স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের দুই জন ব্যক্তি হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। ঢাকায় ৫৩০ জনের মৃত্যু হয়েছে সবচেয়ে বেশি হামের উপসর্গের কারণে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে; এর মধ্যে ১ হাজার ১৭৯ জনের ক্ষেত্রে উপসর্গে মৃত্যু হয়েছে এবং ১০৫ জনের শরীরে হাম শনাক্ত করা গিয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং এই সময় ১ হাজার ২৭২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃত্যুর ক্ষেত্রে ঢাকা বিভাগের পর সিলেট বিভাগে ২০৬, চট্টগ্রামে ১১৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯০, বরিশালে ৭০, খুলনায় ৫৭ এবং রংপুর বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ১৫ মার্চ থেকে এই পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে ২ লাখ ১৪ হাজার ১৫১ জন ভর্তি হয়েছেন; এর মধ্যে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা ২ লাখ ৪০ হাজার ১৯৯ এবং তার মধ্যে ২৪ হাজার ৫২৩ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে।














মন্তব্যসমূহ