ঢাকা, বাংলাদেশ
২৬° ঢাকা · প্রায় পরিষ্কার ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

বাংলাদেশি খাবার সুস্বাদু, তবে একটু বেশিই ঝাল: ওটিলিয়া

ছবি : সংগৃহীত
ফলো করুন

চার বছর পর আবারও বাংলাদেশে এসেছেন রোমানিয়ার জনপ্রিয় পপসংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। বিশ্বজুড়ে আলোচিত ‘বিলিওনেরা’ গানের এই শিল্পী শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার মঞ্চে গান গাইবেন। দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসে ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হওয়ার পাশাপাশি এখানকার খাবারের স্বাদ নিয়েও নিজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় পৌঁছান ওটিলিয়া। ওই দিন বিকেলে রাজধানীর গুলশানের একটি তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বাংলাদেশ সফর, ভক্তদের ভালোবাসা, স্থানীয় খাবার এবং আসন্ন কনসার্ট নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেন এই সংগীতশিল্পী।

বাংলাদেশের খাবারের প্রশংসা করে ওটিলিয়া জানান, এখানকার খাবার তাঁর বেশ ভালো লেগেছে। তবে খাবারে ঝালের পরিমাণ তাঁর কাছে কিছুটা বেশি মনে হয়েছে।

তিনি বলেন, ঝাল খাবার তাঁর পছন্দ হলেও বাংলাদেশের খাবারের মতো এতটা ঝাল খেতে তিনি অভ্যস্ত নন। স্বামীর কাছ থেকে ঝাল খাওয়ার অভ্যাস কিছুটা রপ্ত করেছেন। কিন্তু বাংলাদেশের খাবারের ঝাল তাঁর কাছে একেবারেই অন্য রকম মনে হয়েছে।

তবে বেশি ঝাল হওয়ার পরও বাংলাদেশের খাবারের স্বাদ উপভোগ করেছেন বলে জানান এই পপতারকা।

বাংলাদেশে এসে কোন খাবার খেতে চান, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওটিলিয়া জানান, স্থানীয় পথের খাবার বা স্ট্রিট ফুডের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।

বিলাসবহুল রেস্তোরাঁর পরিবর্তে সাধারণ মানুষের জনপ্রিয় খাবার খেতেই বেশি পছন্দ করেন তিনি। নতুন কোনো দেশে গেলে সেখানকার রাস্তাঘাট ঘুরে দেখা, স্থানীয় মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানা এবং ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়া তাঁর অন্যতম আগ্রহ।

ওটিলিয়া বলেন, বাংলাদেশেও তিনি স্ট্রিট ফুড খেতে চান। এখানকার মানুষের দৈনন্দিন জীবনযাপন এবং খাবারের সংস্কৃতি কাছ থেকে দেখার ইচ্ছা রয়েছে তাঁর।

দ্বিতীয়বার বাংলাদেশ সফরের কারণ জানাতে গিয়ে এই সংগীতশিল্পী বলেন, মূলত ভক্তদের সঙ্গে আবারও দেখা করতেই ঢাকায় এসেছেন তিনি।

বাংলাদেশে তাঁর অনেক উৎসাহী ভক্ত রয়েছেন। তাঁদের সামনে সরাসরি গান পরিবেশনের সুযোগ পাওয়াকে আনন্দের বলে মনে করেন ওটিলিয়া।

আসন্ন কনসার্টে দর্শকদের জন্য বিশেষ চমক থাকবে বলেও জানিয়েছেন তিনি। আগেরবারের তুলনায় এবারের পরিবেশনা ভিন্ন ও আরও উপভোগ্য হবে বলে আশা প্রকাশ করেন।

কনসার্টে তাঁর সবচেয়ে জনপ্রিয় গান ‘বিলিওনেরা’ পরিবেশনের কথাও জানান এই শিল্পী।

ওটিলিয়ার ভাষ্য অনুযায়ী, সাধারণত এই গান দিয়েই তিনি মঞ্চের পরিবেশনা শুরু করেন। গানটি এতটাই জনপ্রিয় যে দর্শকদের অনুরোধে কখনো কখনো একই অনুষ্ঠানে দুই থেকে তিনবারও গাইতে হয় তাঁকে।

ইংরেজি ও স্প্যানিশ ভাষার মিশেলে তৈরি ‘বিলিওনেরা’ গানটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক পরিচিতি এনে দেয় ওটিলিয়াকে।

বাংলাদেশ সফরের আগের অভিজ্ঞতাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি। ২০২২ সালে প্রথমবার বাংলাদেশে এসে ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও উপহারের কথা এখনো মনে আছে তাঁর।

ওটিলিয়া জানান, গতবার পাওয়া উপহারগুলো তিনি যত্ন করে সংরক্ষণ করেছেন। বিশেষ করে তাঁর নিজের এবং মায়ের জন্য দেওয়া উপহারগুলো তাঁর কাছে মূল্যবান স্মৃতি হয়ে রয়েছে।

বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকের প্রতিও আগ্রহ রয়েছে তাঁর। তবে ইউরোপের শীতপ্রধান আবহাওয়ার কারণে সেসব পোশাক নিয়মিত পরার সুযোগ হয় না।

এবারের সফর থেকেও নতুন পোশাক ও পরিবারের সদস্যদের জন্য উপহার নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বিশ্বজুড়ে নিজের গানের জনপ্রিয়তা নিয়েও কথা বলেন ওটিলিয়া। তাঁর মতে, সংগীতের ক্ষেত্রে ভাষার চেয়ে অনুভূতি বেশি গুরুত্বপূর্ণ।

কোনো গানের ভাষা না বুঝলেও শ্রোতারা তার সুর ও আবেগের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারেন। মানুষের হৃদয় ছুঁতে পারলে একটি গান ভাষার সীমা অতিক্রম করে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি।

এদিকে শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট।

ই-মেকার্স বাংলাদেশ আয়োজিত এই কনসার্টে ওটিলিয়ার পাশাপাশি মঞ্চে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস।

আন্তর্জাতিক পপসংগীতের পাশাপাশি দেশীয় সংগীতের পরিবেশনাও থাকছে এই আয়োজনে। চার বছর পর ঢাকায় ফিরে আবারও বাংলাদেশের দর্শকদের সামনে গান পরিবেশনের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওটিলিয়া।

ট্যাগ : ওটিলিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

বিনোদন

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

বাংলাদেশি খাবার সুস্বাদু, তবে একটু বেশিই ঝাল: ওটিলিয়া

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

চার বছর পর আবারও বাংলাদেশে এসেছেন রোমানিয়ার জনপ্রিয় পপসংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। বিশ্বজুড়ে আলোচিত ‘বিলিওনেরা’ গানের এই শিল্পী শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার মঞ্চে গান গাইবেন। দ্বিতীয়বারের মতো বাংলাদেশে এসে ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হওয়ার পাশাপাশি এখানকার খাবারের স্বাদ নিয়েও নিজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকায় পৌঁছান ওটিলিয়া। ওই দিন বিকেলে রাজধানীর গুলশানের একটি তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বাংলাদেশ সফর, ভক্তদের ভালোবাসা, স্থানীয় খাবার এবং আসন্ন কনসার্ট নিয়ে নিজের অনুভূতি তুলে ধরেন এই সংগীতশিল্পী।

বাংলাদেশের খাবারের প্রশংসা করে ওটিলিয়া জানান, এখানকার খাবার তাঁর বেশ ভালো লেগেছে। তবে খাবারে ঝালের পরিমাণ তাঁর কাছে কিছুটা বেশি মনে হয়েছে।

তিনি বলেন, ঝাল খাবার তাঁর পছন্দ হলেও বাংলাদেশের খাবারের মতো এতটা ঝাল খেতে তিনি অভ্যস্ত নন। স্বামীর কাছ থেকে ঝাল খাওয়ার অভ্যাস কিছুটা রপ্ত করেছেন। কিন্তু বাংলাদেশের খাবারের ঝাল তাঁর কাছে একেবারেই অন্য রকম মনে হয়েছে।

তবে বেশি ঝাল হওয়ার পরও বাংলাদেশের খাবারের স্বাদ উপভোগ করেছেন বলে জানান এই পপতারকা।

বাংলাদেশে এসে কোন খাবার খেতে চান, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওটিলিয়া জানান, স্থানীয় পথের খাবার বা স্ট্রিট ফুডের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।

বিলাসবহুল রেস্তোরাঁর পরিবর্তে সাধারণ মানুষের জনপ্রিয় খাবার খেতেই বেশি পছন্দ করেন তিনি। নতুন কোনো দেশে গেলে সেখানকার রাস্তাঘাট ঘুরে দেখা, স্থানীয় মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানা এবং ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়া তাঁর অন্যতম আগ্রহ।

ওটিলিয়া বলেন, বাংলাদেশেও তিনি স্ট্রিট ফুড খেতে চান। এখানকার মানুষের দৈনন্দিন জীবনযাপন এবং খাবারের সংস্কৃতি কাছ থেকে দেখার ইচ্ছা রয়েছে তাঁর।

দ্বিতীয়বার বাংলাদেশ সফরের কারণ জানাতে গিয়ে এই সংগীতশিল্পী বলেন, মূলত ভক্তদের সঙ্গে আবারও দেখা করতেই ঢাকায় এসেছেন তিনি।

বাংলাদেশে তাঁর অনেক উৎসাহী ভক্ত রয়েছেন। তাঁদের সামনে সরাসরি গান পরিবেশনের সুযোগ পাওয়াকে আনন্দের বলে মনে করেন ওটিলিয়া।

আসন্ন কনসার্টে দর্শকদের জন্য বিশেষ চমক থাকবে বলেও জানিয়েছেন তিনি। আগেরবারের তুলনায় এবারের পরিবেশনা ভিন্ন ও আরও উপভোগ্য হবে বলে আশা প্রকাশ করেন।

কনসার্টে তাঁর সবচেয়ে জনপ্রিয় গান ‘বিলিওনেরা’ পরিবেশনের কথাও জানান এই শিল্পী।

ওটিলিয়ার ভাষ্য অনুযায়ী, সাধারণত এই গান দিয়েই তিনি মঞ্চের পরিবেশনা শুরু করেন। গানটি এতটাই জনপ্রিয় যে দর্শকদের অনুরোধে কখনো কখনো একই অনুষ্ঠানে দুই থেকে তিনবারও গাইতে হয় তাঁকে।

ইংরেজি ও স্প্যানিশ ভাষার মিশেলে তৈরি ‘বিলিওনেরা’ গানটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়ার পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক পরিচিতি এনে দেয় ওটিলিয়াকে।

বাংলাদেশ সফরের আগের অভিজ্ঞতাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি। ২০২২ সালে প্রথমবার বাংলাদেশে এসে ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও উপহারের কথা এখনো মনে আছে তাঁর।

ওটিলিয়া জানান, গতবার পাওয়া উপহারগুলো তিনি যত্ন করে সংরক্ষণ করেছেন। বিশেষ করে তাঁর নিজের এবং মায়ের জন্য দেওয়া উপহারগুলো তাঁর কাছে মূল্যবান স্মৃতি হয়ে রয়েছে।

বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকের প্রতিও আগ্রহ রয়েছে তাঁর। তবে ইউরোপের শীতপ্রধান আবহাওয়ার কারণে সেসব পোশাক নিয়মিত পরার সুযোগ হয় না।

এবারের সফর থেকেও নতুন পোশাক ও পরিবারের সদস্যদের জন্য উপহার নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

বিশ্বজুড়ে নিজের গানের জনপ্রিয়তা নিয়েও কথা বলেন ওটিলিয়া। তাঁর মতে, সংগীতের ক্ষেত্রে ভাষার চেয়ে অনুভূতি বেশি গুরুত্বপূর্ণ।

কোনো গানের ভাষা না বুঝলেও শ্রোতারা তার সুর ও আবেগের সঙ্গে নিজেদের যুক্ত করতে পারেন। মানুষের হৃদয় ছুঁতে পারলে একটি গান ভাষার সীমা অতিক্রম করে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি।

এদিকে শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্ট।

ই-মেকার্স বাংলাদেশ আয়োজিত এই কনসার্টে ওটিলিয়ার পাশাপাশি মঞ্চে থাকবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস।

আন্তর্জাতিক পপসংগীতের পাশাপাশি দেশীয় সংগীতের পরিবেশনাও থাকছে এই আয়োজনে। চার বছর পর ঢাকায় ফিরে আবারও বাংলাদেশের দর্শকদের সামনে গান পরিবেশনের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওটিলিয়া।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ