ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজনীতিবিদদের হাতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

ফাইল ছবি
ফলো করুন

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যথাযথভাবে উঠে না আসায় ইতিহাস বিকৃত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, রাজনীতিবিদদের স্বাধীনতার ইতিহাস লেখার কারণেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পূর্ণাঙ্গভাবে উঠে আসেনি।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মহাখালীতে ‘সিনিয়র টাইগার্স’-এর অবসরপ্রাপ্ত সদস্যদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকার কথা তুলে ধরে স্পিকার বলেন, এই রেজিমেন্টের অবদানও ইতিহাসে যথাযথভাবে স্থান পায়নি। মুক্তিযুদ্ধ চলাকালে রেজিমেন্টটির নেতৃত্বে অনেকে ঐক্যবদ্ধ হয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একক অর্জন নয়। সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যেই এই যুদ্ধ সংঘটিত হয়েছিল।

অনুষ্ঠানে নিজের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি এবং মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর অভিজ্ঞতাও তুলে ধরেন স্পিকার।

পুনর্মিলনী অনুষ্ঠান শেষে হাফিজ উদ্দিন আহমদকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : মুক্তিযুদ্ধ হাফিজ উদ্দিন আহমদ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজনীতিবিদদের হাতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যথাযথভাবে উঠে না আসায় ইতিহাস বিকৃত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, রাজনীতিবিদদের স্বাধীনতার ইতিহাস লেখার কারণেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পূর্ণাঙ্গভাবে উঠে আসেনি।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মহাখালীতে ‘সিনিয়র টাইগার্স’-এর অবসরপ্রাপ্ত সদস্যদের পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকার কথা তুলে ধরে স্পিকার বলেন, এই রেজিমেন্টের অবদানও ইতিহাসে যথাযথভাবে স্থান পায়নি। মুক্তিযুদ্ধ চলাকালে রেজিমেন্টটির নেতৃত্বে অনেকে ঐক্যবদ্ধ হয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একক অর্জন নয়। সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যেই এই যুদ্ধ সংঘটিত হয়েছিল।

অনুষ্ঠানে নিজের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি এবং মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোর অভিজ্ঞতাও তুলে ধরেন স্পিকার।

পুনর্মিলনী অনুষ্ঠান শেষে হাফিজ উদ্দিন আহমদকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ