ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

অর্থ পাচার ও দুর্নীতি অনুসন্ধান: সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের নথি জব্দ

ছবি : সংগৃহীত
ফলো করুন

সায়মা ওয়াজেদের নেতৃত্বাধীন ‘সূচনা ফাউন্ডেশন’ এবং বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর যাবতীয় আয়কর নথি জব্দের আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন আদালত। মানি লন্ডারিং (অর্থ পাচার) ও দুর্নীতির গুরুতর অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ সংক্রান্ত নথি জব্দের আবেদন মঞ্জুর করে আদেশ দেন। দুদকের আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ চেয়ে আদালতে আবেদন করেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সূচনা ফাউন্ডেশন ২০১৫-১৬ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগারে ৯৯ লাখ ৪ হাজার টাকা কর পরিশোধ না করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কর জমার ভুয়া নথি প্রস্তুত করে। পরবর্তীতে এসব ভুয়া চালানের ওপর ভিত্তি করে নিরীক্ষা (অডিট) প্রতিবেদনে ভুয়া আয়কর খরচ প্রদর্শন করে অর্থ আত্মসাৎ করা হয়েছে।

এছাড়া সংস্থাটির নামে পরিচালিত ১৪টি ব্যাংক হিসাবে মোট ৫৩১ কোটি ৭৭ লাখ টাকা জমা এবং ৪৬৫ কোটি ৩০ লাখ টাকা উত্তোলনসহ অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদক ইতোমধ্যে নিয়মিত মামলা দায়ের করেছে। এই মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র বাজেয়াপ্ত করা জরুরি বলে আদালতকে অবহিত করা হয়। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৪ মার্চ একই আদালতের নির্দেশে সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছিল।

অন্যদিকে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথি জব্দের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক খায়রুল হাসান।

আবেদনে বলা হয়, সাবেক এই এমপির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু রয়েছে। মামলার তদন্ত ত্বরান্বিত করতে এবং তাঁর বৈধ আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য পরীক্ষা ছাড়াও নামে-বেনামে কোনো গোপন বা অপ্রদর্শিত স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে কি না, তা যাচাইয়ের জন্য তাঁর যাবতীয় আয়কর ফাইল জব্দ করে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা প্রয়োজন।

ট্যাগ : সায়মা ওয়াজেদ নথি জব্দ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

অর্থ পাচার ও দুর্নীতি অনুসন্ধান: সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের নথি জব্দ

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সায়মা ওয়াজেদের নেতৃত্বাধীন ‘সূচনা ফাউন্ডেশন’ এবং বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর যাবতীয় আয়কর নথি জব্দের আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন আদালত। মানি লন্ডারিং (অর্থ পাচার) ও দুর্নীতির গুরুতর অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ সংক্রান্ত নথি জব্দের আবেদন মঞ্জুর করে আদেশ দেন। দুদকের আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ চেয়ে আদালতে আবেদন করেন। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সূচনা ফাউন্ডেশন ২০১৫-১৬ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগারে ৯৯ লাখ ৪ হাজার টাকা কর পরিশোধ না করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কর জমার ভুয়া নথি প্রস্তুত করে। পরবর্তীতে এসব ভুয়া চালানের ওপর ভিত্তি করে নিরীক্ষা (অডিট) প্রতিবেদনে ভুয়া আয়কর খরচ প্রদর্শন করে অর্থ আত্মসাৎ করা হয়েছে।

এছাড়া সংস্থাটির নামে পরিচালিত ১৪টি ব্যাংক হিসাবে মোট ৫৩১ কোটি ৭৭ লাখ টাকা জমা এবং ৪৬৫ কোটি ৩০ লাখ টাকা উত্তোলনসহ অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে দুদক ইতোমধ্যে নিয়মিত মামলা দায়ের করেছে। এই মামলার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের স্বার্থে ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র বাজেয়াপ্ত করা জরুরি বলে আদালতকে অবহিত করা হয়। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৪ মার্চ একই আদালতের নির্দেশে সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছিল।

অন্যদিকে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথি জব্দের আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক খায়রুল হাসান।

আবেদনে বলা হয়, সাবেক এই এমপির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু রয়েছে। মামলার তদন্ত ত্বরান্বিত করতে এবং তাঁর বৈধ আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য পরীক্ষা ছাড়াও নামে-বেনামে কোনো গোপন বা অপ্রদর্শিত স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে কি না, তা যাচাইয়ের জন্য তাঁর যাবতীয় আয়কর ফাইল জব্দ করে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা প্রয়োজন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ