ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের ঘটনায় পর্যটনমন্ত্রীর শোক

ফাইল ছবি
ফলো করুন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান এবং পর্যটকদের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত রিসোর্টটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মন্ত্রী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে জরুরি ভিত্তিতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে অগ্নিকাণ্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পর্যটকদের সহায়তায় একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো।

ভবিষ্যতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে জরুরি সভা আয়োজনের নির্দেশও দিয়েছেন মন্ত্রী। ওই সভায় সুপারিশ করা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পর্যটনকেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তা নেওয়ার নির্দেশনা রয়েছে।

মন্ত্রী বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।

ট্যাগ : কক্সবাজার অগ্নিকাণ্ড ইনানী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইনানীর রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের ঘটনায় পর্যটনমন্ত্রীর শোক

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান এবং পর্যটকদের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত রিসোর্টটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।

মন্ত্রী বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে জরুরি ভিত্তিতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে অগ্নিকাণ্ডের পরিস্থিতি পর্যবেক্ষণ, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং পর্যটকদের সহায়তায় একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো।

ভবিষ্যতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পর্যটন খাতের অংশীজনদের সঙ্গে সমন্বয় করে জরুরি সভা আয়োজনের নির্দেশও দিয়েছেন মন্ত্রী। ওই সভায় সুপারিশ করা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পর্যটনকেন্দ্রগুলোর কর্মকর্তা-কর্মচারীদের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তা নেওয়ার নির্দেশনা রয়েছে।

মন্ত্রী বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং উদ্ধার কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ