ঢাকা    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্দোলন স্থগিত রেখে কারখানায় ফেরার আহ্বান পোশাকশ্রমিকদের

ফাইল ছবি
ফলো করুন

মজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন স্থগিত রেখে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। তাদের মতে, শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি নির্ধারিত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা প্রয়োজন। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থের পাশাপাশি কারখানাগুলোর আর্থিক সক্ষমতাও বিবেচনায় রাখতে হবে।

বিকেএমইএর সাবেক সভাপতি ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক বলেন, মজুরি বৃদ্ধির বিষয়ে মজুরি বোর্ডের সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের ধৈর্য ধরা উচিত। মিছিল কিংবা আন্দোলনের মাধ্যমে নয়, নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই এ সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।

মজুরি নির্ধারণের আগের প্রক্রিয়া তুলে ধরে তিনি জানান, ২০২১ সালে সর্বশেষ মজুরি বোর্ড গঠনের সময় পরবর্তী পাঁচ বছর প্রতিবছর ৫ শতাংশ হারে বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকার পরবর্তী সময়ে এই মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করে। পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধির হার ৫ শতাংশের পরিবর্তে ৯ শতাংশ নির্ধারণ করা হয়। শ্রমিকদের অনুকূলে নেওয়া এই সিদ্ধান্ত প্রতিকূল পরিস্থিতিতেও মালিকপক্ষ মেনে নিয়েছিল।

ফজলুল হক বলেন, আগামী জানুয়ারিতে তিন বছরের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা। তাই নতুন করে বেতন বৃদ্ধির বিষয়ে মজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি বিবেচনার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সেই বাড়তি ব্যয় বহনের সামর্থ্য রয়েছে কি না, সেটিও দেখতে হবে। শ্রমিকদের দুঃখ-কষ্টের প্রতি শ্রদ্ধা রেখেই সব সমস্যার সমাধান নিয়মতান্ত্রিকভাবে হওয়া উচিত।

সরকার গঠিত মজুরি বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের দুজন করে প্রতিনিধি এবং সরকারের প্রতিনিধিরা রয়েছেন উল্লেখ করে ফজলুল হক বোর্ডের সিদ্ধান্তের ওপর সংশ্লিষ্ট সবার আস্থা রাখার আহ্বান জানান।

এদিকে, কারখানা বন্ধের সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে বলে জানান ফজলুল হক। তার ভাষ্য, উত্তরা এলাকায় আট থেকে ১০ দিন আগেই বিচ্ছিন্ন মিছিলের মাধ্যমে শ্রমিক অসন্তোষের কিছু পূর্বাভাস পাওয়া গিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, রপ্তানিমুখী নিটওয়্যার শিল্পমালিকদের সংগঠন বিকেএমইএর বর্তমান কমিটির নির্বাহী সভাপতি এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান শ্রমিক অসন্তোষের পেছনের কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, শ্রমিকদের বেতন নির্ধারণের জন্য সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। এ অবস্থায় আন্দোলনের প্রকৃত কারণ চিহ্নিত করে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন।

ফজলে শামীম এহসানের মতে, মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের আন্দোলনের দাবি এবং এর পেছনের কারণগুলো স্পষ্টভাবে জানা জরুরি। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ট্যাগ : পোশাকশ্রমিক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

আন্দোলন স্থগিত রেখে কারখানায় ফেরার আহ্বান পোশাকশ্রমিকদের

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

মজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন স্থগিত রেখে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। তাদের মতে, শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি নির্ধারিত প্রক্রিয়ায় নিষ্পত্তি করা প্রয়োজন। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থের পাশাপাশি কারখানাগুলোর আর্থিক সক্ষমতাও বিবেচনায় রাখতে হবে।

বিকেএমইএর সাবেক সভাপতি ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক বলেন, মজুরি বৃদ্ধির বিষয়ে মজুরি বোর্ডের সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের ধৈর্য ধরা উচিত। মিছিল কিংবা আন্দোলনের মাধ্যমে নয়, নিয়মতান্ত্রিক পদ্ধতিতেই এ সমস্যার সমাধান হওয়া প্রয়োজন।

মজুরি নির্ধারণের আগের প্রক্রিয়া তুলে ধরে তিনি জানান, ২০২১ সালে সর্বশেষ মজুরি বোর্ড গঠনের সময় পরবর্তী পাঁচ বছর প্রতিবছর ৫ শতাংশ হারে বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকার পরবর্তী সময়ে এই মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করে। পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধির হার ৫ শতাংশের পরিবর্তে ৯ শতাংশ নির্ধারণ করা হয়। শ্রমিকদের অনুকূলে নেওয়া এই সিদ্ধান্ত প্রতিকূল পরিস্থিতিতেও মালিকপক্ষ মেনে নিয়েছিল।

ফজলুল হক বলেন, আগামী জানুয়ারিতে তিন বছরের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কথা। তাই নতুন করে বেতন বৃদ্ধির বিষয়ে মজুরি বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করা প্রয়োজন।

তিনি আরও বলেন, শ্রমিকদের বেতন বাড়ানোর দাবি বিবেচনার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সেই বাড়তি ব্যয় বহনের সামর্থ্য রয়েছে কি না, সেটিও দেখতে হবে। শ্রমিকদের দুঃখ-কষ্টের প্রতি শ্রদ্ধা রেখেই সব সমস্যার সমাধান নিয়মতান্ত্রিকভাবে হওয়া উচিত।

সরকার গঠিত মজুরি বোর্ডে শ্রমিক ও মালিকপক্ষের দুজন করে প্রতিনিধি এবং সরকারের প্রতিনিধিরা রয়েছেন উল্লেখ করে ফজলুল হক বোর্ডের সিদ্ধান্তের ওপর সংশ্লিষ্ট সবার আস্থা রাখার আহ্বান জানান।

এদিকে, কারখানা বন্ধের সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে বলে জানান ফজলুল হক। তার ভাষ্য, উত্তরা এলাকায় আট থেকে ১০ দিন আগেই বিচ্ছিন্ন মিছিলের মাধ্যমে শ্রমিক অসন্তোষের কিছু পূর্বাভাস পাওয়া গিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অন্যদিকে, রপ্তানিমুখী নিটওয়্যার শিল্পমালিকদের সংগঠন বিকেএমইএর বর্তমান কমিটির নির্বাহী সভাপতি এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান শ্রমিক অসন্তোষের পেছনের কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়েছেন।

তিনি বলেন, শ্রমিকদের বেতন নির্ধারণের জন্য সরকার ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করেছে। এ অবস্থায় আন্দোলনের প্রকৃত কারণ চিহ্নিত করে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন।

ফজলে শামীম এহসানের মতে, মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের আন্দোলনের দাবি এবং এর পেছনের কারণগুলো স্পষ্টভাবে জানা জরুরি। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ