ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তুরস্ক সফরে এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা তারেক রহমানের

তুরস্ক সফরে এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা তারেক রহমানের
ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও চীনের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্রসচিব জানান, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সম্ভাব্য বৈঠকে দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে সামরিক সহযোগিতা, অর্থনৈতিক অঞ্চলে নির্দিষ্ট বিনিয়োগ কিংবা ড্রোন কারখানা স্থাপনের মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হতে পারে।

সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সহযোগিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রসচিব। তিনি স্পষ্ট করেন, প্রধানমন্ত্রীর এবারের সফরটি দ্বিপক্ষীয় সফর নয়। ফলে এরদোয়ানের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ হবে সম্মেলনের পাশাপাশি একটি সৌজন্যমূলক বৈঠক, যেখানে সাধারণ ও গুরুত্বপূর্ণ সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও এবারের সম্মেলনে বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।

পররাষ্ট্রসচিব বলেন, উন্নত দেশগুলো অতীতে জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে যৌথ প্রচেষ্টা এবং জলবায়ুজনিত ক্ষতির ক্ষতিপূরণের দাবিতে বাংলাদেশ জোরালো অবস্থান তুলে ধরেছে।

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


তুরস্ক সফরে এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা তারেক রহমানের

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও চীনের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

পররাষ্ট্রসচিব জানান, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সম্ভাব্য বৈঠকে দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে সামরিক সহযোগিতা, অর্থনৈতিক অঞ্চলে নির্দিষ্ট বিনিয়োগ কিংবা ড্রোন কারখানা স্থাপনের মতো বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হতে পারে।

সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিশ্চিত হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সহযোগিতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রসচিব। তিনি স্পষ্ট করেন, প্রধানমন্ত্রীর এবারের সফরটি দ্বিপক্ষীয় সফর নয়। ফলে এরদোয়ানের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ হবে সম্মেলনের পাশাপাশি একটি সৌজন্যমূলক বৈঠক, যেখানে সাধারণ ও গুরুত্বপূর্ণ সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসতে পারে।

জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও এবারের সম্মেলনে বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার।

পররাষ্ট্রসচিব বলেন, উন্নত দেশগুলো অতীতে জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে যৌথ প্রচেষ্টা এবং জলবায়ুজনিত ক্ষতির ক্ষতিপূরণের দাবিতে বাংলাদেশ জোরালো অবস্থান তুলে ধরেছে।

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কে সরকারি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ