ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

যৌনকর্মকে অপরাধমুক্ত করার আহ্বান নারীপক্ষের

যৌনকর্মকে অপরাধমুক্ত করার আহ্বান নারীপক্ষের
ছবি : সংগৃহিত
ফলো করুন

যৌনকর্মীদের নিরাপত্তা, মানবিক মর্যাদা এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে যৌনকর্মকে অপরাধমুক্ত করার আহ্বান জানিয়েছে নারী অধিকারবিষয়ক সংগঠন নারীপক্ষ। সংগঠনটির মতে, যৌনকর্মকে মানব পাচারের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই। বরং এ পেশায় যুক্ত ব্যক্তিদের নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে নারীপক্ষের প্রধান কার্যালয়ে যৌনকর্মের অপরাধমুক্তকরণবিষয়ক এক অধিবেশনে এসব বিষয় তুলে ধরা হয়।

অধিবেশন পরিচালনা করেন সেক্স ওয়ার্কার্স অ্যান্ড অ্যালাইস সাউথ এশিয়ার (সোয়াসা) আঞ্চলিক সমন্বয়কারী জান্নাত হুসনা। এতে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী জাহানারা খাতুন।

আলোচনায় জান্নাত হুসনা বলেন, যৌনকর্মকে অপরাধমুক্ত করা কিংবা যৌনকর্মীদের শ্রমিক হিসেবে অধিকার দেওয়ার সঙ্গে মানব পাচার বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। যৌনকর্ম এবং মানব পাচার দুটি ভিন্ন বিষয়।

তিনি বলেন, বিভিন্ন বাস্তবতায় যাঁরা যৌনকর্মকে পেশা হিসেবে গ্রহণ করেছেন, তাঁদের নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ থাকা প্রয়োজন। একই সঙ্গে তাঁদের মানবাধিকার ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

যৌনকর্মের সংজ্ঞা ব্যাখ্যা করে জান্নাত হুসনা বলেন, আন্তর্জাতিকভাবে সম্মতিদানকারী প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে যৌনসেবা বিনিময়ের পেশাকে যৌনকর্ম হিসেবে বিবেচনা করা হয়। এ ক্ষেত্রে সেবা প্রদানকারী ও গ্রহণকারী উভয়ের প্রাপ্তবয়স্ক হওয়া এবং সম্মতি থাকা জরুরি।

অন্যদিকে সম্মতি ছাড়া জোরপূর্বক যৌনসেবা গ্রহণ, শোষণ কিংবা নিপীড়নের মতো কর্মকাণ্ড যৌন শোষণের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমে যৌনকর্মীদের নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল ভাষা ব্যবহারের ওপরও গুরুত্ব দেন জান্নাত হুসনা।

তিনি বলেন, সংবাদে এমন শব্দ ব্যবহার করা উচিত নয়, যা যৌনকর্মীদের মর্যাদাহানি করে। তাঁদের সম্পর্কে নেতিবাচক বা অবমাননাকর শব্দের পরিবর্তে সম্মানজনক ও সংবেদনশীল ভাষা ব্যবহার করতে হবে।

এ ক্ষেত্রে ‘পতিতা’ শব্দের পরিবর্তে ‘যৌনকর্মী’ এবং ‘বেশ্যাপল্লি’র পরিবর্তে ‘যৌনপল্লি’ শব্দ ব্যবহারের পরামর্শ দেন তিনি।

অধিবেশনে প্রকল্প সমন্বয়কারী জাহানারা খাতুন বলেন, যৌনকর্মী ও অন্য নাগরিকদের মধ্যে নাগরিক অধিকারের প্রশ্নে কোনো পার্থক্য থাকা উচিত নয়। তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক এবং সমান মর্যাদা পাওয়ার অধিকারী।

তিনি বলেন, সমাজে যৌনকর্মীদের প্রায়ই একটি নির্দিষ্ট পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে অপরাধপ্রবণ হিসেবে উপস্থাপন করা হয়। তাঁদের ঘিরে নানা নেতিবাচক ধারণা ও সামাজিক কলঙ্ক তৈরি করা হয়।

অথচ সমাজে আরও গুরুতর অপরাধ সংঘটিত হলেও সেগুলো নিয়ে একই ধরনের আলোচনা দেখা যায় না বলে মন্তব্য করেন তিনি।

জাহানারা খাতুন যৌনকর্মীদের প্রথমে মানুষ ও নাগরিক হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। পাশাপাশি অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সমাজের সব শ্রেণির মানুষকে একে অপরের পাশে থাকার ওপর গুরুত্ব দেন।

ট্যাগ : মানব পাচার নারীপক্ষ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


যৌনকর্মকে অপরাধমুক্ত করার আহ্বান নারীপক্ষের

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

যৌনকর্মীদের নিরাপত্তা, মানবিক মর্যাদা এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে যৌনকর্মকে অপরাধমুক্ত করার আহ্বান জানিয়েছে নারী অধিকারবিষয়ক সংগঠন নারীপক্ষ। সংগঠনটির মতে, যৌনকর্মকে মানব পাচারের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই। বরং এ পেশায় যুক্ত ব্যক্তিদের নিরাপদ কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিত করা প্রয়োজন।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে নারীপক্ষের প্রধান কার্যালয়ে যৌনকর্মের অপরাধমুক্তকরণবিষয়ক এক অধিবেশনে এসব বিষয় তুলে ধরা হয়।

অধিবেশন পরিচালনা করেন সেক্স ওয়ার্কার্স অ্যান্ড অ্যালাইস সাউথ এশিয়ার (সোয়াসা) আঞ্চলিক সমন্বয়কারী জান্নাত হুসনা। এতে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী জাহানারা খাতুন।

আলোচনায় জান্নাত হুসনা বলেন, যৌনকর্মকে অপরাধমুক্ত করা কিংবা যৌনকর্মীদের শ্রমিক হিসেবে অধিকার দেওয়ার সঙ্গে মানব পাচার বৃদ্ধির কোনো সম্পর্ক নেই। যৌনকর্ম এবং মানব পাচার দুটি ভিন্ন বিষয়।

তিনি বলেন, বিভিন্ন বাস্তবতায় যাঁরা যৌনকর্মকে পেশা হিসেবে গ্রহণ করেছেন, তাঁদের নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ থাকা প্রয়োজন। একই সঙ্গে তাঁদের মানবাধিকার ও নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।

যৌনকর্মের সংজ্ঞা ব্যাখ্যা করে জান্নাত হুসনা বলেন, আন্তর্জাতিকভাবে সম্মতিদানকারী প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে যৌনসেবা বিনিময়ের পেশাকে যৌনকর্ম হিসেবে বিবেচনা করা হয়। এ ক্ষেত্রে সেবা প্রদানকারী ও গ্রহণকারী উভয়ের প্রাপ্তবয়স্ক হওয়া এবং সম্মতি থাকা জরুরি।

অন্যদিকে সম্মতি ছাড়া জোরপূর্বক যৌনসেবা গ্রহণ, শোষণ কিংবা নিপীড়নের মতো কর্মকাণ্ড যৌন শোষণের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেন তিনি।

গণমাধ্যমে যৌনকর্মীদের নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল ভাষা ব্যবহারের ওপরও গুরুত্ব দেন জান্নাত হুসনা।

তিনি বলেন, সংবাদে এমন শব্দ ব্যবহার করা উচিত নয়, যা যৌনকর্মীদের মর্যাদাহানি করে। তাঁদের সম্পর্কে নেতিবাচক বা অবমাননাকর শব্দের পরিবর্তে সম্মানজনক ও সংবেদনশীল ভাষা ব্যবহার করতে হবে।

এ ক্ষেত্রে ‘পতিতা’ শব্দের পরিবর্তে ‘যৌনকর্মী’ এবং ‘বেশ্যাপল্লি’র পরিবর্তে ‘যৌনপল্লি’ শব্দ ব্যবহারের পরামর্শ দেন তিনি।

অধিবেশনে প্রকল্প সমন্বয়কারী জাহানারা খাতুন বলেন, যৌনকর্মী ও অন্য নাগরিকদের মধ্যে নাগরিক অধিকারের প্রশ্নে কোনো পার্থক্য থাকা উচিত নয়। তাঁরা সবাই বাংলাদেশের নাগরিক এবং সমান মর্যাদা পাওয়ার অধিকারী।

তিনি বলেন, সমাজে যৌনকর্মীদের প্রায়ই একটি নির্দিষ্ট পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে অপরাধপ্রবণ হিসেবে উপস্থাপন করা হয়। তাঁদের ঘিরে নানা নেতিবাচক ধারণা ও সামাজিক কলঙ্ক তৈরি করা হয়।

অথচ সমাজে আরও গুরুতর অপরাধ সংঘটিত হলেও সেগুলো নিয়ে একই ধরনের আলোচনা দেখা যায় না বলে মন্তব্য করেন তিনি।

জাহানারা খাতুন যৌনকর্মীদের প্রথমে মানুষ ও নাগরিক হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। পাশাপাশি অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সমাজের সব শ্রেণির মানুষকে একে অপরের পাশে থাকার ওপর গুরুত্ব দেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ