ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কাতার থেকে ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
ফলো করুন

কাতারে আটকে থাকা ইরানের ৬০০ কোটি ডলার সমমূল্যের সম্পদ ফেরত আসছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির আওতায় ইরানের জ্বালানি তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

সোমবার (২৯ জুন) কোম শহরে গ্র্যান্ড আয়াতুল্লাহ শুবেইরি জানজানির সঙ্গে বৈঠকে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসও এ তথ্য জানিয়েছে।

পেজেশকিয়ান বলেন, কাতারে ইরানের মোট ১ হাজার ২০০ কোটি ডলারের তহবিল রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৬০০ কোটি ডলার ছাড় করা হবে। বাকি অর্থ ফেরত আনার প্রক্রিয়াও চলছে।

ইরানের প্রেসিডেন্ট জানান, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনা এবং সমঝোতা স্মারকের ভিত্তিতেই এই অর্থ অবমুক্তি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এই অর্জনকে ইরানি জনগণের জন্য ‘বড় বিজয়’ বলে অভিহিত করেন।

যুদ্ধকালীন সময়ে ইরানি জনগণের অবস্থানের প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, শীর্ষ নেতা, মন্ত্রী, সামরিক কমান্ডারসহ স্কুলশিক্ষার্থীদেরও হত্যা করা হয়েছে। কিন্তু দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী, সরকার ও জনগণ ঐক্যবদ্ধ ছিল।

তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে অস্থিতিশীল করতে সর্বশক্তি প্রয়োগ করেছিল। তারা ভেবেছিল অর্থনৈতিক চাপে ইরান ভেঙে পড়বে। কিন্তু জনগণের প্রতিরোধ তাদের সেই হিসাব ভুল প্রমাণ করেছে।

পারমাণবিক কর্মসূচি নিয়ে পেজেশকিয়ান আবারও বলেন, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, ইরানের কার্যক্রম দেশের প্রয়োজন ও ঘোষিত নীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৭ জুন একটি অন্তর্বর্তী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় দুই পক্ষ সামরিক উত্তেজনা কমানো, হরমুজ প্রণালি চালু রাখা এবং পরবর্তী আলোচনায় অগ্রসর হওয়ার বিষয়ে সম্মত হয়। 

এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, পেজেশকিয়ানের ঘোষণার পরও যুক্তরাষ্ট্র বা কাতারের পক্ষ থেকে ৬০০ কোটি ডলার ছাড়ের বিষয়ে তাৎক্ষণিক আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। 

পেজেশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েল এই সমঝোতায় রাজি হয়েছে। তবে ইসরায়েল এবং কিছু বিরোধী গোষ্ঠী এখনো এর বাস্তবায়নের বিরোধিতা করছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন এবং সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে তার সরকার।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

ট্যাগ : ইরান কাতার ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ ডলার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কাতার থেকে ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

কাতারে আটকে থাকা ইরানের ৬০০ কোটি ডলার সমমূল্যের সম্পদ ফেরত আসছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তির আওতায় ইরানের জ্বালানি তেল ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

সোমবার (২৯ জুন) কোম শহরে গ্র্যান্ড আয়াতুল্লাহ শুবেইরি জানজানির সঙ্গে বৈঠকে এ কথা বলেন পেজেশকিয়ান। ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসও এ তথ্য জানিয়েছে।

পেজেশকিয়ান বলেন, কাতারে ইরানের মোট ১ হাজার ২০০ কোটি ডলারের তহবিল রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৬০০ কোটি ডলার ছাড় করা হবে। বাকি অর্থ ফেরত আনার প্রক্রিয়াও চলছে।

ইরানের প্রেসিডেন্ট জানান, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনা এবং সমঝোতা স্মারকের ভিত্তিতেই এই অর্থ অবমুক্তি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এই অর্জনকে ইরানি জনগণের জন্য ‘বড় বিজয়’ বলে অভিহিত করেন।

যুদ্ধকালীন সময়ে ইরানি জনগণের অবস্থানের প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, শীর্ষ নেতা, মন্ত্রী, সামরিক কমান্ডারসহ স্কুলশিক্ষার্থীদেরও হত্যা করা হয়েছে। কিন্তু দেশ রক্ষায় সশস্ত্র বাহিনী, সরকার ও জনগণ ঐক্যবদ্ধ ছিল।

তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে অস্থিতিশীল করতে সর্বশক্তি প্রয়োগ করেছিল। তারা ভেবেছিল অর্থনৈতিক চাপে ইরান ভেঙে পড়বে। কিন্তু জনগণের প্রতিরোধ তাদের সেই হিসাব ভুল প্রমাণ করেছে।

পারমাণবিক কর্মসূচি নিয়ে পেজেশকিয়ান আবারও বলেন, ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেন, ইরানের কার্যক্রম দেশের প্রয়োজন ও ঘোষিত নীতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৭ জুন একটি অন্তর্বর্তী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় দুই পক্ষ সামরিক উত্তেজনা কমানো, হরমুজ প্রণালি চালু রাখা এবং পরবর্তী আলোচনায় অগ্রসর হওয়ার বিষয়ে সম্মত হয়। 

এদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, পেজেশকিয়ানের ঘোষণার পরও যুক্তরাষ্ট্র বা কাতারের পক্ষ থেকে ৬০০ কোটি ডলার ছাড়ের বিষয়ে তাৎক্ষণিক আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। 

পেজেশকিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েল এই সমঝোতায় রাজি হয়েছে। তবে ইসরায়েল এবং কিছু বিরোধী গোষ্ঠী এখনো এর বাস্তবায়নের বিরোধিতা করছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি জানান, যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন এবং সাধারণ মানুষের জন্য জনকল্যাণমূলক কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে তার সরকার।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ