জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাতে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে হামলার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন নুসরাত তাবাসসুম। ওই পোস্টে তিনি লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।”
হামলার ঘটনার পর দৃঢ় অবস্থান ব্যক্ত করে নুসরাত তাবাসসুম তাঁর পোস্টে আরও লেখেন, “এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।”
তাৎক্ষণিকভাবে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত পরিমাণ এবং হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।














মন্তব্যসমূহ