ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন দিল দুর্বৃত্তরা
ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ নাশকতার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার জরুরি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা দ্রুততম সময়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি ফার্মগেট মোড়সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থানকালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন লাগার বিষয়টি টের পেয়ে বাসের ভেতর থাকা যাত্রীরা দ্রুত হুড়োহুড়ি করে নিচে নেমে নিরাপদ দূরত্বে সরে যান। যাত্রীরা নেমে যাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় এলাকা ছেয়ে যায়। এতে ফার্মগেট এলাকায় তীব্র আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়।

এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারা এলাকায় সড়কের পাশে পার্ক করে রাখা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি শিক্ষার্থীবাহী বাসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। এছাড়া সোমবার সন্ধ্যার পর থেকে মিরপুর, উত্তরা এবং পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে পুরো রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ট্যাগ : মেট্রোরেল ফার্মগেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর ব্যস্ততম ফার্মগেট এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ নাশকতার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগার জরুরি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা দ্রুততম সময়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসটি ফার্মগেট মোড়সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থানকালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন লাগার বিষয়টি টের পেয়ে বাসের ভেতর থাকা যাত্রীরা দ্রুত হুড়োহুড়ি করে নিচে নেমে নিরাপদ দূরত্বে সরে যান। যাত্রীরা নেমে যাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়ায় এলাকা ছেয়ে যায়। এতে ফার্মগেট এলাকায় তীব্র আতঙ্ক ও যানজটের সৃষ্টি হয়।

এর আগে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারা এলাকায় সড়কের পাশে পার্ক করে রাখা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি শিক্ষার্থীবাহী বাসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। এছাড়া সোমবার সন্ধ্যার পর থেকে মিরপুর, উত্তরা এবং পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে পুরো রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ