ঢাকা    বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দিল্লির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শশী থারুরের উদ্বেগ

দিল্লির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শশী থারুরের উদ্বেগ
ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনসংক্রান্ত প্রতিবাদ কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা কড়াকড়ির সমালোচনা করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নাগরিকদের প্রশ্ন তোলার অধিকার সীমিত করতেই রাজধানীতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেসের এই নেতা।

থারুরের দাবি, রাত দুইটার পর দিল্লিতে ফিরে তিনি রাজধানীর সড়কগুলোতে অস্বাভাবিক নিরাপত্তাব্যবস্থা দেখতে পান। কয়েকশ মিটার পরপর তল্লাশিচৌকি স্থাপন, কংক্রিটের ব্যারিকেড এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণে স্পাইক স্ট্রিপ বসানোর কথা উল্লেখ করেন তিনি।

তার দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীজুড়ে পুলিশ ও আধাসামরিক বাহিনীর প্রায় ২২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ২৫০টি ট্রেন বাতিল এবং ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।

দিল্লির কেন্দ্রস্থলে ইন্টারনেট সেবা বন্ধের অভিযোগও তুলেছেন শশী থারুর। তার মতে, এসব পদক্ষেপ সাধারণ মানুষের চলাচল ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুতর প্রভাব ফেলছে।

তিনি অভিযোগ করেন, দিল্লি ও আশপাশের বিভিন্ন এলাকায় তরুণদের বাড়ি এবং সড়ক থেকে আটক করা হচ্ছে। নির্বাচনব্যবস্থার স্বচ্ছতা নিয়ে শান্তিপূর্ণভাবে প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।

রাজধানীর জন্তর মন্তর এলাকায় প্রবেশে বাধা দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন থারুর। তিনি বলেন, নাগরিকদের প্রতিবাদ জানানোর জন্য নির্ধারিত এই স্থানে যাওয়ার পথও কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।

নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনের সময় এত বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী কোথায় থাকেন, সে প্রশ্নও তোলেন তিনি।

আটক বিক্ষোভকারীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে থারুর প্রশ্ন করেন, আন্দোলনকারীরা সোমবার আবার কর্মসূচিতে অংশ নিতে এলে কর্তৃপক্ষ কি একইভাবে পুরো রাজধানীতে অবরোধ সৃষ্টি করবে?

ফেসবুক পোস্টে দিল্লির পরিস্থিতি বোঝাতে ‘আনডিক্লেয়ার্ড এমারজেনসি’ বা অঘোষিত জরুরি অবস্থার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। তরুণ প্রজন্মের জন্য এমন পরিবেশ উদ্বেগজনক বলেও মন্তব্য করেন।

কংগ্রেসের এই নেতার মতে, কোনো সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে আত্মবিশ্বাসী হলে নাগরিকদের প্রশ্ন এড়িয়ে যাওয়ার পরিবর্তে সেগুলোর উত্তর দেওয়া উচিত।

তিনি বলেন, রাজধানীকে কঠোর নিরাপত্তাবেষ্টনীতে পরিণত করলে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা বাড়বে না; বরং সন্দেহ আরও গভীর হতে পারে।

শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের পরিবর্তে নাগরিকদের মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান থারুর। তার মতে, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র বোঝা যায় সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা নাগরিকদের সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে, তার মাধ্যমে।

দিল্লির বর্তমান পরিস্থিতিকে লজ্জাজনক ও অগ্রহণযোগ্য বলেও অভিহিত করেন শশী থারুর।

সূত্র : এনডিটিভি।

ট্যাগ : দিল্লি বিক্ষোভ কংগ্রেস শশী থারুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার২৫
  • ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


দিল্লির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শশী থারুরের উদ্বেগ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনসংক্রান্ত প্রতিবাদ কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা কড়াকড়ির সমালোচনা করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে নাগরিকদের প্রশ্ন তোলার অধিকার সীমিত করতেই রাজধানীতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেসের এই নেতা।

থারুরের দাবি, রাত দুইটার পর দিল্লিতে ফিরে তিনি রাজধানীর সড়কগুলোতে অস্বাভাবিক নিরাপত্তাব্যবস্থা দেখতে পান। কয়েকশ মিটার পরপর তল্লাশিচৌকি স্থাপন, কংক্রিটের ব্যারিকেড এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণে স্পাইক স্ট্রিপ বসানোর কথা উল্লেখ করেন তিনি।

তার দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীজুড়ে পুলিশ ও আধাসামরিক বাহিনীর প্রায় ২২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে ২৫০টি ট্রেন বাতিল এবং ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে।

দিল্লির কেন্দ্রস্থলে ইন্টারনেট সেবা বন্ধের অভিযোগও তুলেছেন শশী থারুর। তার মতে, এসব পদক্ষেপ সাধারণ মানুষের চলাচল ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর গুরুতর প্রভাব ফেলছে।

তিনি অভিযোগ করেন, দিল্লি ও আশপাশের বিভিন্ন এলাকায় তরুণদের বাড়ি এবং সড়ক থেকে আটক করা হচ্ছে। নির্বাচনব্যবস্থার স্বচ্ছতা নিয়ে শান্তিপূর্ণভাবে প্রশ্ন তোলার সুযোগ বন্ধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।

রাজধানীর জন্তর মন্তর এলাকায় প্রবেশে বাধা দেওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন থারুর। তিনি বলেন, নাগরিকদের প্রতিবাদ জানানোর জন্য নির্ধারিত এই স্থানে যাওয়ার পথও কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে।

নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনের সময় এত বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী কোথায় থাকেন, সে প্রশ্নও তোলেন তিনি।

আটক বিক্ষোভকারীদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে থারুর প্রশ্ন করেন, আন্দোলনকারীরা সোমবার আবার কর্মসূচিতে অংশ নিতে এলে কর্তৃপক্ষ কি একইভাবে পুরো রাজধানীতে অবরোধ সৃষ্টি করবে?

ফেসবুক পোস্টে দিল্লির পরিস্থিতি বোঝাতে ‘আনডিক্লেয়ার্ড এমারজেনসি’ বা অঘোষিত জরুরি অবস্থার প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। তরুণ প্রজন্মের জন্য এমন পরিবেশ উদ্বেগজনক বলেও মন্তব্য করেন।

কংগ্রেসের এই নেতার মতে, কোনো সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে আত্মবিশ্বাসী হলে নাগরিকদের প্রশ্ন এড়িয়ে যাওয়ার পরিবর্তে সেগুলোর উত্তর দেওয়া উচিত।

তিনি বলেন, রাজধানীকে কঠোর নিরাপত্তাবেষ্টনীতে পরিণত করলে নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা বাড়বে না; বরং সন্দেহ আরও গভীর হতে পারে।

শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের পরিবর্তে নাগরিকদের মতপ্রকাশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান থারুর। তার মতে, রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র বোঝা যায় সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা নাগরিকদের সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে, তার মাধ্যমে।

দিল্লির বর্তমান পরিস্থিতিকে লজ্জাজনক ও অগ্রহণযোগ্য বলেও অভিহিত করেন শশী থারুর।

সূত্র : এনডিটিভি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ