ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

চলচ্চিত্রশিল্পের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের সিনেমা হলগুলোর সংকট কাটাতে আধুনিকায়ন, অর্থায়ন ও দর্শক বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে সিনেমা হল রক্ষায় আলোচনায় আসা এক হাজার কোটি টাকা বরাদ্দের বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের চলচ্চিত্রশিল্পের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় সিনেমা হল মালিকদের সমস্যা ও প্রস্তাব জানতে এ সভার আয়োজন করা হয়।

হল মালিকদের দাবির বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, কিছু সমস্যা সমাধানে সরকারের নীতিগত অনুমোদন প্রয়োজন। আবার কয়েকটি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

সিনেমা হল টিকিয়ে রাখতে এক হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাবটি যাচাই করা হবে জানিয়ে তিনি বলেন, অর্থ ছাড়ের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত থাকলে তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আধুনিকায়নের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হলে শুধু সিনেপ্লেক্স নয়, প্রচলিত সিনেমা হলগুলোও কীভাবে সুবিধা পেতে পারে, তা বিবেচনায় রাখতে হবে।

দেশে সিনেমা হলের দর্শক কমে যাওয়ার কারণ অনুসন্ধানের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মোবাইল ফোন ও হোম থিয়েটারের জনপ্রিয়তা বাড়লেও বড় পর্দায় একসঙ্গে চলচ্চিত্র দেখার অভিজ্ঞতার বিকল্প নেই। বিশ্বের বিভিন্ন দেশে নানা সীমাবদ্ধতার মধ্যেও সিনেমা হল ও সিনেপ্লেক্স সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের হলগুলো কেন একইভাবে টিকে থাকতে পারছে না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি জানান, দেশের অনেক সিনেমা হলে আসনসংখ্যার তুলনায় দর্শক উপস্থিতি খুবই কম। এ পরিস্থিতি পরিবর্তনে হল মালিক, প্রযোজক ও পরিচালকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দর্শকের পছন্দ ও চাহিদা বিবেচনায় ভালো মানের চলচ্চিত্র নির্মাণ এবং প্রদর্শনের ওপর গুরুত্ব দেন তিনি।

বিদেশি চলচ্চিত্র আমদানি প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার এ বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। তবে চলচ্চিত্র আমদানি ও প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণের সময় দেশের সংস্কৃতি, ঐতিহ্য, অর্থনৈতিক স্বার্থ এবং রাজস্ব আয়ের বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।

শুধু বিদেশি চলচ্চিত্রের ওপর নির্ভর না করে দেশীয় চলচ্চিত্রের মান উন্নয়নের ওপরও জোর দেন তিনি। পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্র বিদেশে প্রদর্শন ও রপ্তানির মাধ্যমে রাজস্ব অর্জনের সম্ভাবনা যাচাইয়ের কথা জানান।

চলচ্চিত্রশিল্পে নতুন প্রতিভা তৈরি ও দক্ষ জনবল গড়ে তোলার উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাধ্যমে ‘প্রতিভার সন্ধানে’ কর্মসূচি চালু করা হচ্ছে।

এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে চলচ্চিত্রশিল্পে নতুন ও প্রতিভাবান শিল্পী যুক্ত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সিনেমা হলের ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে ই-টিকিটিং ব্যবস্থা চালুর ওপর বিশেষ গুরুত্ব দেন ইয়াসের খান চৌধুরী। তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে বিএফডিসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর মতে, আধুনিক টিকিটিং ব্যবস্থা চালু হলে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি সিনেমা হল পরিচালনায় স্বচ্ছতা ও কার্যক্রমের গতি বাড়তে পারে। এ উদ্যোগ সফল করতে হল মালিকদেরও সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের তাঁদের দাবি ও প্রস্তাব লিখিতভাবে মন্ত্রণালয়ে জমা দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। দাবিগুলো পর্যালোচনা করে বাস্তবায়নযোগ্য বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সভায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক শরফুদ্দীন এলাহী চৌধুরীসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তাঁরা সিনেমা হলগুলোর বিদ্যমান সংকট, আধুনিকায়নের প্রয়োজনীয়তা, অর্থায়ন, চলচ্চিত্র আমদানি-রপ্তানি এবং দর্শক বাড়ানোর বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

ট্যাগ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইয়াসের খান চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্রশিল্প

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

চলচ্চিত্রশিল্পের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

দেশের সিনেমা হলগুলোর সংকট কাটাতে আধুনিকায়ন, অর্থায়ন ও দর্শক বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে সিনেমা হল রক্ষায় আলোচনায় আসা এক হাজার কোটি টাকা বরাদ্দের বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশের চলচ্চিত্রশিল্পের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পী সমিতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় সিনেমা হল মালিকদের সমস্যা ও প্রস্তাব জানতে এ সভার আয়োজন করা হয়।

হল মালিকদের দাবির বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, কিছু সমস্যা সমাধানে সরকারের নীতিগত অনুমোদন প্রয়োজন। আবার কয়েকটি বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া সম্ভব।

সিনেমা হল টিকিয়ে রাখতে এক হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাবটি যাচাই করা হবে জানিয়ে তিনি বলেন, অর্থ ছাড়ের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত থাকলে তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করার কথাও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, আধুনিকায়নের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হলে শুধু সিনেপ্লেক্স নয়, প্রচলিত সিনেমা হলগুলোও কীভাবে সুবিধা পেতে পারে, তা বিবেচনায় রাখতে হবে।

দেশে সিনেমা হলের দর্শক কমে যাওয়ার কারণ অনুসন্ধানের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মোবাইল ফোন ও হোম থিয়েটারের জনপ্রিয়তা বাড়লেও বড় পর্দায় একসঙ্গে চলচ্চিত্র দেখার অভিজ্ঞতার বিকল্প নেই। বিশ্বের বিভিন্ন দেশে নানা সীমাবদ্ধতার মধ্যেও সিনেমা হল ও সিনেপ্লেক্স সফলভাবে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের হলগুলো কেন একইভাবে টিকে থাকতে পারছে না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি জানান, দেশের অনেক সিনেমা হলে আসনসংখ্যার তুলনায় দর্শক উপস্থিতি খুবই কম। এ পরিস্থিতি পরিবর্তনে হল মালিক, প্রযোজক ও পরিচালকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দর্শকের পছন্দ ও চাহিদা বিবেচনায় ভালো মানের চলচ্চিত্র নির্মাণ এবং প্রদর্শনের ওপর গুরুত্ব দেন তিনি।

বিদেশি চলচ্চিত্র আমদানি প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, সরকার এ বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। তবে চলচ্চিত্র আমদানি ও প্রদর্শনের সিদ্ধান্ত গ্রহণের সময় দেশের সংস্কৃতি, ঐতিহ্য, অর্থনৈতিক স্বার্থ এবং রাজস্ব আয়ের বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে।

শুধু বিদেশি চলচ্চিত্রের ওপর নির্ভর না করে দেশীয় চলচ্চিত্রের মান উন্নয়নের ওপরও জোর দেন তিনি। পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্র বিদেশে প্রদর্শন ও রপ্তানির মাধ্যমে রাজস্ব অর্জনের সম্ভাবনা যাচাইয়ের কথা জানান।

চলচ্চিত্রশিল্পে নতুন প্রতিভা তৈরি ও দক্ষ জনবল গড়ে তোলার উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, অভিনেতা-অভিনেত্রী ও পরিচালকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাধ্যমে ‘প্রতিভার সন্ধানে’ কর্মসূচি চালু করা হচ্ছে।

এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে চলচ্চিত্রশিল্পে নতুন ও প্রতিভাবান শিল্পী যুক্ত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সিনেমা হলের ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়াতে ই-টিকিটিং ব্যবস্থা চালুর ওপর বিশেষ গুরুত্ব দেন ইয়াসের খান চৌধুরী। তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে বিএফডিসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রীর মতে, আধুনিক টিকিটিং ব্যবস্থা চালু হলে সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি সিনেমা হল পরিচালনায় স্বচ্ছতা ও কার্যক্রমের গতি বাড়তে পারে। এ উদ্যোগ সফল করতে হল মালিকদেরও সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের তাঁদের দাবি ও প্রস্তাব লিখিতভাবে মন্ত্রণালয়ে জমা দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। দাবিগুলো পর্যালোচনা করে বাস্তবায়নযোগ্য বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সভায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক শরফুদ্দীন এলাহী চৌধুরীসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তাঁরা সিনেমা হলগুলোর বিদ্যমান সংকট, আধুনিকায়নের প্রয়োজনীয়তা, অর্থায়ন, চলচ্চিত্র আমদানি-রপ্তানি এবং দর্শক বাড়ানোর বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ