ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত
ফলো করুন

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার কদিমধল্যা এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তবে নিহত নারীর পরিচয় ও বয়স এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গোড়াই হাইওয়ে থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সেটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গোড়াই হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে মহাসড়কের পাশে এমন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে অন্য কোথাও হত্যা করে পরিচয় গোপন ও আলামত নষ্টের উদ্দেশ্যে মরদেহের অংশবিশেষ এখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের স্থান, কারণ কিংবা এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ট্যাগ : টাঙ্গাইল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মির্জাপুরে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার কদিমধল্যা এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তবে নিহত নারীর পরিচয় ও বয়স এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মির্জাপুর থানা ও গোড়াই হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে গোড়াই হাইওয়ে থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য সেটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গোড়াই হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে মহাসড়কের পাশে এমন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে অন্য কোথাও হত্যা করে পরিচয় গোপন ও আলামত নষ্টের উদ্দেশ্যে মরদেহের অংশবিশেষ এখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের স্থান, কারণ কিংবা এর সঙ্গে কারা জড়িত—এসব বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ