কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সায়েদাবাদ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আলী দৈনিক যুগান্তরকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। তবে নিহত পাঁচজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্যসমূহ