ঢাকা, বাংলাদেশ
২১° ঢাকা · পরিষ্কার আকাশ ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

ভোট আছে, আগ্রহও আছে, তবু দলিত নারীরা প্রার্থী হতে পারছেন না কেন?

ছবি : সংগৃহীত
ফলো করুন

ভোটার হিসেবে অধিকার থাকলেও নির্বাচনে প্রার্থী হতে গিয়ে নানা বাধার মুখে পড়ছেন দলিত নারীরা। নিরাপত্তাহীনতা, রাজনৈতিক দলের সমর্থনের অভাব, পারিবারিক বাধা এবং সামাজিক কটূক্তির কারণে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আগ্রহ হারাচ্ছেন অনেকে।

রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘স্থানীয় রাজনীতিতে দলিত নারীর অধিকার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে।

বৈঠকে কেরানীগঞ্জে বসবাসকারী দলিত নারী সোনামনি মোদক বলেন, তাঁর এলাকায় প্রায় ১ হাজার ৮০০ দলিত ভোটার রয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিক প্রস্তুতি থাকলেও নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। তাঁর অভিযোগ, প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করলে এলাকার প্রভাবশালী প্রার্থীদের কেউ কেউ তাঁকে নিরুৎসাহিত করেন।

একই এলাকার দলিত নারী সাথী সরকারও বলেন, নিরাপত্তা ও পাশে থাকার নিশ্চয়তা না পেলে দলিত নারীদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন।

বৈঠকে লিপি সরকার, তিথি মণ্ডল ও শম্পা রানী দাশ নামের আরও তিন নারী জানান, কখনো নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক দলের সহযোগিতা না পাওয়া, আবার কখনো পরিবার ও সমাজের বাধার কারণে তাঁরা নির্বাচনে প্রার্থী হতে পারছেন না।

বৈঠকে উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, দেশে দলিত জনগোষ্ঠীর সংখ্যা ৫৫ থেকে ৬৫ লাখ। ৫০টির বেশি সম্প্রদায়ে বিভক্ত এই জনগোষ্ঠী বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। নারীদের ক্ষেত্রে এই বৈষম্য আরও বেশি।

বক্তারা বলেন, দলিত নারীরা ভোটার হলেও জনপ্রতিনিধি হওয়ার সুযোগ তুলনামূলকভাবে কম। স্থানীয় সরকার নির্বাচনের আগে যেসব এলাকায় দলিত ভোটার বেশি, সেখানে দলিত সংগঠন, রাজনৈতিক দল ও বেসরকারি সংস্থাগুলোর উদ্যোগে সংলাপ আয়োজন করা প্রয়োজন। এতে ভোট বিভক্ত না করে একজন প্রার্থীকে সমর্থনের সুযোগ তৈরি হতে পারে।

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। দলিত নারী-পুরুষ কী চান, তা সরকারকে জানানো এবং তাঁদের দাবিগুলো সামনে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না। তাঁর দাবি, আইনে দলিত নারীদের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। অধিকার কেউ দিয়ে দেবে না, তা অর্জন করে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংরক্ষিত নারী আসনের বিএনপির তিন সংসদ সদস্যও বৈঠকে বক্তব্য দেন। নেওয়াজ হালিমা আরলী বলেন, দলিত নারীদের শুধু ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে না। মাধবী মারমা স্থানীয় সরকার নির্বাচনে এলাকাভিত্তিক প্রতিনিধিত্বের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। ফাহমিদা হক বলেন, সম্মিলিতভাবে কাজ করলে দলিত নারীদের রাজনীতিতে এগিয়ে আনা সম্ভব।

বৈঠকে বক্তারা দলিত নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক দলের সহযোগিতা বাড়ানো, পারিবারিক ও সামাজিক বাধা দূর করা এবং বৈষম্য নিরোধ আইন প্রণয়নের দাবি জানান।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, রাজনীতি এখন ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছে। তাই দাবি আদায় করতে হলে দলিত নারীদেরও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জায়গায় থাকতে হবে। শুধু ভোট দেওয়ার সুযোগ নয়, নির্বাচিত হওয়ার সুযোগও নিশ্চিত করতে হবে।

অভিযানের নির্বাহী পরিচালক বনানী বিশ্বাস বলেন, অনেক এলাকায় দলিত নারীরা প্রার্থী হলে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বিভিন্ন ধরনের চাপের কারণে তাঁরা নির্বাচনে দাঁড়ানোর সাহস পান না।

গোলটেবিল বৈঠকটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিযান ও প্রথম আলো। সুইডেন সরকারের সহযোগিতায় এতে কারিগরি সহায়তা দেয় ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম বা আইএফইএস।

ট্যাগ : গোলটেবিল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

স্বাধীন দেশের ভিতরে আরেকটা জেলাকে স্বাধীন ঘোষণা করল, এরা কারা? আইন এবং সংবিধানের দৃষ্টিতে। এরা দেশদ্রোহী। দেশের কোন অংশকে আলাদা স্বাধীন ঘোষণা করার কোন…

ডা. শফিকুর রহমানবিরোধীদল নেতা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২৭
  • ২৭ নভেম্বর ২০২৬
  • ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০১ ভোর
  • সূর্যোদয়৬:২১ সকাল
  • যোহর১১:৪৮ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৮ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ভোট আছে, আগ্রহও আছে, তবু দলিত নারীরা প্রার্থী হতে পারছেন না কেন?

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ভোটার হিসেবে অধিকার থাকলেও নির্বাচনে প্রার্থী হতে গিয়ে নানা বাধার মুখে পড়ছেন দলিত নারীরা। নিরাপত্তাহীনতা, রাজনৈতিক দলের সমর্থনের অভাব, পারিবারিক বাধা এবং সামাজিক কটূক্তির কারণে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আগ্রহ হারাচ্ছেন অনেকে।

রোববার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘স্থানীয় রাজনীতিতে দলিত নারীর অধিকার: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে।

বৈঠকে কেরানীগঞ্জে বসবাসকারী দলিত নারী সোনামনি মোদক বলেন, তাঁর এলাকায় প্রায় ১ হাজার ৮০০ দলিত ভোটার রয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিক প্রস্তুতি থাকলেও নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। তাঁর অভিযোগ, প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করলে এলাকার প্রভাবশালী প্রার্থীদের কেউ কেউ তাঁকে নিরুৎসাহিত করেন।

একই এলাকার দলিত নারী সাথী সরকারও বলেন, নিরাপত্তা ও পাশে থাকার নিশ্চয়তা না পেলে দলিত নারীদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন।

বৈঠকে লিপি সরকার, তিথি মণ্ডল ও শম্পা রানী দাশ নামের আরও তিন নারী জানান, কখনো নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক দলের সহযোগিতা না পাওয়া, আবার কখনো পরিবার ও সমাজের বাধার কারণে তাঁরা নির্বাচনে প্রার্থী হতে পারছেন না।

বৈঠকে উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, দেশে দলিত জনগোষ্ঠীর সংখ্যা ৫৫ থেকে ৬৫ লাখ। ৫০টির বেশি সম্প্রদায়ে বিভক্ত এই জনগোষ্ঠী বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। নারীদের ক্ষেত্রে এই বৈষম্য আরও বেশি।

বক্তারা বলেন, দলিত নারীরা ভোটার হলেও জনপ্রতিনিধি হওয়ার সুযোগ তুলনামূলকভাবে কম। স্থানীয় সরকার নির্বাচনের আগে যেসব এলাকায় দলিত ভোটার বেশি, সেখানে দলিত সংগঠন, রাজনৈতিক দল ও বেসরকারি সংস্থাগুলোর উদ্যোগে সংলাপ আয়োজন করা প্রয়োজন। এতে ভোট বিভক্ত না করে একজন প্রার্থীকে সমর্থনের সুযোগ তৈরি হতে পারে।

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, সরকার অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। দলিত নারী-পুরুষ কী চান, তা সরকারকে জানানো এবং তাঁদের দাবিগুলো সামনে আনার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, বর্তমান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না। তাঁর দাবি, আইনে দলিত নারীদের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। অধিকার কেউ দিয়ে দেবে না, তা অর্জন করে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংরক্ষিত নারী আসনের বিএনপির তিন সংসদ সদস্যও বৈঠকে বক্তব্য দেন। নেওয়াজ হালিমা আরলী বলেন, দলিত নারীদের শুধু ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে না। মাধবী মারমা স্থানীয় সরকার নির্বাচনে এলাকাভিত্তিক প্রতিনিধিত্বের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। ফাহমিদা হক বলেন, সম্মিলিতভাবে কাজ করলে দলিত নারীদের রাজনীতিতে এগিয়ে আনা সম্ভব।

বৈঠকে বক্তারা দলিত নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক দলের সহযোগিতা বাড়ানো, পারিবারিক ও সামাজিক বাধা দূর করা এবং বৈষম্য নিরোধ আইন প্রণয়নের দাবি জানান।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, রাজনীতি এখন ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছে। তাই দাবি আদায় করতে হলে দলিত নারীদেরও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের জায়গায় থাকতে হবে। শুধু ভোট দেওয়ার সুযোগ নয়, নির্বাচিত হওয়ার সুযোগও নিশ্চিত করতে হবে।

অভিযানের নির্বাহী পরিচালক বনানী বিশ্বাস বলেন, অনেক এলাকায় দলিত নারীরা প্রার্থী হলে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বিভিন্ন ধরনের চাপের কারণে তাঁরা নির্বাচনে দাঁড়ানোর সাহস পান না।

গোলটেবিল বৈঠকটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিযান ও প্রথম আলো। সুইডেন সরকারের সহযোগিতায় এতে কারিগরি সহায়তা দেয় ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম বা আইএফইএস।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ