ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা মেডিক্যালে কারাবন্দী হাজতির মৃত্যু

ঢাকা মেডিক্যালে কারাবন্দী হাজতির মৃত্যু
ফাইল ছবি
ফলো করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর খোরশেদ আলম (৩৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে খোরশেদ আলমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কারারক্ষী আমিনুলসহ কয়েকজন কারারক্ষী কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খোরশেদ আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তবে খোরশেদ আলম কোন মামলায় কারাগারে বন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্যাগ : ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ঢাকা মেডিক্যালে কারাবন্দী হাজতির মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর খোরশেদ আলম (৩৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে খোরশেদ আলমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কারারক্ষী আমিনুলসহ কয়েকজন কারারক্ষী কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খোরশেদ আলমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তবে খোরশেদ আলম কোন মামলায় কারাগারে বন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ