রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন।
তিনি জানান, বিকেল পৌনে ৫টার দিকে বিটিভি ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
তবে কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কিংবা এর পেছনে কী উদ্দেশ্য ছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
মন্তব্যসমূহ