ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাপান ম্যাচকে ‘ফাইনাল’ বললেন আনচেলত্তি

জাপান ম্যাচকে ‘ফাইনাল’ বললেন আনচেলত্তি
ছবি: সংগৃহীত
ফলো করুন

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাতের অন্যতম আলোচিত ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। শেষ ৩২-এর এই লড়াইয়ে জয়ী দল নিশ্চিত করবে পরবর্তী রাউন্ডে জায়গা, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে দুই দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ম্যাচের আগে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তার দল নকআউট পর্বের সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, পুরো দল সর্বোচ্চ মনোযোগ ধরে রেখে প্রস্তুতি নিয়েছে। অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শুটআউটের মতো পরিস্থিতির জন্যও পরিকল্পনা করা হয়েছে। তার মতে, জাপানের বিপক্ষে এই ম্যাচটি ব্রাজিলের জন্য ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ।

ব্রাজিল দলে থাকা অধিকাংশ ফুটবলার ক্লাব পর্যায়ে নিয়মিত বড় নকআউট ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতাই বিশ্বকাপের মঞ্চে কাজে লাগাতে চান আনচেলত্তি। তিনি মনে করেন, এমন ম্যাচে সফল হতে মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা সবচেয়ে বেশি প্রয়োজন।

অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর আস্থা প্রকাশ করে ব্রাজিল কোচ বলেন, বড় ম্যাচের চাপ সামলানোর মতো দক্ষ ফুটবলার তার দলে রয়েছে, যা তাকে আত্মবিশ্বাসী করে তুলছে। একই সঙ্গে তিনি প্রতিপক্ষ জাপানকে যথাযথ সম্মান দেওয়ার কথাও উল্লেখ করেন।

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করলেও পরবর্তী দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। অন্যদিকে, জাপান তিউনিসিয়াকে হারিয়ে এবং নেদারল্যান্ডস ও সুইডেনের বিপক্ষে ড্র করে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে।

ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস বলেছেন, টুর্নামেন্টের শুরুতে দল সেরা ছন্দে না থাকলেও প্রতিটি ম্যাচে উন্নতি করেছে। তার বিশ্বাস, আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়েই ব্রাজিল নকআউট পর্বে লড়াই করতে নামবে।

ট্যাগ : ব্রাজিল জাপান ফিফা বিশ্বকাপ ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


জাপান ম্যাচকে ‘ফাইনাল’ বললেন আনচেলত্তি

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আজ রাতের অন্যতম আলোচিত ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও জাপান। শেষ ৩২-এর এই লড়াইয়ে জয়ী দল নিশ্চিত করবে পরবর্তী রাউন্ডে জায়গা, আর পরাজিত দলকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে দুই দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচ। ম্যাচের আগে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, তার দল নকআউট পর্বের সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত।

সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, পুরো দল সর্বোচ্চ মনোযোগ ধরে রেখে প্রস্তুতি নিয়েছে। অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শুটআউটের মতো পরিস্থিতির জন্যও পরিকল্পনা করা হয়েছে। তার মতে, জাপানের বিপক্ষে এই ম্যাচটি ব্রাজিলের জন্য ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ।

ব্রাজিল দলে থাকা অধিকাংশ ফুটবলার ক্লাব পর্যায়ে নিয়মিত বড় নকআউট ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। সেই অভিজ্ঞতাই বিশ্বকাপের মঞ্চে কাজে লাগাতে চান আনচেলত্তি। তিনি মনে করেন, এমন ম্যাচে সফল হতে মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা সবচেয়ে বেশি প্রয়োজন।

অভিজ্ঞ খেলোয়াড়দের ওপর আস্থা প্রকাশ করে ব্রাজিল কোচ বলেন, বড় ম্যাচের চাপ সামলানোর মতো দক্ষ ফুটবলার তার দলে রয়েছে, যা তাকে আত্মবিশ্বাসী করে তুলছে। একই সঙ্গে তিনি প্রতিপক্ষ জাপানকে যথাযথ সম্মান দেওয়ার কথাও উল্লেখ করেন।

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করলেও পরবর্তী দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। অন্যদিকে, জাপান তিউনিসিয়াকে হারিয়ে এবং নেদারল্যান্ডস ও সুইডেনের বিপক্ষে ড্র করে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে।

ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস বলেছেন, টুর্নামেন্টের শুরুতে দল সেরা ছন্দে না থাকলেও প্রতিটি ম্যাচে উন্নতি করেছে। তার বিশ্বাস, আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়েই ব্রাজিল নকআউট পর্বে লড়াই করতে নামবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ