ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৬০ দিনের জন্য ইরানি তেল বিক্রির লাইসেন্স দিল মার্কিন ট্রেজারি

সংগৃহীত ছবি
ফলো করুন

ইরানের তেল, পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য উৎপাদন, সরবরাহ ও বিক্রির ওপর ৬০ দিনের জন্য সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক ইসলামাবাদ সমঝোতা বাস্তবায়নের অংশ হিসেবে এই অনুমোদন দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ঘোষিত এই ছাড়ের আওতায় ইরানি উৎসের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য উৎপাদন, সরবরাহ এবং বিক্রি আগামী ২১ আগস্ট পর্যন্ত অনুমোদিত থাকবে।  

প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা হয়। এরপর সুইজারল্যান্ডে দুই পক্ষের মধ্যে ওই সমঝোতা বাস্তবায়ন নিয়ে নিবিড় আলোচনা হয়। সেই আলোচনার পরই এই সাময়িক ছাড়ের ঘোষণা আসে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, দুই পক্ষের মধ্যে চলমান আলোচনার কাঠামোর অংশ হিসেবেই ৬০ দিনের সাধারণ লাইসেন্স দেওয়া হয়েছে। তার দাবি, এর আওতায় ইরান হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ চলাচলের বিষয়ে অঙ্গীকার করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে বলেও দাবি করেন তিনি।

প্রেস টিভি জানায়, গত সপ্তাহে সই হওয়া সমঝোতা স্মারকের আওতায় ইরানি অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট ডেরিভেটিভ রপ্তানিতে ছাড় দিতে রাজি হয় ওয়াশিংটন। এর সঙ্গে ব্যাংকিং লেনদেন, বীমা ও পরিবহনসংশ্লিষ্ট সেবাও অন্তর্ভুক্ত থাকবে।

এই লাইসেন্সের আওতায় প্রয়োজন হলে ইরানি উৎসের অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির লেনদেনও অনুমোদিত হবে, তবে তা বিক্রি বা সরবরাহ সম্পন্ন করার প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে।

ইরানের কর্মকর্তারা আগে থেকেই বলে আসছিলেন, সমঝোতার বাস্তবায়ন শুধু ঘোষণার ভিত্তিতে নয়, বাস্তব পদক্ষেপের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় আলোচনায় অগ্রগতি হয়েছে এবং ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ৬০ দিনের আলোচনাকালীন সময়ে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির সক্ষমতা নিশ্চিত করা ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়। তার ভাষায়, ভবিষ্যৎ আলোচনা ‘অঙ্গীকারের বিনিময়ে অঙ্গীকার’ কাঠামোর অধীনে এগোবে।

তেহরান জানিয়েছে, তারা মার্কিন অঙ্গীকার বাস্তবায়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে এবং একই সঙ্গে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালিয়ে যাবে।

সূত্র: প্রেস টিভি

ট্যাগ : পেট্রোকেমিক্যাল মার্কিন নিষেধাজ্ঞা ইসলামাবাদ সমঝোতা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

৬০ দিনের জন্য ইরানি তেল বিক্রির লাইসেন্স দিল মার্কিন ট্রেজারি

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

ইরানের তেল, পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য উৎপাদন, সরবরাহ ও বিক্রির ওপর ৬০ দিনের জন্য সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক ইসলামাবাদ সমঝোতা বাস্তবায়নের অংশ হিসেবে এই অনুমোদন দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ঘোষিত এই ছাড়ের আওতায় ইরানি উৎসের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য উৎপাদন, সরবরাহ এবং বিক্রি আগামী ২১ আগস্ট পর্যন্ত অনুমোদিত থাকবে।  

প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা হয়। এরপর সুইজারল্যান্ডে দুই পক্ষের মধ্যে ওই সমঝোতা বাস্তবায়ন নিয়ে নিবিড় আলোচনা হয়। সেই আলোচনার পরই এই সাময়িক ছাড়ের ঘোষণা আসে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, দুই পক্ষের মধ্যে চলমান আলোচনার কাঠামোর অংশ হিসেবেই ৬০ দিনের সাধারণ লাইসেন্স দেওয়া হয়েছে। তার দাবি, এর আওতায় ইরান হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ চলাচলের বিষয়ে অঙ্গীকার করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেবে বলেও দাবি করেন তিনি।

প্রেস টিভি জানায়, গত সপ্তাহে সই হওয়া সমঝোতা স্মারকের আওতায় ইরানি অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট ডেরিভেটিভ রপ্তানিতে ছাড় দিতে রাজি হয় ওয়াশিংটন। এর সঙ্গে ব্যাংকিং লেনদেন, বীমা ও পরিবহনসংশ্লিষ্ট সেবাও অন্তর্ভুক্ত থাকবে।

এই লাইসেন্সের আওতায় প্রয়োজন হলে ইরানি উৎসের অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির লেনদেনও অনুমোদিত হবে, তবে তা বিক্রি বা সরবরাহ সম্পন্ন করার প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে।

ইরানের কর্মকর্তারা আগে থেকেই বলে আসছিলেন, সমঝোতার বাস্তবায়ন শুধু ঘোষণার ভিত্তিতে নয়, বাস্তব পদক্ষেপের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় আলোচনায় অগ্রগতি হয়েছে এবং ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ৬০ দিনের আলোচনাকালীন সময়ে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য বিক্রির সক্ষমতা নিশ্চিত করা ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়। তার ভাষায়, ভবিষ্যৎ আলোচনা ‘অঙ্গীকারের বিনিময়ে অঙ্গীকার’ কাঠামোর অধীনে এগোবে।

তেহরান জানিয়েছে, তারা মার্কিন অঙ্গীকার বাস্তবায়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে এবং একই সঙ্গে বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা চালিয়ে যাবে।

সূত্র: প্রেস টিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ