ঢাকা    শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দিল্লিতে অভিজিৎ দিপকে আটক, আন্দোলনের নেতৃত্বে শিন্ডে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড়ের মধ্যে আন্দোলনের নেতৃত্বে পরিবর্তন এনেছে কক্ষরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক হওয়ার পর সংগঠনের দায়িত্ব নিয়েছেন অজিঙ্ক শিন্ডে।শনিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে পুলিশের হাতে আটক হওয়ার আশঙ্কা আগেই করেছিলেন অভিজিৎ দিপকে। এ কারণে শীর্ষ নেতারা আটক হলে আন্দোলন কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে আগে থেকেই নির্দেশনা দিয়ে একটি ভিডিও ধারণ করেন তিনি।মুম্বই থেকে দিল্লিতে পৌঁছানোর পর দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করে দিল্লি পুলিশ। এরপর সিজেপির এক্স অ্যাকাউন্টে আগে ধারণ করা ভিডিওটি প্রকাশ করা হয়।ভিডিওতে অভিজিৎ দিপকে বলেন, ‘আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন, তার মানে আমি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা গ্রেফতার হয়েছি। আমাদের অনুপস্থিতিতে অজিঙ্ক বিক্ষোভ ও সিজেপি আন্দোলনের নেতৃত্ব দেবেন। অনুগ্রহ করে তাকে অনুসরণ করুন।’দলের শীর্ষ নেতারা মুক্তি না পাওয়া পর্যন্ত সিজেপির সংগঠনপ্রধান অজিঙ্ক শিন্ডে আন্দোলনের নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে।নতুন দায়িত্ব পাওয়ার পর আন্দোলনকারীদের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান শিন্ডে।তিনি বলেন, ‘সরকার আমাদের ঐক্যকে ভয় পাচ্ছে। অনুগ্রহ করে যন্তর মন্তরে আসুন। পুলিশ আপনাদের থামালে সেই জায়গাটাকেই যন্তর মন্তর বানিয়ে ফেলুন।’এদিকে শনিবার সকাল থেকেই দিল্লির বিভিন্ন এলাকায় সিজেপির নেতা-কর্মী ও বিক্ষোভকারীদের আটক করার খবর পাওয়া গেছে।দিল্লি পুলিশ জানিয়েছে, যথেষ্ট সময় আগে আবেদন না করায় সিজেপিকে যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়নি।অনুমতি না পেলেও বিক্ষোভকারীরা কর্মসূচিস্থলে পৌঁছানোর চেষ্টা করেন। এ সময় যন্তর মন্তরের আশপাশে পুলিশ তাদের ঘিরে ফেলে এবং কয়েকজনকে আটক করে।আটক ব্যক্তিদের পুলিশের বাসে করে রাজধানীর ছত্রসাল স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়।প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর অভিযানে দিল্লির বিভিন্ন এলাকা থেকে অন্তত ৪০০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।এ ছাড়া শনিবার সকালে গুরুগ্রামে নিজের বাসা থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করা হয়।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের সমালোচক হিসেবে পরিচিত ধ্রুব রাঠি চলতি সপ্তাহের শুরুতে জার্মানি থেকে ভারতে ফেরেন। গত ৮ অক্টোবর বেঙ্গালুরুতে সিজেপির একটি প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন তিনি।অন্যদিকে আন্দোলনের নতুন দায়িত্ব পাওয়া অজিঙ্ক শিন্ডে দীর্ঘদিন ধরে অভিজিৎ দিপকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।মহারাষ্ট্রের উপকূলীয় শহর আলিবাগের বাসিন্দা শিন্ডে এর আগে আম আদমি পার্টির (আপ) মহারাষ্ট্র শাখার সামাজিক যোগাযোগমাধ্যম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে গোয়ায় অভিজিৎ দিপকের সঙ্গে প্রথম পরিচয় হয় তার। পরে করপোরেট চাকরি ছেড়ে পূর্ণকালীন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন তিনি।আম আদমি পার্টিতে যোগ দেওয়ার পর গোয়া বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে প্রায় এক বছর কাজ করেন শিন্ডে। ওই নির্বাচনে দলটি কোনো আসনে জয়ী হতে পারেনি।এরপরও রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যান তিনি এবং আপের মহারাষ্ট্র শাখার সঙ্গে যুক্ত হন। সংগঠনের কাজে মহারাষ্ট্রের প্রতিটি জেলা সফর করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বর্তমানে সিজেপির শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলন পরিচালনার দায়িত্ব পালন করবেন অজিঙ্ক শিন্ডে।সূত্র : এনডিটিভি

দিল্লিতে অভিজিৎ দিপকে আটক, আন্দোলনের নেতৃত্বে শিন্ডে