ঢাকা    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০

ছবি: সংগৃহীত
ফলো করুন

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। শুক্রবার বেলুচিস্তানের শেরানি জেলার ধানাসার এলাকা অতিক্রম করে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশের পরপরই দুর্ঘটনাটি ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং আটজন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া, দুই প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী সংস্থা এবং সংশ্লিষ্ট বিভাগগুলো যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানিয়েছেন, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে পেশোয়ারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। তবে পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের কয়েকজন যাত্রীও ওই বাসে ওঠেন।

অন্যদিকে খাইবার পাখতুনখোয়ার রেসকিউ ১১২২ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঝোব জরুরি সেবা বিভাগ ও রেসকিউ ১১২২-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

আহত আটজনকে ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ প্রথমে কাছাকাছি একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে সেগুলো ঝোব জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রেসকিউ ১১২২ জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।

সূত্র: দ্য ডন

ট্যাগ : নিহত পাকিস্তান বাস যাত্রী বেলুচিস্তান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ৪০

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। শুক্রবার বেলুচিস্তানের শেরানি জেলার ধানাসার এলাকা অতিক্রম করে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশের পরপরই দুর্ঘটনাটি ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর গণমাধ্যম ও রাজনৈতিকবিষয়ক সহকারী শাহিদ রিন্দ এক বিবৃতিতে জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং আটজন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া, দুই প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী সংস্থা এবং সংশ্লিষ্ট বিভাগগুলো যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানিয়েছেন, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে পেশোয়ারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। তবে পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের কয়েকজন যাত্রীও ওই বাসে ওঠেন।

অন্যদিকে খাইবার পাখতুনখোয়ার রেসকিউ ১১২২ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঝোব জরুরি সেবা বিভাগ ও রেসকিউ ১১২২-এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

আহত আটজনকে ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ প্রথমে কাছাকাছি একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে সেগুলো ঝোব জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রেসকিউ ১১২২ জানিয়েছে, সর্বশেষ তথ্য অনুযায়ী ঘটনাস্থলে উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।

সূত্র: দ্য ডন

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ