ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানল হারিকেন ইসাইয়াস

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানল হারিকেন ইসাইয়াস
ছবি: সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেসটিন শহরের কাছে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস। ঘণ্টায় ১৬৯ কিলোমিটার (১০৫ মাইল) বেগে বাতাস নিয়ে আছড়ে পড়া ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি-২ মাত্রার। এর প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস, বিদ্যুৎ বিপর্যয় ও তীব্র বাতাসের সৃষ্টি হয়েছে। ঝড়টি ফ্লোরিডার প্যানহ্যান্ডেল এলাকা পেরিয়ে অ্যালাবামার দিকে অগ্রসর হচ্ছে।

শনিবার (১০ অক্টোবর) ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্যের বরাতে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের আটলান্টিক মৌসুমে যুক্তরাষ্ট্রে আঘাত হানা প্রথম ক্যাটাগরি-২ হারিকেন এটি।

ঝড়ের প্রভাবে ফ্লোরিডার সান্টা রোসা বিচ এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৬ কিলোমিটার (১১৬ মাইল) রেকর্ড করা হয়েছে। ইসাইয়াস ঘণ্টায় প্রায় ৩১ কিলোমিটার বেগে উত্তর দিকে অ্যালাবামার দিকে এগিয়ে যাচ্ছে।

ঘূর্ণিঝড়টির আঘাতে বিদ্যুৎ সরবরাহও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে ফ্লোরিডা ও অ্যালাবামা মিলিয়ে প্রায় ৫ লাখ থেকে ৬ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ার কথা জানানো হয়েছে। এদিকে উপকূলীয় এলাকায় ৩ থেকে ৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফ্লোরিডা ও জর্জিয়ার কিছু এলাকায় জলোচ্ছ্বাস, বন্যা ও টর্নেডোর সতর্কতা জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ।

ফ্লোরিডার এস্কেম্বিয়া কাউন্টির প্রায় ৬০ শতাংশ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝোড়ো বাতাসে বিভিন্ন বস্তু উড়ে যাওয়ায় রাস্তাঘাটেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের কারণে একাধিক সংগীত উৎসব বাতিল করা হয়েছে। পাশাপাশি জাতীয় পার্ক সার্ভিস বেশ কয়েকটি উদ্যান বন্ধ ঘোষণা করেছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়টির প্রভাবে প্রাণঘাতী জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। স্থলভাগে প্রবেশের পরও বিপজ্জনক আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

দুর্যোগ মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যালাবামার গভর্নর কে আইভির আবেদনে সাড়া দিয়ে রাজ্যটির কয়েকটি কাউন্টির জন্য জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন। এর ফলে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

২০২৪ সালের ৯ অক্টোবর আঘাত হানা হারিকেন মিল্টনের পর ইসাইয়াসকে মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানা অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হয়েছে। ঝড়টির প্রভাবে ফ্লোরিডা ও আশপাশের অঙ্গরাজ্যগুলোতে বিদ্যুৎ বিপর্যয়, জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যার ঝুঁকি অব্যাহত রয়েছে।

সূত্র: সিএনএন

ট্যাগ : যুক্তরাষ্ট্র প্রাকৃতিক দুর্যোগ ইসাইয়াস ফ্লোরিডা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার২৪
  • ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৫:০০ ভোর
  • সূর্যোদয়৬:১৯ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৭ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানল হারিকেন ইসাইয়াস

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেসটিন শহরের কাছে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস। ঘণ্টায় ১৬৯ কিলোমিটার (১০৫ মাইল) বেগে বাতাস নিয়ে আছড়ে পড়া ঘূর্ণিঝড়টি ক্যাটাগরি-২ মাত্রার। এর প্রভাবে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস, বিদ্যুৎ বিপর্যয় ও তীব্র বাতাসের সৃষ্টি হয়েছে। ঝড়টি ফ্লোরিডার প্যানহ্যান্ডেল এলাকা পেরিয়ে অ্যালাবামার দিকে অগ্রসর হচ্ছে।

শনিবার (১০ অক্টোবর) ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্যের বরাতে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের আটলান্টিক মৌসুমে যুক্তরাষ্ট্রে আঘাত হানা প্রথম ক্যাটাগরি-২ হারিকেন এটি।

ঝড়ের প্রভাবে ফ্লোরিডার সান্টা রোসা বিচ এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৬ কিলোমিটার (১১৬ মাইল) রেকর্ড করা হয়েছে। ইসাইয়াস ঘণ্টায় প্রায় ৩১ কিলোমিটার বেগে উত্তর দিকে অ্যালাবামার দিকে এগিয়ে যাচ্ছে।

ঘূর্ণিঝড়টির আঘাতে বিদ্যুৎ সরবরাহও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে ফ্লোরিডা ও অ্যালাবামা মিলিয়ে প্রায় ৫ লাখ থেকে ৬ লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ার কথা জানানো হয়েছে। এদিকে উপকূলীয় এলাকায় ৩ থেকে ৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফ্লোরিডা ও জর্জিয়ার কিছু এলাকায় জলোচ্ছ্বাস, বন্যা ও টর্নেডোর সতর্কতা জারি করেছে আবহাওয়া কর্তৃপক্ষ।

ফ্লোরিডার এস্কেম্বিয়া কাউন্টির প্রায় ৬০ শতাংশ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝোড়ো বাতাসে বিভিন্ন বস্তু উড়ে যাওয়ায় রাস্তাঘাটেও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের কারণে একাধিক সংগীত উৎসব বাতিল করা হয়েছে। পাশাপাশি জাতীয় পার্ক সার্ভিস বেশ কয়েকটি উদ্যান বন্ধ ঘোষণা করেছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ঝড়টির প্রভাবে প্রাণঘাতী জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। স্থলভাগে প্রবেশের পরও বিপজ্জনক আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

দুর্যোগ মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যালাবামার গভর্নর কে আইভির আবেদনে সাড়া দিয়ে রাজ্যটির কয়েকটি কাউন্টির জন্য জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন। এর ফলে দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

২০২৪ সালের ৯ অক্টোবর আঘাত হানা হারিকেন মিল্টনের পর ইসাইয়াসকে মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানা অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করা হয়েছে। ঝড়টির প্রভাবে ফ্লোরিডা ও আশপাশের অঙ্গরাজ্যগুলোতে বিদ্যুৎ বিপর্যয়, জলোচ্ছ্বাস ও আকস্মিক বন্যার ঝুঁকি অব্যাহত রয়েছে।

সূত্র: সিএনএন


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ