ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বিশেষ করে চব্বিশের ঐতিহাসিক ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় কার্যকরভাবে বাস্তবায়ন, জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক ভূমিকা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে খোলামেলা আলোচনা করেন উভয় পক্ষ।

সাক্ষাৎকালে উভয় পক্ষই পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, টেকসই উন্নয়ন সহযোগিতা এবং অর্থনৈতিক অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর ও রাজনৈতিক কর্মকর্তা কামিলা পার্টিকা। অন্যদিকে বিরোধীদলীয় নেতার পক্ষে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

ট্যাগ : ডা. শফিকুর রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান ও বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। বিশেষ করে চব্বিশের ঐতিহাসিক ‘জুলাই সনদ’ ও গণভোটের রায় কার্যকরভাবে বাস্তবায়ন, জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক ভূমিকা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে খোলামেলা আলোচনা করেন উভয় পক্ষ।

সাক্ষাৎকালে উভয় পক্ষই পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, টেকসই উন্নয়ন সহযোগিতা এবং অর্থনৈতিক অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর ও রাজনৈতিক কর্মকর্তা কামিলা পার্টিকা। অন্যদিকে বিরোধীদলীয় নেতার পক্ষে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ