ঢাকা, বাংলাদেশ
২৬° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

২৮ বছরের অভিনয়জীবনে বিশেষ সম্মাননা পেলেন পূর্ণিমা

ছবি: সংগৃহীত
ফলো করুন

চলচ্চিত্রে দীর্ঘ ২৮ বছরের অভিনয়জীবন পার করলেও মঞ্চনাটকের প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে চিত্রনায়িকা পূর্ণিমার। ছোটবেলা থেকেই থিয়েটারের পরিবেশের সঙ্গে পরিচিত এই অভিনেত্রী এবার নিজেও মঞ্চে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন। সুযোগ পেলে মঞ্চনাটকে কাজ করে নিজের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে চান তিনি।

সম্প্রতি প্রথমবারের মতো আয়োজিত ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’ গ্রহণের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে এসব কথা বলেন পূর্ণিমা। প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের স্মৃতি ও শিল্পকর্মকে সম্মান জানাতে এই পদক চালু করা হয়েছে। প্রথম আয়োজনেই পূর্ণিমাসহ সংস্কৃতি অঙ্গনের সাতজন শিল্পীকে সম্মানিত করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে থিয়েটার (তোপখানা) আয়োজিত অনুষ্ঠানে পূর্ণিমাকে চলচ্চিত্রে অভিনয়ের অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।

এই স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। তিনি জানান, চলচ্চিত্রে তাঁর ক্যারিয়ার ২৮ বছরে পৌঁছেছে। দীর্ঘ পথচলার পর আবদুল্লাহ আল মামুনের নামে পদক পাওয়া তাঁর কাছে বিশেষ সম্মানের।

পূর্ণিমা বলেন, ‘আপনাদের দোয়ায় সিনেমার ক্যারিয়ারের ২৮ বছর চলছে। এত বছর পর এই প্রথম একটা খুবই সম্মানিত পদক আমি আজকে পেয়েছি। মনে হচ্ছে, আমার এই যাত্রাটা আজকেই শুরু হয়েছে।’

আবদুল্লাহ আল মামুনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ছোটবেলা থেকেই এই নাট্যব্যক্তিত্বের অভিনয় ও নাটক দেখতেন। পরে জানতে পারেন, অভিনয়ের পাশাপাশি নাটক রচনা, নির্দেশনা এবং চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

পূর্ণিমার স্মৃতিতে আবদুল্লাহ আল মামুন এমন একজন অভিনয়শিল্পী, যাঁর উপস্থিতি পর্দাকে প্রাণবন্ত করে তুলত।

তাঁর নামে পদক পাওয়ার অনুভূতি জানিয়ে পূর্ণিমা বলেন, ‘সেই মানুষটার নামে যখন পদক পাচ্ছি, মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি পেয়ে গেছি।’

মঞ্চের সঙ্গে নিজের পরিচয়ের গল্পও তুলে ধরেন চিত্রনায়িকা। তিনি জানান, আট-নয় বছর বয়সে তাঁর বড় বোন ঢাকা থিয়েটারের নান্দনিক দলের হয়ে মঞ্চনাটকে অভিনয় করতেন। দুলাভাই রফিকুল্লাহ সেলিমও থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।

বড় বোন ও দুলাভাইয়ের সঙ্গে নিয়মিত নাটকের মহড়ায় যেতেন পূর্ণিমা। সেখানে মঞ্চের পেছনের প্রস্তুতি, অভিনয়ের সরঞ্জাম এবং নাটক নির্মাণের পুরো প্রক্রিয়া কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তাঁর।

দীর্ঘদিন মহড়া দেখতে দেখতে নাটকের সংলাপও মুখস্থ হয়ে যেত তাঁর। অনেক সময় দর্শকসারিতে বসে অভিনেতাদের সংলাপ বলার আগেই তিনি সেই সংলাপ বলে ফেলতেন।

পূর্ণিমা বলেন, ‘এক মাস ধরে একটা রিহার্সাল করে মুখস্থ করে যে মঞ্চনাটক হয়, সেগুলো আমি আমার ভেতরে ঢুকিয়েছি। হয়তো মঞ্চে এসে কাজ করিনি, কিন্তু সামনে বসে পুরো নাটক দেখতাম। তাঁরা যখন সংলাপ বলতেন, তার আগেই আমি লাইনগুলো বলে দিতাম। কারণ, আমি তো এক মাস ধরে সেই রিহার্সাল দেখেছি।’

মঞ্চের অভিনয়শিল্পীদের কাজ দেখেও অনেক কিছু শিখেছেন বলে জানান পূর্ণিমা। বিশেষ করে মাইক্রোফোন ছাড়াই স্পষ্টভাবে সংলাপ বলা এবং মঞ্চের শেষ সারিতে বসা দর্শকদের কাছেও কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার কৌশল তাঁর মনে গভীর প্রভাব ফেলেছে।

তাঁর মতে, মঞ্চে সংলাপ বলার সময় শুধু উচ্চ স্বরে কথা বললেই হয় না। চিৎকার না করে স্বাভাবিক অভিনয়ের মধ্য দিয়েই দর্শকের কাছে সংলাপ পৌঁছে দেওয়ার দক্ষতা প্রয়োজন।

চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হলেও থিয়েটারে কাজ করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না এই অভিনেত্রী।

মঞ্চে অভিনয়ের আগ্রহ প্রকাশ করে পূর্ণিমা বলেন, ‘হতেই পারে, আমি থিয়েটারে আসতেই পারি। চেষ্টা করে দেখতেই পারি। আমাকে দিয়ে মঞ্চ নাটক হতেও পারে।’

ছোটবেলায় থিয়েটারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বড় বোন ও দুলাভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তাঁদের উদ্দেশেই এবারের পদকটি উৎসর্গ করার কথা জানান পূর্ণিমা।

এ ছাড়া রাজধানীর মহিলা সমিতির সঙ্গে তাঁর শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

বক্তব্যের শেষ দিকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে পূর্ণিমা বলেন, ‘আমি অল্প অল্প করে শিখি। আজকে আমি আপনাদের পূর্ণিমা হয়েছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক সৈয়দা ফাতিমা সালাম, নারী উদ্যোক্তা কনা রেজা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ এবং বাচসাস সভাপতি আবদুর রহমানসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

পূর্ণিমার পাশাপাশি অনুষ্ঠানে অভিনেতা শহীদুজ্জামান সেলিম, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, সালাহউদ্দিন লাভলু, আফসানা মিমি ও শাহেদ শরীফ খানকে সম্মাননা দেওয়া হয়।

ট্যাগ : ঢালিউড পূর্ণিমা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২৯
  • ২৯ নভেম্বর ২০২৬
  • ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ-
  • ফজর৫:০৩ ভোর
  • সূর্যোদয়৬:২২ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৫:০০ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

২৮ বছরের অভিনয়জীবনে বিশেষ সম্মাননা পেলেন পূর্ণিমা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

চলচ্চিত্রে দীর্ঘ ২৮ বছরের অভিনয়জীবন পার করলেও মঞ্চনাটকের প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে চিত্রনায়িকা পূর্ণিমার। ছোটবেলা থেকেই থিয়েটারের পরিবেশের সঙ্গে পরিচিত এই অভিনেত্রী এবার নিজেও মঞ্চে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন। সুযোগ পেলে মঞ্চনাটকে কাজ করে নিজের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে চান তিনি।

সম্প্রতি প্রথমবারের মতো আয়োজিত ‘আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক ২০২৬’ গ্রহণের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে এসব কথা বলেন পূর্ণিমা। প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের স্মৃতি ও শিল্পকর্মকে সম্মান জানাতে এই পদক চালু করা হয়েছে। প্রথম আয়োজনেই পূর্ণিমাসহ সংস্কৃতি অঙ্গনের সাতজন শিল্পীকে সম্মানিত করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে থিয়েটার (তোপখানা) আয়োজিত অনুষ্ঠানে পূর্ণিমাকে চলচ্চিত্রে অভিনয়ের অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।

এই স্বীকৃতি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেত্রী। তিনি জানান, চলচ্চিত্রে তাঁর ক্যারিয়ার ২৮ বছরে পৌঁছেছে। দীর্ঘ পথচলার পর আবদুল্লাহ আল মামুনের নামে পদক পাওয়া তাঁর কাছে বিশেষ সম্মানের।

পূর্ণিমা বলেন, ‘আপনাদের দোয়ায় সিনেমার ক্যারিয়ারের ২৮ বছর চলছে। এত বছর পর এই প্রথম একটা খুবই সম্মানিত পদক আমি আজকে পেয়েছি। মনে হচ্ছে, আমার এই যাত্রাটা আজকেই শুরু হয়েছে।’

আবদুল্লাহ আল মামুনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ছোটবেলা থেকেই এই নাট্যব্যক্তিত্বের অভিনয় ও নাটক দেখতেন। পরে জানতে পারেন, অভিনয়ের পাশাপাশি নাটক রচনা, নির্দেশনা এবং চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

পূর্ণিমার স্মৃতিতে আবদুল্লাহ আল মামুন এমন একজন অভিনয়শিল্পী, যাঁর উপস্থিতি পর্দাকে প্রাণবন্ত করে তুলত।

তাঁর নামে পদক পাওয়ার অনুভূতি জানিয়ে পূর্ণিমা বলেন, ‘সেই মানুষটার নামে যখন পদক পাচ্ছি, মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলোর একটি পেয়ে গেছি।’

মঞ্চের সঙ্গে নিজের পরিচয়ের গল্পও তুলে ধরেন চিত্রনায়িকা। তিনি জানান, আট-নয় বছর বয়সে তাঁর বড় বোন ঢাকা থিয়েটারের নান্দনিক দলের হয়ে মঞ্চনাটকে অভিনয় করতেন। দুলাভাই রফিকুল্লাহ সেলিমও থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।

বড় বোন ও দুলাভাইয়ের সঙ্গে নিয়মিত নাটকের মহড়ায় যেতেন পূর্ণিমা। সেখানে মঞ্চের পেছনের প্রস্তুতি, অভিনয়ের সরঞ্জাম এবং নাটক নির্মাণের পুরো প্রক্রিয়া কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল তাঁর।

দীর্ঘদিন মহড়া দেখতে দেখতে নাটকের সংলাপও মুখস্থ হয়ে যেত তাঁর। অনেক সময় দর্শকসারিতে বসে অভিনেতাদের সংলাপ বলার আগেই তিনি সেই সংলাপ বলে ফেলতেন।

পূর্ণিমা বলেন, ‘এক মাস ধরে একটা রিহার্সাল করে মুখস্থ করে যে মঞ্চনাটক হয়, সেগুলো আমি আমার ভেতরে ঢুকিয়েছি। হয়তো মঞ্চে এসে কাজ করিনি, কিন্তু সামনে বসে পুরো নাটক দেখতাম। তাঁরা যখন সংলাপ বলতেন, তার আগেই আমি লাইনগুলো বলে দিতাম। কারণ, আমি তো এক মাস ধরে সেই রিহার্সাল দেখেছি।’

মঞ্চের অভিনয়শিল্পীদের কাজ দেখেও অনেক কিছু শিখেছেন বলে জানান পূর্ণিমা। বিশেষ করে মাইক্রোফোন ছাড়াই স্পষ্টভাবে সংলাপ বলা এবং মঞ্চের শেষ সারিতে বসা দর্শকদের কাছেও কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার কৌশল তাঁর মনে গভীর প্রভাব ফেলেছে।

তাঁর মতে, মঞ্চে সংলাপ বলার সময় শুধু উচ্চ স্বরে কথা বললেই হয় না। চিৎকার না করে স্বাভাবিক অভিনয়ের মধ্য দিয়েই দর্শকের কাছে সংলাপ পৌঁছে দেওয়ার দক্ষতা প্রয়োজন।

চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হলেও থিয়েটারে কাজ করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না এই অভিনেত্রী।

মঞ্চে অভিনয়ের আগ্রহ প্রকাশ করে পূর্ণিমা বলেন, ‘হতেই পারে, আমি থিয়েটারে আসতেই পারি। চেষ্টা করে দেখতেই পারি। আমাকে দিয়ে মঞ্চ নাটক হতেও পারে।’

ছোটবেলায় থিয়েটারের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বড় বোন ও দুলাভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তাঁদের উদ্দেশেই এবারের পদকটি উৎসর্গ করার কথা জানান পূর্ণিমা।

এ ছাড়া রাজধানীর মহিলা সমিতির সঙ্গে তাঁর শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে বলেও উল্লেখ করেন অভিনেত্রী।

বক্তব্যের শেষ দিকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়ে পূর্ণিমা বলেন, ‘আমি অল্প অল্প করে শিখি। আজকে আমি আপনাদের পূর্ণিমা হয়েছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক সৈয়দা ফাতিমা সালাম, নারী উদ্যোক্তা কনা রেজা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ এবং বাচসাস সভাপতি আবদুর রহমানসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

পূর্ণিমার পাশাপাশি অনুষ্ঠানে অভিনেতা শহীদুজ্জামান সেলিম, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, সালাহউদ্দিন লাভলু, আফসানা মিমি ও শাহেদ শরীফ খানকে সম্মাননা দেওয়া হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ