ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পোস্ট-হজ ফিরতি ফ্লাইট সম্পন্ন করল বিমান বাংলাদেশ

পোস্ট-হজ ফিরতি ফ্লাইট সম্পন্ন করল বিমান বাংলাদেশ
ছবি : সংগৃহিত
ফলো করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০২৬ সালের পোস্ট-হজ ফিরতি ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। গত ৩০ মে থেকে ১ জুলাই পর্যন্ত পরিচালিত এই কার্যক্রমে ১০৪টি পোস্ট-হজ ফ্লাইটে ৩২ হাজার ২৫৬ জন হাজিকে সৌদি আরব থেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, একই সময়ে পরিচালিত ১২টি নিয়মিত ফ্লাইটে আরও ২ হাজার ২০৮ জন হাজি দেশে ফিরেছেন। সব মিলিয়ে পোস্ট-হজ কার্যক্রমে মোট ৩৪ হাজার ৪৬৪ জন হাজি নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, ২০২৬ সালের পুরো হজ মৌসুমে ১৮ এপ্রিল থেকে ১ জুলাই পর্যন্ত নিজস্ব সক্ষমতা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। জাতীয় পতাকাবাহী সংস্থার পরিচালনাগত সক্ষমতার গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে এ কার্যক্রমকে দেখছে প্রতিষ্ঠানটি।

বিমানের পক্ষ থেকে জানানো হয়, এবারের হজ কার্যক্রমে ৩৬টি ডেডিকেটেড চার্টার্ড ফ্লাইট এবং ১৬৮টি নিয়মিত ফ্লাইটের সমন্বয়ে পুরো অপারেশন পরিচালনা করা হয়। এর ফলে অতিরিক্ত ১ হাজার ৩০০ টনের বেশি কার্গো এবং প্রায় ২৩ হাজার ৫০০ জন সাধারণ যাত্রী পরিবহন সম্ভব হয়েছে।

একই সঙ্গে পুরো হজ মৌসুমে উল্লেখযোগ্য ফ্লাইট বাতিল বা বড় ধরনের সময়সূচি পরিবর্তন ছাড়াই লন্ডন, কুয়ালালামপুর ও মধ্যপ্রাচ্যসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট কার্যক্রম চালু রাখা হয়।

নিজস্ব হজযাত্রী পরিবহনের পাশাপাশি বিমান ঢাকা বিমানবন্দরে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিং এবং যাত্রীসেবা প্রদানকারী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দাবি, এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীর নিষ্ঠা, দক্ষতা, সমন্বিত পরিকল্পনা এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। এর ফলে দীর্ঘ ফ্লাইট বিলম্ব বা মালপত্র জটের মতো হজ মৌসুমের পরিচিত সমস্যা এবার কার্যত দেখা যায়নি।

ট্যাগ : সৌদি আরব হজ ২০২৬ বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজ ফ্লাইট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সব খবর

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


পোস্ট-হজ ফিরতি ফ্লাইট সম্পন্ন করল বিমান বাংলাদেশ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২০২৬ সালের পোস্ট-হজ ফিরতি ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। গত ৩০ মে থেকে ১ জুলাই পর্যন্ত পরিচালিত এই কার্যক্রমে ১০৪টি পোস্ট-হজ ফ্লাইটে ৩২ হাজার ২৫৬ জন হাজিকে সৌদি আরব থেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, একই সময়ে পরিচালিত ১২টি নিয়মিত ফ্লাইটে আরও ২ হাজার ২০৮ জন হাজি দেশে ফিরেছেন। সব মিলিয়ে পোস্ট-হজ কার্যক্রমে মোট ৩৪ হাজার ৪৬৪ জন হাজি নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, ২০২৬ সালের পুরো হজ মৌসুমে ১৮ এপ্রিল থেকে ১ জুলাই পর্যন্ত নিজস্ব সক্ষমতা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। জাতীয় পতাকাবাহী সংস্থার পরিচালনাগত সক্ষমতার গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে এ কার্যক্রমকে দেখছে প্রতিষ্ঠানটি।

বিমানের পক্ষ থেকে জানানো হয়, এবারের হজ কার্যক্রমে ৩৬টি ডেডিকেটেড চার্টার্ড ফ্লাইট এবং ১৬৮টি নিয়মিত ফ্লাইটের সমন্বয়ে পুরো অপারেশন পরিচালনা করা হয়। এর ফলে অতিরিক্ত ১ হাজার ৩০০ টনের বেশি কার্গো এবং প্রায় ২৩ হাজার ৫০০ জন সাধারণ যাত্রী পরিবহন সম্ভব হয়েছে।

একই সঙ্গে পুরো হজ মৌসুমে উল্লেখযোগ্য ফ্লাইট বাতিল বা বড় ধরনের সময়সূচি পরিবর্তন ছাড়াই লন্ডন, কুয়ালালামপুর ও মধ্যপ্রাচ্যসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক রুটে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট কার্যক্রম চালু রাখা হয়।

নিজস্ব হজযাত্রী পরিবহনের পাশাপাশি বিমান ঢাকা বিমানবন্দরে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিং এবং যাত্রীসেবা প্রদানকারী এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দাবি, এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীর নিষ্ঠা, দক্ষতা, সমন্বিত পরিকল্পনা এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। এর ফলে দীর্ঘ ফ্লাইট বিলম্ব বা মালপত্র জটের মতো হজ মৌসুমের পরিচিত সমস্যা এবার কার্যত দেখা যায়নি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ