ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন

ফাইল ছবি
ফলো করুন

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, অনুমোদনহীন পথ দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে জাহাজগুলোতে বিস্ফোরণ ঘটে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক প্রতিবেদনে আইআরজিসি নৌবাহিনীর এ দাবি তুলে ধরা হয়।

আইআরজিসি নৌবাহিনীর বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার দিনের প্রথম প্রহর থেকে হরমুজ প্রণালিতে এসব ঘটনা ঘটতে থাকে।

বিস্ফোরণ এবং পরবর্তী অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রণালির পূর্বাঞ্চলে অবস্থানরত জেলেরা রাতের আকাশ উজ্জ্বল হয়ে উঠতে দেখেছেন বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বিস্ফোরণের পর তিনটি ট্যাংকারে আগুন ধরে যায়। জাহাজগুলো হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছে জ্বলতে থাকে।

তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম, মালিকানা বা কোন দেশের পতাকাবাহী জাহাজ, সে বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরজিসি।

ইরানের নৌবাহিনীর দাবি, ট্যাংকারগুলো হরমুজ প্রণালি অতিক্রমের আগে নিজেদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দেয়।

এরপর জাহাজগুলো নির্ধারিত নৌপথের পরিবর্তে অনুমোদনহীন পথ দিয়ে চলাচলের চেষ্টা করে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ওই পথ অতিক্রমের সময় ট্যাংকারগুলো সমুদ্রে স্থাপিত মাইনের সংস্পর্শে আসে। এতে বিস্ফোরণের পর সেগুলোতে আগুন ধরে যায়।

তবে ট্যাংকারগুলোর চলাচলের গতিপথ এবং মাইনে আঘাতের ঘটনা সম্পর্কে আইআরজিসির দাবির বাইরে স্বাধীন কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে কঠোর সতর্কবার্তাও দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

আইআরজিসি জানিয়েছে, প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর জন্য নির্ধারিত নিয়মকানুন বেতার বার্তা ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বারবার জানানো হয়েছে।

এরপরও কোনো জাহাজ এসব নির্দেশনা অমান্য করে অনুমোদনহীন পথ ব্যবহার করলে একই ধরনের ঘটনার মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে বাহিনীটি।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহযোগিতায় অননুমোদিত পথে চলাচলের চেষ্টা করা জাহাজগুলোর প্রতি এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তিনটি ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দাবি জানালেও জাহাজগুলোতে কতজন নাবিক ছিলেন, কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি আইআরজিসি।

এ ছাড়া জাহাজগুলোর বর্তমান অবস্থা এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিধিনিষেধ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বিরোধের মধ্যে নতুন করে এই তিন ট্যাংকারে বিস্ফোরণের দাবি সামনে এল।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি

ট্যাগ : ইরান হরমুজ প্রণালি আইআরজিসি ইরানি নৌবাহিনী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

হরমুজে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, অনুমোদনহীন পথ দিয়ে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে জাহাজগুলোতে বিস্ফোরণ ঘটে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক প্রতিবেদনে আইআরজিসি নৌবাহিনীর এ দাবি তুলে ধরা হয়।

আইআরজিসি নৌবাহিনীর বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার দিনের প্রথম প্রহর থেকে হরমুজ প্রণালিতে এসব ঘটনা ঘটতে থাকে।

বিস্ফোরণ এবং পরবর্তী অগ্নিকাণ্ডের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রণালির পূর্বাঞ্চলে অবস্থানরত জেলেরা রাতের আকাশ উজ্জ্বল হয়ে উঠতে দেখেছেন বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বিস্ফোরণের পর তিনটি ট্যাংকারে আগুন ধরে যায়। জাহাজগুলো হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছে জ্বলতে থাকে।

তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকারগুলোর নাম, মালিকানা বা কোন দেশের পতাকাবাহী জাহাজ, সে বিষয়ে বিস্তারিত জানায়নি আইআরজিসি।

ইরানের নৌবাহিনীর দাবি, ট্যাংকারগুলো হরমুজ প্রণালি অতিক্রমের আগে নিজেদের নেভিগেশন ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দেয়।

এরপর জাহাজগুলো নির্ধারিত নৌপথের পরিবর্তে অনুমোদনহীন পথ দিয়ে চলাচলের চেষ্টা করে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ওই পথ অতিক্রমের সময় ট্যাংকারগুলো সমুদ্রে স্থাপিত মাইনের সংস্পর্শে আসে। এতে বিস্ফোরণের পর সেগুলোতে আগুন ধরে যায়।

তবে ট্যাংকারগুলোর চলাচলের গতিপথ এবং মাইনে আঘাতের ঘটনা সম্পর্কে আইআরজিসির দাবির বাইরে স্বাধীন কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে কঠোর সতর্কবার্তাও দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

আইআরজিসি জানিয়েছে, প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর জন্য নির্ধারিত নিয়মকানুন বেতার বার্তা ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে বারবার জানানো হয়েছে।

এরপরও কোনো জাহাজ এসব নির্দেশনা অমান্য করে অনুমোদনহীন পথ ব্যবহার করলে একই ধরনের ঘটনার মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে বাহিনীটি।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহযোগিতায় অননুমোদিত পথে চলাচলের চেষ্টা করা জাহাজগুলোর প্রতি এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তিনটি ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দাবি জানালেও জাহাজগুলোতে কতজন নাবিক ছিলেন, কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি আইআরজিসি।

এ ছাড়া জাহাজগুলোর বর্তমান অবস্থা এবং উদ্ধার কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিধিনিষেধ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বিরোধের মধ্যে নতুন করে এই তিন ট্যাংকারে বিস্ফোরণের দাবি সামনে এল।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ