ঢাকা, বাংলাদেশ
২০° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ফিফার ২১১ সদস্য দেশকে অর্থ দেওয়ার প্রস্তাব উয়েফার

ফিফার ২১১ সদস্য দেশকে অর্থ দেওয়ার প্রস্তাব উয়েফার
ফাইল ছবি
ফলো করুন

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের কোনো অংশ বিক্রি না করেই ফিফার সদস্য দেশগুলোকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে উয়েফা ও কনকাকাফ। সংস্থা দুটির দাবি, ফিফার বিদ্যমান তহবিল থেকেই সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে ২ বিলিয়ন ডলারের বেশি অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব।

এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে যৌথ প্রস্তাব পাঠিয়েছেন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি আলেক্সান্ডার সেফেরিন এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি।

প্রস্তাবে ফিফার ২১১টি সদস্য দেশের প্রত্যেককে ১ কোটি মার্কিন ডলার করে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ছয়টি মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের প্রতিটিকে ৩ কোটি ৬০ লাখ ডলার বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া আঞ্চলিক ফুটবল সংস্থাগুলোর জন্য ৩০ লাখ ডলার করে আর্থিক সহায়তার প্রস্তাব রাখা হয়েছে।

উয়েফা ও কনকাকাফের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত অর্থ বিতরণ কার্যকর করা হলেও ফিফার নগদ রিজার্ভে ২ দশমিক ৬ বিলিয়ন ডলার অবশিষ্ট থাকবে।

এদিকে ফিফার প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) পরিকল্পনার বিরোধিতা করেছেন দুই কনফেডারেশনের প্রধান।

ওই পরিকল্পনায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের প্রস্তাব রয়েছে।

দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা সভাপতি ইনফান্তিনো সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলেও সেই অর্থ পাওয়ার জন্য তাঁর প্রস্তাবিত পরিকল্পনায় সমর্থন দেওয়ার শর্ত ছিল।

তবে উয়েফা ও কনকাকাফের সভাপতিদের মতে, ফিফার বর্তমান আর্থিক সক্ষমতা বিবেচনায় সদস্য দেশগুলোর জন্য বাড়তি অর্থ বরাদ্দ দিতে বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রয়োজন নেই।

ফিফা কাউন্সিলের সদস্যদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়াই এমন পরিকল্পনা গ্রহণের বিষয়েও আপত্তি জানিয়েছেন তাঁরা।

আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে সংস্থাটির আর্থিক পরিস্থিতি এবং সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইনফান্তিনোও বাড়তি অর্থ বিতরণের বিষয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছেন। তবে সদস্য দেশগুলো শেষ পর্যন্ত কত অর্থ পাবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে ফিফার বাণিজ্যিক ও টিকিটিং অধিকার পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। জাতীয় ফুটবল সংস্থাগুলোর বিরোধিতার মুখে মাত্র চার দিনের মধ্যে সেই পরিকল্পনা বাতিল করা হয়।

এমন পরিস্থিতিতে আগামী মার্চে ফিফা সভাপতি পদে চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো।

ট্যাগ : ফিফা জিয়ান্নি ইনফান্তিনো উয়েফা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


ফিফার ২১১ সদস্য দেশকে অর্থ দেওয়ার প্রস্তাব উয়েফার

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের কোনো অংশ বিক্রি না করেই ফিফার সদস্য দেশগুলোকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে উয়েফা ও কনকাকাফ। সংস্থা দুটির দাবি, ফিফার বিদ্যমান তহবিল থেকেই সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে ২ বিলিয়ন ডলারের বেশি অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব।

এ বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে যৌথ প্রস্তাব পাঠিয়েছেন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সভাপতি আলেক্সান্ডার সেফেরিন এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের সভাপতি ভিক্টর মন্টাগলিয়ানি।

প্রস্তাবে ফিফার ২১১টি সদস্য দেশের প্রত্যেককে ১ কোটি মার্কিন ডলার করে দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি ছয়টি মহাদেশীয় ফুটবল কনফেডারেশনের প্রতিটিকে ৩ কোটি ৬০ লাখ ডলার বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া আঞ্চলিক ফুটবল সংস্থাগুলোর জন্য ৩০ লাখ ডলার করে আর্থিক সহায়তার প্রস্তাব রাখা হয়েছে।

উয়েফা ও কনকাকাফের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত অর্থ বিতরণ কার্যকর করা হলেও ফিফার নগদ রিজার্ভে ২ দশমিক ৬ বিলিয়ন ডলার অবশিষ্ট থাকবে।

এদিকে ফিফার প্রস্তাবিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) পরিকল্পনার বিরোধিতা করেছেন দুই কনফেডারেশনের প্রধান।

ওই পরিকল্পনায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বিক্রির মাধ্যমে অর্থ সংগ্রহের প্রস্তাব রয়েছে।

দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা সভাপতি ইনফান্তিনো সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলেও সেই অর্থ পাওয়ার জন্য তাঁর প্রস্তাবিত পরিকল্পনায় সমর্থন দেওয়ার শর্ত ছিল।

তবে উয়েফা ও কনকাকাফের সভাপতিদের মতে, ফিফার বর্তমান আর্থিক সক্ষমতা বিবেচনায় সদস্য দেশগুলোর জন্য বাড়তি অর্থ বরাদ্দ দিতে বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রয়োজন নেই।

ফিফা কাউন্সিলের সদস্যদের সঙ্গে পর্যাপ্ত আলোচনা ছাড়াই এমন পরিকল্পনা গ্রহণের বিষয়েও আপত্তি জানিয়েছেন তাঁরা।

আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে সংস্থাটির আর্থিক পরিস্থিতি এবং সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

ইনফান্তিনোও বাড়তি অর্থ বিতরণের বিষয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছেন। তবে সদস্য দেশগুলো শেষ পর্যন্ত কত অর্থ পাবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে ফিফার বাণিজ্যিক ও টিকিটিং অধিকার পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছিল। জাতীয় ফুটবল সংস্থাগুলোর বিরোধিতার মুখে মাত্র চার দিনের মধ্যে সেই পরিকল্পনা বাতিল করা হয়।

এমন পরিস্থিতিতে আগামী মার্চে ফিফা সভাপতি পদে চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ