ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দ্রব্যমূল্য ও জননিরাপত্তা নিয়ে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ

ছবি: সংগৃহীত
ফলো করুন

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে গণবিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করছে। এতে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি সমাবেশের ঘোষণা দেন।

ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা এবং আইনের শাসনের অভাবসহ বিভিন্ন সংকট দেখা দিয়েছে। এর পাশাপাশি হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এসব অনিয়ম ও পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে সুশাসন প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, একটি সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যেই তাদের এই লড়াই অব্যাহত থাকবে।

শুক্রবারের কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। জনজীবনের বিভিন্ন সংকট ও নিরাপত্তাহীনতার বিষয়গুলো সামনে রেখে শাহবাগের এই সমাবেশ আয়োজন করছে দলটি।

ট্যাগ : এনসিপি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

দ্রব্যমূল্য ও জননিরাপত্তা নিয়ে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ আজ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে গণবিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করছে। এতে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি সমাবেশের ঘোষণা দেন।

ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা এবং আইনের শাসনের অভাবসহ বিভিন্ন সংকট দেখা দিয়েছে। এর পাশাপাশি হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এসব অনিয়ম ও পরিস্থিতির প্রতিবাদ জানিয়ে সুশাসন প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, একটি সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যেই তাদের এই লড়াই অব্যাহত থাকবে।

শুক্রবারের কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ। জনজীবনের বিভিন্ন সংকট ও নিরাপত্তাহীনতার বিষয়গুলো সামনে রেখে শাহবাগের এই সমাবেশ আয়োজন করছে দলটি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ