কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ তুলে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রোববার (২৯ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
কর্মসূচিতে নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন সংসদ সদস্য মোশারফ হোসেন। তিনি বলেন, “বগুড়ার মাটিতে সন্ত্রাসীদের জায়গা হবে না।”
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো চেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা দেন তিনি।














মন্তব্যসমূহ