমছে।

তবে ক্রমবর্ধমান ঝুঁকির মধ্যেও কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে। ডব্লিউএমওর তথ্য অনুযায়ী, একাধিক ধরনের প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা রয়েছে, এমন দেশের সংখ্যা ২০১৫ সালের ৫৬টি থেকে বেড়ে ২০২৫ সালে ১৩৬টিতে পৌঁছেছে।

সংস্থাটি বলছে, ঝড়, বন্যা, তাপপ্রবাহসহ বিভিন্ন দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কীকরণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কার্যকর পূর্বাভাসের জন্য নির্ভরযোগ্য আবহাওয়া পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং প্রযুক্তিগত সক্ষমতা আরও বাড়াতে হবে।

এ জন্য বিশ্বনেতাদের পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ডব্লিউএমও। সংস্থাটির মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি জরুরি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ