ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের খবর নিশ্চিত নয়

সংগৃহীত ছবি
ফলো করুন

এ সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হওয়ার খবর নিশ্চিত করা যাচ্ছে না।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গরিবাবাদি বলেন, কাতারের সঙ্গে পরামর্শ, বিশেষ করে অপর পক্ষের অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই চলমান রয়েছে। তবে দোহায় দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা নিশ্চিত করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে এবং বৈঠকের তারিখ ও স্থান নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে প্রথম দফার কারিগরি আলোচনা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

এর আগে আল জাজিরাসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের কারিগরি দল দোহায় অন্তর্বর্তী শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় বসতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছিল। তবে একই প্রতিবেদনে ইরানের পক্ষ থেকে বৈঠক নিশ্চিত না করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। 

এর আগে ইরান সাম্প্রতিক হামলা এবং সমঝোতা স্মারকের কিছু শর্ত বাস্তবায়ন না হওয়ার অভিযোগে কারিগরি আলোচনায় অংশগ্রহণ বাতিল করেছিল বলে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানিয়েছিল রয়টার্স। 

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি, জব্দ অর্থ ছাড়, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামরিক হামলা বন্ধের বিষয়গুলো নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো স্পষ্ট নয়। ফলে সম্ভাব্য আলোচনার সময় ও স্থান নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র কাতার কাজেম গরিবাবাদি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের খবর নিশ্চিত নয়

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

এ সপ্তাহে কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, দোহায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈঠক হওয়ার খবর নিশ্চিত করা যাচ্ছে না।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গরিবাবাদি বলেন, কাতারের সঙ্গে পরামর্শ, বিশেষ করে অপর পক্ষের অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই চলমান রয়েছে। তবে দোহায় দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা নিশ্চিত করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে এবং বৈঠকের তারিখ ও স্থান নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলে প্রথম দফার কারিগরি আলোচনা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।

এর আগে আল জাজিরাসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক হতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের কারিগরি দল দোহায় অন্তর্বর্তী শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় বসতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছিল। তবে একই প্রতিবেদনে ইরানের পক্ষ থেকে বৈঠক নিশ্চিত না করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। 

এর আগে ইরান সাম্প্রতিক হামলা এবং সমঝোতা স্মারকের কিছু শর্ত বাস্তবায়ন না হওয়ার অভিযোগে কারিগরি আলোচনায় অংশগ্রহণ বাতিল করেছিল বলে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানিয়েছিল রয়টার্স। 

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি, জব্দ অর্থ ছাড়, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামরিক হামলা বন্ধের বিষয়গুলো নিয়ে দুই পক্ষের অবস্থান এখনো স্পষ্ট নয়। ফলে সম্ভাব্য আলোচনার সময় ও স্থান নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ