ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাইবার আইন যুগোপযোগী করতে আইনি সংস্কার হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন | ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের সাইবার আইনকে আধুনিক ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত আইনজীবীদের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি হলেও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আরও বিকাশ প্রয়োজন। তার মতে, নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠাই গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি এবং এটিই সাংবাদিকতার মূল ভিত্তি হওয়া উচিত।

তিনি বলেন, বিচার বিভাগ নিয়ে কাজ করা সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম প্রধান স্তম্ভ। সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদেরও প্রয়োজনে আইনের আওতায় আসতে হয়, যা বিচার বিভাগের স্বাধীনতার প্রতিফলন।

জহির উদ্দিন স্বপন বলেন, আইন ও বিচারবিষয়ক প্রতিবেদনে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, নির্ভুলতা এবং নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। কারণ এসব সংবাদ জনগণের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এবং বিচারব্যবস্থা সম্পর্কে জনমত গঠনে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রবাহ অত্যন্ত দ্রুত হওয়ায় অনেক ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ছে, যা সমাজে বিভ্রান্তি ও অস্থিরতার সৃষ্টি করতে পারে। এ কারণে সাংবাদিকদের তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশ বর্তমানে একটি পরিবর্তনশীল সময় অতিক্রম করছে। প্রযুক্তির দ্রুত বিকাশ এবং ডিজিটাল ব্যবস্থার সম্প্রসারণ তথ্যপ্রবাহে নতুন বাস্তবতা তৈরি করেছে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকতাকেও আরও পেশাদার, দায়িত্বশীল এবং ভারসাম্যপূর্ণ হতে হবে।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসঙ্গ তুলে বলেন, বিশ্বজুড়ে এআই নতুন সম্ভাবনার পাশাপাশি নতুন চ্যালেঞ্জও তৈরি করছে। তাই প্রযুক্তিনির্ভর এই যুগে সাংবাদিকতাকে নৈতিকতা, নির্ভুলতা এবং দায়িত্বশীলতার ভিত্তিতে পরিচালিত করতে হবে।

ট্যাগ : তথ্যমন্ত্রী গণমাধ্যম সাইবার আইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সাইবার আইন যুগোপযোগী করতে আইনি সংস্কার হবে: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

দেশের সাইবার আইনকে আধুনিক ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত আইনজীবীদের মতামত, পরামর্শ ও সুপারিশ গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি হলেও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আরও বিকাশ প্রয়োজন। তার মতে, নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠাই গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি এবং এটিই সাংবাদিকতার মূল ভিত্তি হওয়া উচিত।

তিনি বলেন, বিচার বিভাগ নিয়ে কাজ করা সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম প্রধান স্তম্ভ। সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদেরও প্রয়োজনে আইনের আওতায় আসতে হয়, যা বিচার বিভাগের স্বাধীনতার প্রতিফলন।

জহির উদ্দিন স্বপন বলেন, আইন ও বিচারবিষয়ক প্রতিবেদনে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, নির্ভুলতা এবং নিরপেক্ষতা বজায় রাখা জরুরি। কারণ এসব সংবাদ জনগণের কাছে বিশেষ গুরুত্ব বহন করে এবং বিচারব্যবস্থা সম্পর্কে জনমত গঠনে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রবাহ অত্যন্ত দ্রুত হওয়ায় অনেক ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ছে, যা সমাজে বিভ্রান্তি ও অস্থিরতার সৃষ্টি করতে পারে। এ কারণে সাংবাদিকদের তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশ বর্তমানে একটি পরিবর্তনশীল সময় অতিক্রম করছে। প্রযুক্তির দ্রুত বিকাশ এবং ডিজিটাল ব্যবস্থার সম্প্রসারণ তথ্যপ্রবাহে নতুন বাস্তবতা তৈরি করেছে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকতাকেও আরও পেশাদার, দায়িত্বশীল এবং ভারসাম্যপূর্ণ হতে হবে।

তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসঙ্গ তুলে বলেন, বিশ্বজুড়ে এআই নতুন সম্ভাবনার পাশাপাশি নতুন চ্যালেঞ্জও তৈরি করছে। তাই প্রযুক্তিনির্ভর এই যুগে সাংবাদিকতাকে নৈতিকতা, নির্ভুলতা এবং দায়িত্বশীলতার ভিত্তিতে পরিচালিত করতে হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ