ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রতিবন্ধী নাগরিকদের জন্য আলাদা ফাইল ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী নাগরিকদের সেবা, অধিকার ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা নিয়েছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতকরণ এবং বাস্তবায়ন কমিটির দ্বিতীয় ফলোআপ সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি প্রতিবন্ধী নাগরিকের জন্য আলাদা ফাইল খোলা হবে। ওই ফাইলে তাদের সুনির্দিষ্ট চাহিদা, স্বাস্থ্য পরিস্থিতি, পুনর্বাসন প্রয়োজন এবং অন্যান্য সহায়তার তথ্য থাকবে। এর ভিত্তিতে সমাজকল্যাণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি পুনর্বাসন, কর্মসংস্থান ও অধিকার নিশ্চিতে কাজ করা হবে।

তিনি জানান, নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের মূল স্টিয়ারিং কমিটির সভাপতি হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী। সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাড়াও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার কড়াইল বস্তিতে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘শিশুস্বর্গ’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু হয়েছে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচির মাধ্যমে কড়াইল বস্তির প্রায় ১ হাজার প্রতিবন্ধী শিশুকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

চলতি অর্থবছর থেকেই ‘শিশুস্বর্গ’ কর্মসূচি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দেশের ২০ থেকে ২৫টি উপজেলায় প্রতিবন্ধী শিশুদের প্রাথমিক শনাক্তকরণ, রেফারাল ও চিকিৎসাসেবা দেওয়া হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মাঠ পর্যায় থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শনাক্ত করার পর প্রত্যেকের জন্য আলাদা ফাইল তৈরি করা হবে। এতে তাদের প্রয়োজনীয় সেবা, চিকিৎসা, পুনর্বাসন ও অন্যান্য অধিকার নিশ্চিত করা সহজ হবে।

সরকারি স্থাপনা ও গণপরিবহনে প্রতিবন্ধীবান্ধব সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন থেকে সরকারি যেকোনো অবকাঠামো বা ভবন নির্মাণে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

ড. মুহিত জানান, নতুন নির্মিতব্য ৫০০ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের চলাচলের জন্য র‍্যাম্প, লিফট এবং অন্তত একটি বিশেষ টয়লেটের ব্যবস্থা রাখতে হবে। কোনো প্রকল্প মূল্যায়নের সময় সেটি প্রতিবন্ধীবান্ধব কি না, তা কঠোরভাবে যাচাই করা হবে।

পরিবেশবান্ধব বিদ্যুৎচালিত বাস চালুর পরিকল্পনাতেও প্রতিবন্ধী নাগরিকদের সুবিধা অন্তর্ভুক্ত করা হচ্ছে। ঢাকা ও অন্যান্য বড় শহরে চালু হতে যাওয়া ইভি বাসে হুইলচেয়ার ব্যবহারকারীরা যেন সহজে উঠতে ও যাতায়াত করতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খেলাধুলায় যুক্ত করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ আলাদা একটি অংশ রাখা হচ্ছে। স্পেশাল অলিম্পিক ও প্যারা অলিম্পিকে দেশের জন্য সাফল্য আনা প্রতিবন্ধী ক্রীড়াবিদদের ইতোমধ্যে ১ লাখ টাকা করে অনুদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন জেলায় প্রতিবন্ধী শিশুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন, ফিজিওথেরাপি এবং শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে। সাধারণ স্কুলে যাওয়ার আগে প্রস্তুতিমূলক শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক স্কুলের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের জন্য একটি বড় পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিষয়গুলোকে সরকার শুধু চাহিদা হিসেবে দেখছে না, বরং তাদের অধিকার হিসেবে দেখছে। প্রতিটি মন্ত্রণালয় সাধারণ নাগরিকদের পাশাপাশি প্রতিবন্ধী নাগরিকদের অধিকার রক্ষায় কাজ করবে। লক্ষ্য হলো বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা কোনো দয়া বা চ্যারিটির বিষয় নয়। রাষ্ট্র ও নাগরিকের সামাজিক চুক্তি অনুযায়ী এটি তাদের প্রাপ্য অধিকার। সরকার সেই অধিকার নিশ্চিত করতেই কাজ করছে।

তিনি জানান, একটি সমন্বিত ওয়ানস্টপ সার্ভিস সেন্টার গড়ে তোলার চেষ্টা চলছে। একই কমপ্লেক্সের ভেতরে প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্যের বিপণনের সুযোগ রাখা হবে।

সভায় স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : স্বাস্থ্য মন্ত্রণালয় কড়াইল বস্তি পুনর্বাসন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

প্রতিবন্ধী নাগরিকদের জন্য আলাদা ফাইল ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী নাগরিকদের সেবা, অধিকার ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা নিয়েছে সরকার। বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতকরণ এবং বাস্তবায়ন কমিটির দ্বিতীয় ফলোআপ সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি প্রতিবন্ধী নাগরিকের জন্য আলাদা ফাইল খোলা হবে। ওই ফাইলে তাদের সুনির্দিষ্ট চাহিদা, স্বাস্থ্য পরিস্থিতি, পুনর্বাসন প্রয়োজন এবং অন্যান্য সহায়তার তথ্য থাকবে। এর ভিত্তিতে সমাজকল্যাণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি পুনর্বাসন, কর্মসংস্থান ও অধিকার নিশ্চিতে কাজ করা হবে।

তিনি জানান, নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের মূল স্টিয়ারিং কমিটির সভাপতি হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী। সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছাড়াও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার কড়াইল বস্তিতে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘শিশুস্বর্গ’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু হয়েছে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এই কর্মসূচির মাধ্যমে কড়াইল বস্তির প্রায় ১ হাজার প্রতিবন্ধী শিশুকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

চলতি অর্থবছর থেকেই ‘শিশুস্বর্গ’ কর্মসূচি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে দেশের ২০ থেকে ২৫টি উপজেলায় প্রতিবন্ধী শিশুদের প্রাথমিক শনাক্তকরণ, রেফারাল ও চিকিৎসাসেবা দেওয়া হবে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, মাঠ পর্যায় থেকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শনাক্ত করার পর প্রত্যেকের জন্য আলাদা ফাইল তৈরি করা হবে। এতে তাদের প্রয়োজনীয় সেবা, চিকিৎসা, পুনর্বাসন ও অন্যান্য অধিকার নিশ্চিত করা সহজ হবে।

সরকারি স্থাপনা ও গণপরিবহনে প্রতিবন্ধীবান্ধব সুবিধা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন থেকে সরকারি যেকোনো অবকাঠামো বা ভবন নির্মাণে প্রতিবন্ধীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

ড. মুহিত জানান, নতুন নির্মিতব্য ৫০০ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের চলাচলের জন্য র‍্যাম্প, লিফট এবং অন্তত একটি বিশেষ টয়লেটের ব্যবস্থা রাখতে হবে। কোনো প্রকল্প মূল্যায়নের সময় সেটি প্রতিবন্ধীবান্ধব কি না, তা কঠোরভাবে যাচাই করা হবে।

পরিবেশবান্ধব বিদ্যুৎচালিত বাস চালুর পরিকল্পনাতেও প্রতিবন্ধী নাগরিকদের সুবিধা অন্তর্ভুক্ত করা হচ্ছে। ঢাকা ও অন্যান্য বড় শহরে চালু হতে যাওয়া ইভি বাসে হুইলচেয়ার ব্যবহারকারীরা যেন সহজে উঠতে ও যাতায়াত করতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের খেলাধুলায় যুক্ত করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ আলাদা একটি অংশ রাখা হচ্ছে। স্পেশাল অলিম্পিক ও প্যারা অলিম্পিকে দেশের জন্য সাফল্য আনা প্রতিবন্ধী ক্রীড়াবিদদের ইতোমধ্যে ১ লাখ টাকা করে অনুদান ও সংবর্ধনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন জেলায় প্রতিবন্ধী শিশুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন, ফিজিওথেরাপি এবং শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে কাজ করছে। সাধারণ স্কুলে যাওয়ার আগে প্রস্তুতিমূলক শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক স্কুলের শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের জন্য একটি বড় পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিষয়গুলোকে সরকার শুধু চাহিদা হিসেবে দেখছে না, বরং তাদের অধিকার হিসেবে দেখছে। প্রতিটি মন্ত্রণালয় সাধারণ নাগরিকদের পাশাপাশি প্রতিবন্ধী নাগরিকদের অধিকার রক্ষায় কাজ করবে। লক্ষ্য হলো বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করা কোনো দয়া বা চ্যারিটির বিষয় নয়। রাষ্ট্র ও নাগরিকের সামাজিক চুক্তি অনুযায়ী এটি তাদের প্রাপ্য অধিকার। সরকার সেই অধিকার নিশ্চিত করতেই কাজ করছে।

তিনি জানান, একটি সমন্বিত ওয়ানস্টপ সার্ভিস সেন্টার গড়ে তোলার চেষ্টা চলছে। একই কমপ্লেক্সের ভেতরে প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা, শিক্ষা, প্রশিক্ষণ এবং উৎপাদিত পণ্যের বিপণনের সুযোগ রাখা হবে।

সভায় স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ