ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

শুধু কর্মসংস্থান নয়, নারীর আত্মবিশ্বাস বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

নারীদের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে পেশাগত দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের পাশাপাশি আত্মবিশ্বাস, অধিকার সচেতনতা এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাঁর মতে, নারীর অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে পরিবার ও সমাজের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘হার স্কিলস, হার ফিউচার’ (Her Skills, Her Future) শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকল্পটির লক্ষ্য ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা কিশোরী ও তরুণীদের শ্রমবাজারের উপযোগী পেশাগত এবং জীবনমুখী প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি করা।

প্রতিমন্ত্রী বলেন, নারীদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণের সময় দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর নারীদের এগিয়ে নিতে তাঁদের পরিবারের সদস্যদেরও উন্নয়ন কার্যক্রমে যুক্ত করা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সামাজিক বাস্তবতায় পরিবার থেকে নারীকে আলাদা করে বিবেচনা করলে ক্ষমতায়নের উদ্যোগ কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে। পরিবারের সহযোগিতা নিশ্চিত করা গেলে নারীর ব্যক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সহজ হবে।

নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, ব্যক্তিগত, শিক্ষাগত ও অর্থনৈতিক ক্ষমতায়নকে পৃথকভাবে চিহ্নিত করে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু আয়ের সুযোগ সৃষ্টি করলেই হবে না, নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অর্জনের বিষয়টিও সমানভাবে প্রয়োজনীয়।

যোগাযোগদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, একজন নারী তাঁর অর্জিত দক্ষতা, উৎপাদিত পণ্য কিংবা সেবার গুণগত মান অন্যের কাছে যথাযথভাবে তুলে ধরতে পারলে কর্মক্ষেত্র ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বাড়ে। এ কারণে প্রশিক্ষণ কর্মসূচিতে আত্মবিশ্বাস ও যোগাযোগের সক্ষমতা বিকাশের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা জরুরি।

বাল্যবিবাহ প্রতিরোধের প্রসঙ্গেও কথা বলেন তিনি। প্রতিমন্ত্রীর মতে, অনেক পরিবার সামাজিক চাপ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং আর্থিক অনিশ্চয়তার কারণে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই প্রবণতা পরিবর্তনের জন্য পরিবারের দৃষ্টিভঙ্গি ও বাস্তব সমস্যাগুলো বিবেচনায় নিয়ে উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ, দক্ষতা অর্জন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ সম্প্রসারিত হলে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে তাঁদের সক্ষমতা বাড়বে।

নারীর অধিকার প্রতিষ্ঠায় আইনি সুরক্ষা ও সচেতনতার পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, আয়মূলক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়লে পরিবার ও সমাজে তাঁদের অবস্থান আরও শক্তিশালী হয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধের উদ্যোগের সঙ্গে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিষয়গুলো যুক্ত করতে হবে।

ববি হাজ্জাজ আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়া কিশোরী ও তরুণীদের জন্য কর্মসূচি তৈরির সময় তাঁদের বাস্তব চাহিদা ও সীমাবদ্ধতা বিবেচনা করা প্রয়োজন। এসব উদ্যোগ বাস্তবায়নে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং গণমাধ্যমকেও ভূমিকা রাখতে হবে।

ইউনিসেফ বাংলাদেশের চিফ অব এডুকেশন দীপা শঙ্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জিলিয়ান মেলসপ এবং কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

ট্যাগ : ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নারী শিক্ষা ইউনিসেফ বাংলাদেশ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শুধু কর্মসংস্থান নয়, নারীর আত্মবিশ্বাস বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

নারীদের প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে পেশাগত দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের পাশাপাশি আত্মবিশ্বাস, অধিকার সচেতনতা এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তাঁর মতে, নারীর অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে পরিবার ও সমাজের সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত ‘হার স্কিলস, হার ফিউচার’ (Her Skills, Her Future) শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে বাস্তবায়িত একটি প্রকল্পের সমাপনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রকল্পটির লক্ষ্য ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে থাকা কিশোরী ও তরুণীদের শ্রমবাজারের উপযোগী পেশাগত এবং জীবনমুখী প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ তৈরি করা।

প্রতিমন্ত্রী বলেন, নারীদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি গ্রহণের সময় দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর নারীদের এগিয়ে নিতে তাঁদের পরিবারের সদস্যদেরও উন্নয়ন কার্যক্রমে যুক্ত করা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সামাজিক বাস্তবতায় পরিবার থেকে নারীকে আলাদা করে বিবেচনা করলে ক্ষমতায়নের উদ্যোগ কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে। পরিবারের সহযোগিতা নিশ্চিত করা গেলে নারীর ব্যক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন সহজ হবে।

নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, ব্যক্তিগত, শিক্ষাগত ও অর্থনৈতিক ক্ষমতায়নকে পৃথকভাবে চিহ্নিত করে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধু আয়ের সুযোগ সৃষ্টি করলেই হবে না, নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অর্জনের বিষয়টিও সমানভাবে প্রয়োজনীয়।

যোগাযোগদক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, একজন নারী তাঁর অর্জিত দক্ষতা, উৎপাদিত পণ্য কিংবা সেবার গুণগত মান অন্যের কাছে যথাযথভাবে তুলে ধরতে পারলে কর্মক্ষেত্র ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বাড়ে। এ কারণে প্রশিক্ষণ কর্মসূচিতে আত্মবিশ্বাস ও যোগাযোগের সক্ষমতা বিকাশের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা জরুরি।

বাল্যবিবাহ প্রতিরোধের প্রসঙ্গেও কথা বলেন তিনি। প্রতিমন্ত্রীর মতে, অনেক পরিবার সামাজিক চাপ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং আর্থিক অনিশ্চয়তার কারণে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই প্রবণতা পরিবর্তনের জন্য পরিবারের দৃষ্টিভঙ্গি ও বাস্তব সমস্যাগুলো বিবেচনায় নিয়ে উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, মেয়েদের শিক্ষার সুযোগ, দক্ষতা অর্জন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ সম্প্রসারিত হলে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে তাঁদের সক্ষমতা বাড়বে।

নারীর অধিকার প্রতিষ্ঠায় আইনি সুরক্ষা ও সচেতনতার পাশাপাশি অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, আয়মূলক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বাড়লে পরিবার ও সমাজে তাঁদের অবস্থান আরও শক্তিশালী হয়। তাই বাল্যবিবাহ প্রতিরোধের উদ্যোগের সঙ্গে শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের বিষয়গুলো যুক্ত করতে হবে।

ববি হাজ্জাজ আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে ঝরে পড়া কিশোরী ও তরুণীদের জন্য কর্মসূচি তৈরির সময় তাঁদের বাস্তব চাহিদা ও সীমাবদ্ধতা বিবেচনা করা প্রয়োজন। এসব উদ্যোগ বাস্তবায়নে সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা এবং গণমাধ্যমকেও ভূমিকা রাখতে হবে।

ইউনিসেফ বাংলাদেশের চিফ অব এডুকেশন দীপা শঙ্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি জিলিয়ান মেলসপ এবং কোইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ