ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দিল্লিতে অভিজিৎ দিপকে আটক, আন্দোলনের নেতৃত্বে শিন্ডে

ছবি : সংগৃহিত
ফলো করুন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড়ের মধ্যে আন্দোলনের নেতৃত্বে পরিবর্তন এনেছে কক্ষরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক হওয়ার পর সংগঠনের দায়িত্ব নিয়েছেন অজিঙ্ক শিন্ডে।

শনিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে পুলিশের হাতে আটক হওয়ার আশঙ্কা আগেই করেছিলেন অভিজিৎ দিপকে। এ কারণে শীর্ষ নেতারা আটক হলে আন্দোলন কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে আগে থেকেই নির্দেশনা দিয়ে একটি ভিডিও ধারণ করেন তিনি।

মুম্বই থেকে দিল্লিতে পৌঁছানোর পর দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করে দিল্লি পুলিশ। এরপর সিজেপির এক্স অ্যাকাউন্টে আগে ধারণ করা ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে অভিজিৎ দিপকে বলেন, ‘আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, তার মানে আমি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গ্রেফতার হয়েছি। আমাদের অনুপস্থিতিতে অজিঙ্ক বিক্ষোভ ও সিজেপি আন্দোলনের নেতৃত্ব দেবেন। অনুগ্রহ করে তাকে অনুসরণ করুন।’

দলের শীর্ষ নেতারা মুক্তি না পাওয়া পর্যন্ত সিজেপির সংগঠনপ্রধান অজিঙ্ক শিন্ডে আন্দোলনের নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর আন্দোলনকারীদের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান শিন্ডে।

তিনি বলেন, ‘সরকার আমাদের ঐক্যকে ভয় পাচ্ছে। অনুগ্রহ করে যন্তর মন্তরে আসুন। পুলিশ আপনাদের থামালে সেই জায়গাটাকেই যন্তর মন্তর বানিয়ে ফেলুন।’

এদিকে শনিবার সকাল থেকেই দিল্লির বিভিন্ন এলাকায় সিজেপির নেতা-কর্মী ও বিক্ষোভকারীদের আটক করার খবর পাওয়া গেছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, যথেষ্ট সময় আগে আবেদন না করায় সিজেপিকে যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি।

অনুমতি না পেলেও বিক্ষোভকারীরা কর্মসূচিস্থলে পৌঁছানোর চেষ্টা করেন। এ সময় যন্তর মন্তরের আশপাশে পুলিশ তাদের ঘিরে ফেলে এবং কয়েকজনকে আটক করে।

আটক ব্যক্তিদের পুলিশের বাসে করে রাজধানীর ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর অভিযানে দিল্লির বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪০০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

এ ছাড়া শনিবার সকালে গুরুগ্রামে নিজের বাসা থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত ধ্রুব রাঠি চলতি সপ্তাহের শুরুতে জার্মানি থেকে ভারতে ফেরেন। গত ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপির একটি প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন তিনি।

অন্যদিকে আন্দোলনের নতুন দায়িত্ব পাওয়া অজিঙ্ক শিন্ডে দীর্ঘদিন ধরে অভিজিৎ দিপকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

মহারাষ্ট্রের উপকূলীয় শহর আলিবাগের বাসিন্দা শিন্ডে এর আগে আম আদমি পার্টির (আপ) মহারাষ্ট্র শাখার সামাজিক যোগাযোগমাধ্যম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে গোয়ায় অভিজিৎ দিপকের সঙ্গে প্রথম পরিচয় হয় তার। পরে করপোরেট চাকরি ছেড়ে পূর্ণকালীন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন তিনি।

আম আদমি পার্টিতে যোগ দেওয়ার পর গোয়া বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে প্রায় এক বছর কাজ করেন শিন্ডে। ওই নির্বাচনে দলটি কোনো আসনে জয়ী হতে পারেনি।

এরপরও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান তিনি এবং আপের মহারাষ্ট্র শাখার সঙ্গে যুক্ত হন। সংগঠনের কাজে মহারাষ্ট্রের প্রতিটি জেলা সফর করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে সিজেপির শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন পরিচালনার দায়িত্ব পালন করবেন অজিঙ্ক শিন্ডে।

সূত্র : এনডিটিভি

ট্যাগ : দিল্লি পুলিশ অভিজিৎ দিপকে কক্ষরোচ জনতা পার্টি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দিল্লিতে অভিজিৎ দিপকে আটক, আন্দোলনের নেতৃত্বে শিন্ডে

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড়ের মধ্যে আন্দোলনের নেতৃত্বে পরিবর্তন এনেছে কক্ষরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক হওয়ার পর সংগঠনের দায়িত্ব নিয়েছেন অজিঙ্ক শিন্ডে।

শনিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে পুলিশের হাতে আটক হওয়ার আশঙ্কা আগেই করেছিলেন অভিজিৎ দিপকে। এ কারণে শীর্ষ নেতারা আটক হলে আন্দোলন কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে আগে থেকেই নির্দেশনা দিয়ে একটি ভিডিও ধারণ করেন তিনি।

মুম্বই থেকে দিল্লিতে পৌঁছানোর পর দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করে দিল্লি পুলিশ। এরপর সিজেপির এক্স অ্যাকাউন্টে আগে ধারণ করা ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে অভিজিৎ দিপকে বলেন, ‘আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, তার মানে আমি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গ্রেফতার হয়েছি। আমাদের অনুপস্থিতিতে অজিঙ্ক বিক্ষোভ ও সিজেপি আন্দোলনের নেতৃত্ব দেবেন। অনুগ্রহ করে তাকে অনুসরণ করুন।’

দলের শীর্ষ নেতারা মুক্তি না পাওয়া পর্যন্ত সিজেপির সংগঠনপ্রধান অজিঙ্ক শিন্ডে আন্দোলনের নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর আন্দোলনকারীদের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান শিন্ডে।

তিনি বলেন, ‘সরকার আমাদের ঐক্যকে ভয় পাচ্ছে। অনুগ্রহ করে যন্তর মন্তরে আসুন। পুলিশ আপনাদের থামালে সেই জায়গাটাকেই যন্তর মন্তর বানিয়ে ফেলুন।’

এদিকে শনিবার সকাল থেকেই দিল্লির বিভিন্ন এলাকায় সিজেপির নেতা-কর্মী ও বিক্ষোভকারীদের আটক করার খবর পাওয়া গেছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, যথেষ্ট সময় আগে আবেদন না করায় সিজেপিকে যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি।

অনুমতি না পেলেও বিক্ষোভকারীরা কর্মসূচিস্থলে পৌঁছানোর চেষ্টা করেন। এ সময় যন্তর মন্তরের আশপাশে পুলিশ তাদের ঘিরে ফেলে এবং কয়েকজনকে আটক করে।

আটক ব্যক্তিদের পুলিশের বাসে করে রাজধানীর ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর অভিযানে দিল্লির বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪০০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

এ ছাড়া শনিবার সকালে গুরুগ্রামে নিজের বাসা থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত ধ্রুব রাঠি চলতি সপ্তাহের শুরুতে জার্মানি থেকে ভারতে ফেরেন। গত ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপির একটি প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন তিনি।

অন্যদিকে আন্দোলনের নতুন দায়িত্ব পাওয়া অজিঙ্ক শিন্ডে দীর্ঘদিন ধরে অভিজিৎ দিপকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

মহারাষ্ট্রের উপকূলীয় শহর আলিবাগের বাসিন্দা শিন্ডে এর আগে আম আদমি পার্টির (আপ) মহারাষ্ট্র শাখার সামাজিক যোগাযোগমাধ্যম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে গোয়ায় অভিজিৎ দিপকের সঙ্গে প্রথম পরিচয় হয় তার। পরে করপোরেট চাকরি ছেড়ে পূর্ণকালীন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন তিনি।

আম আদমি পার্টিতে যোগ দেওয়ার পর গোয়া বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে প্রায় এক বছর কাজ করেন শিন্ডে। ওই নির্বাচনে দলটি কোনো আসনে জয়ী হতে পারেনি।

এরপরও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান তিনি এবং আপের মহারাষ্ট্র শাখার সঙ্গে যুক্ত হন। সংগঠনের কাজে মহারাষ্ট্রের প্রতিটি জেলা সফর করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে সিজেপির শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন পরিচালনার দায়িত্ব পালন করবেন অজিঙ্ক শিন্ডে।

সূত্র : এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ