ঢাকা, বাংলাদেশ
২৩° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

অ্যাভাটার মহাবিশ্বে নতুন সিরিজ, কেন্দ্রে কিশোর কুরুক

অ্যাভাটার মহাবিশ্বে নতুন সিরিজ, কেন্দ্রে কিশোর কুরুক
ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’-এর কল্পজগৎ আরও বিস্তৃত হচ্ছে। এবার ১৪ বছর বয়সী অ্যাভাটার কুরুককে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন অ্যানিমেটেড সিরিজ ‘অ্যাভাটার কুরুক: ওয়েভ অব ক্যাওস’। এতে উঠে আসবে কুরুকের কৈশোর, নতুন অভিজ্ঞতা অর্জন এবং বিশ্বে ভারসাম্য বজায় রাখার সংগ্রাম।

গত ৯ অক্টোবর নিউইয়র্ক কমিক কনে নতুন সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেন অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির সহ-নির্মাতা মাইকেল দান্তে ডিমার্টিনো ও ব্রায়ান কোনিয়েটজকো। একই অনুষ্ঠানে দর্শকদের সামনে কুরুক এবং তার পোষা প্রাণী নিকিকের প্রথম ঝলক প্রকাশ করা হয়।

প্রযোজনা প্রতিষ্ঠান স্কাইড্যান্স জানিয়েছে, নতুন গল্পে কুরুককে নিজের রাগী শিক্ষকের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করতে দেখা যাবে। একই সঙ্গে তাকে মোকাবিলা করতে হবে দুরন্ত জলদস্যু ও বিশৃঙ্খল আত্মাদের।

বিভিন্ন বিপদ ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের সিদ্ধান্ত এবং অভিজ্ঞতার মাধ্যমে বিশ্বে ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করবে কিশোর কুরুক।

অ্যাভাটার মহাবিশ্বের কাহিনি অনুযায়ী, অ্যাভাটার এমন এক বিশেষ সত্তা, যে পানি, আগুন, মাটি ও বায়ু, চারটি মৌলিক উপাদান নিয়ন্ত্রণ করতে পারে। চার জাতির মধ্যে ভারসাম্য বজায় রাখাই তার প্রধান দায়িত্ব।

কুরুক পানি জাতির একজন অ্যাভাটার। নতুন সিরিজে তার জীবনের শুরুর দিকের ঘটনাগুলো তুলে ধরা হবে। বিশেষ করে কৈশোরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কীভাবে সে সিদ্ধান্ত নেয় এবং নিজের দায়িত্ব সম্পর্কে ধারণা অর্জন করে, তা থাকবে গল্পের গুরুত্বপূর্ণ অংশে।

সিরিজে কুরুকের সঙ্গী হিসেবে থাকবে তার পোষা প্রাণী নিকিক। ঘোষণার সময় দুজনকে একসঙ্গে দেখানো হলেও তাদের অভিযান এবং সিরিজের পূর্ণাঙ্গ কাহিনি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

নতুন এই অ্যানিমেটেড সিরিজটি প্রচারিত হবে প্যারামাউন্ট প্লাসে। তবে কবে থেকে দর্শকেরা এটি দেখতে পারবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

এদিকে নতুন সিরিজের পাশাপাশি ‘অ্যাভাটার: সেভেন হ্যাভেনস’-এর তৃতীয় ও চতুর্থ মৌসুম নির্মাণের অনুমোদন দিয়েছে প্যারামাউন্ট প্লাস। ওই সিরিজের গল্প আবর্তিত হয়েছে পাভি ও তার যমজ বোন নিশাকে ঘিরে।

এর আগে ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’ থেকে ‘দ্য লেজেন্ড অব কোররা’সহ একাধিক সিরিজ তৈরি হয়েছে। নতুন প্রিক্যুয়েলে মূল গল্পের আগের সময়ের ঘটনাগুলো তুলে ধরা হবে, যা অ্যাভাটার মহাবিশ্বের পটভূমিকে আরও বিস্তৃত করবে।

‘অ্যাভাটার কুরুক: ওয়েভ অব ক্যাওস’-এর শোরানার হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রায়ান কোনিয়েটজকো। সিরিজটি যৌথভাবে তৈরি করছে অ্যাভাটার স্টুডিওস ও নিকেলোডিয়ন অ্যানিমেশন স্টুডিওস।

তবে নতুন অ্যাভাটারের অভিযান পর্দায় দেখতে দর্শকদের আরও অপেক্ষা করতে হবে। কারণ নির্মাতারা এখনো সিরিজটির মুক্তির সময়সূচি প্রকাশ করেননি।

ট্যাগ : অ্যাভাটার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


অ্যাভাটার মহাবিশ্বে নতুন সিরিজ, কেন্দ্রে কিশোর কুরুক

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্বজুড়ে জনপ্রিয় অ্যানিমেটেড ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’-এর কল্পজগৎ আরও বিস্তৃত হচ্ছে। এবার ১৪ বছর বয়সী অ্যাভাটার কুরুককে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন অ্যানিমেটেড সিরিজ ‘অ্যাভাটার কুরুক: ওয়েভ অব ক্যাওস’। এতে উঠে আসবে কুরুকের কৈশোর, নতুন অভিজ্ঞতা অর্জন এবং বিশ্বে ভারসাম্য বজায় রাখার সংগ্রাম।

গত ৯ অক্টোবর নিউইয়র্ক কমিক কনে নতুন সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দেন অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির সহ-নির্মাতা মাইকেল দান্তে ডিমার্টিনো ও ব্রায়ান কোনিয়েটজকো। একই অনুষ্ঠানে দর্শকদের সামনে কুরুক এবং তার পোষা প্রাণী নিকিকের প্রথম ঝলক প্রকাশ করা হয়।

প্রযোজনা প্রতিষ্ঠান স্কাইড্যান্স জানিয়েছে, নতুন গল্পে কুরুককে নিজের রাগী শিক্ষকের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করতে দেখা যাবে। একই সঙ্গে তাকে মোকাবিলা করতে হবে দুরন্ত জলদস্যু ও বিশৃঙ্খল আত্মাদের।

বিভিন্ন বিপদ ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের সিদ্ধান্ত এবং অভিজ্ঞতার মাধ্যমে বিশ্বে ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করবে কিশোর কুরুক।

অ্যাভাটার মহাবিশ্বের কাহিনি অনুযায়ী, অ্যাভাটার এমন এক বিশেষ সত্তা, যে পানি, আগুন, মাটি ও বায়ু, চারটি মৌলিক উপাদান নিয়ন্ত্রণ করতে পারে। চার জাতির মধ্যে ভারসাম্য বজায় রাখাই তার প্রধান দায়িত্ব।

কুরুক পানি জাতির একজন অ্যাভাটার। নতুন সিরিজে তার জীবনের শুরুর দিকের ঘটনাগুলো তুলে ধরা হবে। বিশেষ করে কৈশোরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কীভাবে সে সিদ্ধান্ত নেয় এবং নিজের দায়িত্ব সম্পর্কে ধারণা অর্জন করে, তা থাকবে গল্পের গুরুত্বপূর্ণ অংশে।

সিরিজে কুরুকের সঙ্গী হিসেবে থাকবে তার পোষা প্রাণী নিকিক। ঘোষণার সময় দুজনকে একসঙ্গে দেখানো হলেও তাদের অভিযান এবং সিরিজের পূর্ণাঙ্গ কাহিনি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

নতুন এই অ্যানিমেটেড সিরিজটি প্রচারিত হবে প্যারামাউন্ট প্লাসে। তবে কবে থেকে দর্শকেরা এটি দেখতে পারবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি।

এদিকে নতুন সিরিজের পাশাপাশি ‘অ্যাভাটার: সেভেন হ্যাভেনস’-এর তৃতীয় ও চতুর্থ মৌসুম নির্মাণের অনুমোদন দিয়েছে প্যারামাউন্ট প্লাস। ওই সিরিজের গল্প আবর্তিত হয়েছে পাভি ও তার যমজ বোন নিশাকে ঘিরে।

এর আগে ‘অ্যাভাটার: দ্য লাস্ট এয়ারবেন্ডার’ থেকে ‘দ্য লেজেন্ড অব কোররা’সহ একাধিক সিরিজ তৈরি হয়েছে। নতুন প্রিক্যুয়েলে মূল গল্পের আগের সময়ের ঘটনাগুলো তুলে ধরা হবে, যা অ্যাভাটার মহাবিশ্বের পটভূমিকে আরও বিস্তৃত করবে।

‘অ্যাভাটার কুরুক: ওয়েভ অব ক্যাওস’-এর শোরানার হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রায়ান কোনিয়েটজকো। সিরিজটি যৌথভাবে তৈরি করছে অ্যাভাটার স্টুডিওস ও নিকেলোডিয়ন অ্যানিমেশন স্টুডিওস।

তবে নতুন অ্যাভাটারের অভিযান পর্দায় দেখতে দর্শকদের আরও অপেক্ষা করতে হবে। কারণ নির্মাতারা এখনো সিরিজটির মুক্তির সময়সূচি প্রকাশ করেননি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ